এক্সপ্লোর

Border-Gavaskar Trophy: নিজেদের অস্ত্রেই অস্ট্রেলিয়ায় কি ফের ঘায়েল হবে টিম ইন্ডিয়া? পিচ নিয়ে কী বললেন গম্ভীর?

Gautam Gambhir on Australia Pitches: বর্ডার গাওস্কর ট্রফির উদ্দেশ্যে অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পিচ প্রসঙ্গে গৌতম গম্ভীর অবশ্য সোজাসাপটা জবাব দিলেন।

মুম্বই: ঘূর্ণি পিচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আক্রমণের ছক কষেছিল ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট। কিন্তু গম্ভীর(Gautam Gambhir) ও রোহিত শর্মার (Rohit Sharma) দলের পরিকল্পনা বুমেরাং হয়ে ফিরেছে। টানা তিনটি টেস্টেই ঘূর্ণি পিচে নিজেদের দেশের মাটিতে হারতে হয়েছিল রোহিত শর্মার দলকে। এরপরই প্রাক্তন পাক অধিনায়ক ও স্যুইংয়ের সুলতান ওয়াসিম আক্রমও (Wasim Akram) একবার খোঁচা দিয়ে জানিয়েছিলেন যে পাকিস্তান এবার ঘূর্ণি পিচে ভারতকেও হারিয়ে দেবে টেস্টে। 

বর্ডার গাওস্কর ট্রফির উদ্দেশ্যে অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পিচ প্রসঙ্গে গৌতম গম্ভীর অবশ্য সোজাসাপটা জবাব দিলেন। তিনি জানিয়ে দিলেন পিচ কেমন হবে, না হবে তা নিয়ে কিছু ভাবছেন না তাঁরা। বিদেশের মাটিতে ম্য়াচ জেতাটাই তাঁদের একমাত্র লক্ষ্য, জানিয়ে দিয়েছেন বিরাট, রোহিতদের হেডস্যার।

সাংবাদিক বৈঠকে গম্ভীর বলেন, ''উইকেট কেমন হবে, কেমন উইকেটে আমরা পারফর্ম করতে পারব, এভাবে তো ভাবা উচিৎই না। এমনকী আমরা উইকেট নিয়ে ভাবছিও না আমরা। ওটা আমাদের হাতে নেই। অস্ট্রেলিয়া যেমন উইকেট চাইবে, তেমনটাই করবে। সেই উইকেটেই আমাদের খেলতে হবে। আমরা মানসিকভাবে প্রস্তুত যে কোনও উইকেটে, যে কোনও পরিস্থিতিতে খেলার জন্য। বিদেশের মাটিতে ম্য়াচ জেতার লক্ষ্যেই সবাই মরিয়া হয়ে ঝাঁপাবে আসন্ন বর্ডার-গাওস্কর ট্রফিতে।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

উল্লেখ্য, রবিবার সন্ধেয় পারথ বিমানবন্দরে পা রাখেন কোহলি। রবিবার ১০ নভেম্বর রাতে আরও কয়েকজন ভারতীয় ক্রিকেটার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়ে গেলেন। শুভমন গিল, আকাশ দীপ, ওয়াশিংটন সুন্দর, যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজরা অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়সওয়াল ও সুন্দর ছাড়া কোনও প্লেয়ার পারফর্ম করতে পারেননি। সিঙ্গাপুর হয়ে পারথে উড়ে যাবে তাঁদের বিমান। তরুণ প্লেয়ারদের সঙ্গে ছিলেন সহকারী কোচ অভিষেক নায়ারও।

এদিকে, বিরাটের পারফরম্য়ান্স নিয়ে নাক গলানোর পর রিকি পন্টিংকে এবার পালটা খোঁচা দিলেন গৌতম গম্ভীর। তিনি বলেন, ''ভারতীয় ক্রিকেট ও ভারতীয় ক্রিকেটারদের নিয়ে এত চিন্তা করে ওঁর কী লাভ? ওঁ বরঞ্চ অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ে ভাবুক, ওটা বেশি ভাল হবে। রোহিত ও বিরাট দলের অভিজ্ঞ ক্রিকেটার। ওদের মানসিক কাঠিন্যও বিশাল। এখনও ওদের ক্রিকেটের প্রতি একইরকম খিদে রয়েছে। ড্রেসিংরুমে গিয়ে ওদের সঙ্গে কথা বললেই সেটা বোঝা যাবে। এমনকী বাকি সব ক্রিকেটারদের ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। বিরাট ও রোহিত দুজনেই ভীষণ পরিশ্রম করছে। বিশেষ করে গত সিরিজের পর।''

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget