এক্সপ্লোর

WPL 2024: কাজে দিল না গার্ডনারের লড়াই, নাগাড়ে চতুর্থ ম্যাচ হারল গুজরাত, জিতে শীর্ষে দিল্লি

Women's Premier League 2024: দিল্লি ক্যাপিটালসের ১৬৩ রানের জবাবে গুজরাতের ইনিংস ১৩৮ রানেই থেমে যায়।

বেঙ্গালুরু: মরশুমের চার ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও বোর্ডে পয়েন্ট তুলতে ব্যর্থ গুজরাত জায়ান্টস (Gujarat Giants)। অ্যাশলে গার্ডনারের লড়াকু ইনিংস সত্ত্বেও দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে হারতেই হল গুজরাতকে। ২৫ রানে গুজরাতকে হারিয়ে উইমেন্স প্রিমিয়ার লিগের (Women's Premier League 2024) শীর্ষে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস। ব্যাট হাতে অধিনায়ক মেগ ল্যানিংয়ের অর্ধশতরানে ভর করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৬৩ রান তোলে দিল্লি। জবাবে অ্যাশলে গার্ডনার ৪০ রান করলেও, ১৩৮ রানেই থেমে গেল গুজরাতের ইনিংস। জেস জনাসেন ও রাধা যাদব তিনটি করে উইকেট নেন। 

ম্যাচে টস জিতে বেথ মুনির গুজরাত টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। মেগ ল্যানিং এবং শেফালি ভার্মা শুরুটা ভাল করতে পারেননি। ২০ রানেই দিল্লির ওপেনিং পার্টনারশিপ ভাঙে। ১৩ রান করেন শেফালি। তবে অ্যালিস ক্যাপসির সঙ্গে মিলে ল্যানিং লড়াই শুরু করেন। দুইজনে ৩৮ রান যোগ করেন। পাঁচটি চার মেরে ২৭ রান করা ক্যাপসি বেশ ভালই ছন্দে ছিলেন। তবে মেঘনা সিংহ তাঁর ইনিংসে ইতি টানেন।

ক্যাপসি আউট হলে লড়াইয়ের দায়িত্ব কাঁধে তুলে নেন ল্যানিং। জেমাইমা রডরিগেজের সঙ্গে তৃতীয় উইকেটে ৪৭ রান যোগ করেন দুইজনে। তবে জেমাইমা একেবারেই ছন্দে ছিলেন না। ল্যানিং কিন্তু ৩৯ বলে অর্ধশতরানের ইনিংসে নজর কাড়েন। তিনি ৫৫ রান করেন। বাকি দুই টপ অর্ডার ব্যাটারের মতো তাঁকেও আউট করেন মেঘনাই। এটি ম্যাচে তাঁর তৃতীয় সাফল্য ছিল। অ্যানাবেল সাদারল্যান্ড ২০ রানের ইনিংস খেলে দিল্লিকে ১৫০ রানের গণ্ডি পার করতে সাহায্য করেন।

জবাবে গুজরাতের হয়ে গার্ডনার বাদে ব্যাট হাতে কেউ তেমন লড়াইই গড়ে তুলতে পারেননি। গার্ডনার পাঁচটি চার ও একটি ছক্কায় ৩১ বলে ৪০ রান করেন। তারপর গুজরাতের হয়ে সর্বোচ্চ রান করেন ফিবে লিচফিল্ড। তাঁর সংগ্রহ মাত্র ১৫। রাধা যাদব এই ম্যাচে তিন উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে যান। তবে জেস জোনাসেন তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। এই নিয়ে চার ম্যাচ খেলে তিন জয়ের সুবাদে শীর্ষে দিল্লি ক্যাপিটালস। নেট রান রেটে তাঁরা মুম্বই ইন্ডিয়ান্সের থেকে এগিয়ে।      

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: শ্রেয়সের ব্যর্থতার দিনে শার্দুলের সেঞ্চুরি, মন্ত্রীর শতরানে সেমিফাইনালের রাশ মধ্যপ্রদেশের হাতে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget