এক্সপ্লোর

Virat Kohli: দুই ব্যর্থতার পর ফর্মে ফিরতেই নতুন কীর্তি, সিডনিতে ইতিহাস গড়লেন কোহলি, পিছনে ফেললেন সচিনকে

IND vs AUS: সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলি অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেন।

সিডনি: কেরিয়ারে প্রথমবার পরপর দুই ওয়ান ডে ম্যাচে শূন্য রান আউট হয়েছিলেন বিরাট কোহলি। তাঁর ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছিল জল্পনা। অনেকেই তাঁকে অবসর নেওয়ার জন্য খোঁচাও দিচ্ছিলেন। তবে তিনি ফিরলেন আর ফিরলেন একবারে রাজকীয় মেজাজে। সিডনিতে দুরন্ত অর্ধশতরানের ইনিংস খেললেন বিরাট কোহলি। আর এই ইনিংসের সুবাদেই তিনি কিংবদন্তি সচিন তেন্ডুলকর, কুমার সাঙ্গাকারাকে পিছনে ফেললেন। 

প্রথম দুই ম্যাচে কোহলি রান না পাওয়ার প্রবল সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। তবে সিডনিতে ৮১ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংসে কোহলি প্রমাণ করে দিলেন 'ক্লাস ইজ় পারমানেন্ট'। এই ৭৪ রানের ইনিংসের সুবাদেই কোহলি সচিন তেন্ডুলকরকেও পিছনে ফেলে দিলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। রানের বিচারে কোহলি সচিনকেও টপকে গেলেন। কোহলিই বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটের সর্বোচ্চ রানসংগ্রাহক। ওয়ান ডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে কোহলির রানসংখ্যা দাঁড়াল ১৮৪৪৩। সচিনে সেখানে আন্তর্জাতিক সাদা বলের ক্রিকেটে মোট ১৮৪৩৬ রান করেছেন।  

 

অবশ্য ওয়ান ডে রানের বিচারে সচিনের থেকে এখনও অনেকটা পিছিয়ে রয়েছেন কোহলি। তবে সাঙ্গাকারাকে পিছনে ফেললেন তিনি। কোহলিই বর্তমানে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। ওয়ান ডে রানের বিচারে 'কিং কোহলি'র সামনে শুধু 'মাস্টার ব্লাস্টার' সচিন তেন্ডুলকর। এই ইনিংসেই আবার প্রথম ব্যাটার হিসাবে ওয়ান ডেতে রান তাড়া করতে নেমে কোহলি ছয় হাজার রানের গণ্ডিও পার করে ফেললেন। প্রথম দুই ম্যাচে হতাশাজনক পারফরম্য়ান্সের পর সিডনিতে যে কোহলি জ্বলে উঠলেন, তা কিন্তু বলাই বাহুল্য।

কোহলির সেঞ্চুরির জন্য বোর্ডে যথেষ্ট রান ছিল না। তবে তাঁর বহু যুদ্ধের সঙ্গী রোহিত শর্মা কিন্তু অনবদ্য সেঞ্চুরি হাঁকালেন। বয়স বাড়লেও এখনও যে তিনি ফুরিয়ে যাননি, তার প্রমাণ দিয়েছিলেন অ্য়াডিলেডেই। অর্ধশতরান হাঁকিয়েছিলেন। সেদিনও সুযোগ ছিল। কিন্তু শতরান মিস করেছিলেন। এদিন আর ভুল করলেন না রোহিত শর্মা। সিডনিতে নিজের পয়া মাঠেই ওয়ান ডে কেরিয়ারের ৩৩তম শতরানটি হাঁকিয়ে ফেললেন হিটম্য়ান। ১০৪ বলের ইনিংসে হাঁকালেন ১১টি বাউন্ডারি ও ২টো ছক্কা। ম্যাচ শেষে ১২১ রানে অপরাজিত থেকেই ক্রিজ ছাড়েন 'হিটম্যান'। 

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget