এক্সপ্লোর

IND vs AUS: উইকেটের চরিত্র ঠিক থাকলে অস্ট্রেলিয়াই সিরিজ জিতবে, মত অজি কিংবদন্তির

IND vs AUS 2023: আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু বর্ডার-গাওস্কর সিরিজ। প্রাক্তন অজি ক্রিকেটার কিংবদন্তি ইয়ান হিলি যেমন আসন্ন সিরিজে এগিয়ে রেখেছেন অস্ট্রেলিয়াকে। 

সিডনি: আগামী ৯ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজ। বর্ডার-গাওস্কর (Border Gavaskar Trophy) সিরিজের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যেই। মাঠের খেলা শুরু না হলেও মাঠের বাইরের মনস্তাত্ত্বিক চাপ তৈরির লড়াই শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন অজি ক্রিকেটার কিংবদন্তি ইয়ান হিলি যেমন আসন্ন সিরিজে এগিয়ে রেখেছেন অস্ট্রেলিয়াকে। নাগপুরে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজে ভারতের পক্ষে ২-১ জয়ের ভবিষ্যদ্বাণী করেছেন।

কী বলছেন হিলি?

এক সাক্ষাৎকারে ইয়ান হিলি বলেন, ''যদি ওরা ভুলভাল উইকেট তৈরি করে, যেমন গত বারের অর্ধেক সিরিজে যে পিচ তৈরি করেছিল ওরা, সেখানে দু'টি উইকেট ছিল ভয়ঙ্কর, অন্যায্য। স্পিনাররা প্রথম দিন থেকেই মাথার উপর উঠে লাফালাফি করছিল। সুতরাং এই ধরনের উইকেটে ওরা আমাদের চেয়ে ভালো খেলবে, কিন্তু তারা যদি ফ্ল্যাট উইকেট পায় যা ভারত আগে রেখেছিল, চমৎকার ফ্ল্যাট ব্যাটিং উইকেট এবং সে ক্ষেত্রে বোলারদের সত্যিই কঠোর পরিশ্রম করতে হবে, আমি মনে করি আমরা এটা করতে পারি।''

প্রাক্তন অজি বলেন, ''প্রথম টেস্ট না খেলার নিঃসন্দেহে উদ্বেগের। তবে আসল বিষয় হল যে, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ টেস্টে আপনার যে বোলিং দরকার, তা পাওয়ার জন্য আপনার কাছে খুব বেশি সময় থাকবে না। স্টার্ক প্রথম টেস্টে না খেলতে পারলে, দ্বিতীয় টেস্টে খেললেও, দুর্দান্ত নাও খেলতে পারে। এর পরে অন্য কোন ওয়ার্মআপ ম্যাচ পাবে না ও।''

ম্যাচে দেখবেন প্রধানমন্ত্রীরা

৯ থেকে ১৩ মার্চ ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ ম্যাচ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হবে। সেই ম্যাচেই দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও অ্যান্থনি আলবানেসে (Anthony Albanese) উপস্থিত থাকবেন। এই প্রথমবার তাঁর নামে নামাঙ্কিত স্টেডিয়ামে বসে ম্যাচ দেখবেন ভারতীয় প্রধানমন্ত্রী মোদি। এই সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার কিন্তু কোনও কমতি নেই। 

ভারতীয় দল আজই নাগপুরে এই সিরিজের জন্য একত্রিত হবে। ৩ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত নাগপুরেই চলবে ভারতীয় দলের অনুশীলন। সিরিজ শুরুর আগেই ভারতীয় শিবিরে সুখবর। শ্রেয়স আইয়ারের প্রথম টেস্টে নামার সম্ভাবনা এখনও রয়েছে এবং ভারতের তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরাও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget