এক্সপ্লোর

Harshit Rana: 'পারফর্ম না করলে বসিয়ে দেব', হর্ষিতকে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছিলেন গৌতম গম্ভীর!

IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডেতে হর্ষিত রানা চারটি উইকেট নেন, দ্বিতীয় ওয়ান ডেতে লোয়ার অর্ডারে নেমে ২৪ রানের ইনিংসে ভারতকে ২৫০ রানের গণ্ডি পার করতে সাহায্য করেন।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • সমালোচিত হর্ষিত রানা সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ উইকেট নিয়েছেন।
  • গুরুত্বপূর্ণ মুহূর্তে ২৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন হর্ষিত।
  • কোচ গম্ভীর হর্ষিতকে পারফর্ম করার স্পষ্ট বার্তা দিয়েছিলেন।

নয়াদিল্লি: প্রাক্তন ক্রিকেটার, নির্বাচক থেকে সাধারণ সমর্থক, অনেকেই অস্ট্রেলিয়া সিরিজ়ে হর্ষিত রানার (Harshit Rana) দলে জায়গা পাওয়া নিয়ে প্রবল প্রশ্ন তুলেছিলেন। এমনকী অনেকে তো এও দাবি করেছিলেন যে কেবল কোচ গম্ভীরের সঙ্গে সুসম্পর্ক থাকার ফলেই কলকাতা নাইট রাইডার্স তথা দিল্লির ক্রিকেটার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। তবে সেই হর্ষিতই সিডনিতে শনিবার ৩৯ রানের বিনিময়ে চার উইকেট নেন। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে শেষের দিকে নেমে অপরাজিত ২৪ রানের ইনিংসে ভারতকে ২৫০ রানের গণ্ডিও পার করতে সাহায্য করেছিলেন হর্ষিত।

প্রবল সমালোচনার মাঝে হর্ষিতের এহেন পারফরম্যান্স কিন্তু সমালোচকদের জবাব দেবে। হর্ষিতকে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কাছের ক্রিকেটারদের মধ্যে গম্য করা হলেও, ভারতীয় দলের প্রধান কোচ কিন্তু হর্ষিতকে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছিলেন। ভারতীয় অলরাউন্ডার নিজেই এই কথা জানিয়েছিলেন তাঁর ছোটবেলার কোচকে। হর্ষিতের কোচ শ্রবণ কুমার জানান সদ্যই তাঁর ছাত্রের সঙ্গে ফোনে কথা হয়েছে। যেখানে হর্ষিতের সুযোগ পাওয়া নিয়ে এত আলোচনা, সমালোচনা সেখানে নাকি কোচ গম্ভীরও তাঁকে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে জানিয়েছিলেন, 'পারফর্ম কর, নয়তো বাইরে বসিয়ে দেব।'

শ্রবণ কুমার সম্প্রতি এক সাক্ষাৎকারে ছাত্রের সঙ্গে ফোনে কথোপকথন প্রসঙ্গে বলতে গিয়ে জানান, 'ও আমায় ফোন করে বলছিল যে নিজের পারফরম্যান্সের মাধ্যমে বাইরে সমালোচনা করা সকলের মুখ বন্ধ করতে চায় ও। আমি শুধু নিজের ওপর ভরসা রাখতে বলেছিলাম। আমি জানি অনেক ক্রিকেটারই দাবি করেছেন ও গম্ভীরের কাছের মানুষ। তবে আমি এটা বলব যে গম্ভীর জানে কীভাবে প্রতিভা অন্বেষণ করতে হয় এবং কী করে তাদের সাফল্য পাওয়ার জন্য পাশে দাঁড়াতে হয়।'

তিনি আরও যোগ করেন, 'ওঁ (গম্ভীর) অনেক ক্রিকেটারকেই ব্যাক করেছে এবং তারা সকলেই দলের হয়ে দারুণ পারফর্ম করেছেন। ওঁ বরং হর্ষিতকে খুবই বকাঝকা করেছিল। ওঁ স্পষ্টভাবেই বলেছিল পারফর্ম কর, নয়তো বাইরে বসিয়ে দেব। আপনি যেই হোন না কেন, ওঁ সকলকে একদম মুখের ওপর সোজা ভাষায় সবটা বলে দেয়।'    

শ্রবণ তাঁর ছাত্রের অন্যায্য সমালোচনার জন্য প্রাক্তন ভারতীয় বিশ্বজয়ী ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্তকেও একহাত নেন। 'কৃষ্ণমাচারি শ্রীকান্ত এই বাচ্চাটির সমালোচনা করেন। অবসরের পর অনেক প্রাক্তন ক্রিকেটারই উপার্জনের জন্য নিজেদের ইউটিউব চ্যানেল খুলেছেন। তবে অনুরোধ করব দয়া করে সদ্য ক্রিকেট খেলা শুরু করা কোনও বাচ্চার সমালোচনা করবেন না। ওঁরা বকাঝকা করতেই পারেন, পথ দেখাতে পারেন। তবে দয়া করে ইউটিউব চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য যা খুশি বলে দেবেন না।' বলেন হর্ষিতের কোচ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget