এক্সপ্লোর

Ranji Trophy: রঞ্জিতে ইডেনে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন, আকস্মিক প্রয়াণ হিমাচলপ্রদেশের সিদ্ধার্থ শর্মার

Ranji Trophy 2023: বৃহস্পতিবার রাতেই মৃত্যু হয়েছে তাঁর। বঢোদরা শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। জানা গিয়েছে ভেন্টিলেশনে ছিলেন সিদ্ধার্থ। 

নয়াদিল্লি: আকস্মিক প্রয়াণ হিমাচলপ্রদেশের তরুণ ফাস্ট বোলার সিদ্ধার্থ শর্মার। চলতি রঞ্জি ট্রফিতে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। কিছুদিন আগে বাংলার বিরুদ্ধে খেলতে নেমে ইডেনে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। হিমাচলপ্রদেশ দলের সঙ্গে গুজরাতের বিরুদ্ধে খেলতে সফর করছিলেন। সেই সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত গুজরাতে হাসপাতালে ভর্তি করানো হয় সিদ্ধার্থকে। তবে ঠিক কি হয়েছিল, তা কেউ জানে না। 

বৃহস্পতিবার রাতেই মৃত্যু হয়েছে তাঁর। বঢোদরা শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। জানা গিয়েছে ভেন্টিলেশনে ছিলেন সিদ্ধার্থ। চলতি রঞ্জি ট্রফিতে ২ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ১২ উইকেট নিয়েছিলেন। এছাড়া ২০২১-২২ মরসুম বিজয় হাজারে ট্রফি জয়ী হিমাচলপ্রদেশ দলের অন্য়তম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সিদ্ধার্থ। 

টেস্ট দলে জাডেজা, বুমরাকে নিয়ে রহস্য

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হাঁটুর চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। তারপর থেকে মাঠের বাইরে তিনি। হাঁটুতে অস্ত্রোপচারও করাতে হয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে রাখা হল রবীন্দ্র জাডেজাকে। তবে বোর্ড থেকে এও জানানো হল যে, জাডেজা ফিট হয়ে গেলে তবেই তিনি খেলবেন। যদিও প্রশ্ন উঠছে, ফিটনেস নিয়ে নিশ্চিত না হয়েও কেন জাডেজাকে দলে রাখা হল?

অন্যদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে, টি-টোয়েন্টি ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে নেই যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। কেন এখনও ফিট হতে পারেননি বুমরা, তা নিয়েও উঠছে প্রশ্ন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে (ODI) ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আর দুই সিরিজেই নেই কে এল রাহুল (KL Rahul) ও অক্ষর পটেল (Akshar Patel)! কিন্তু কেন?

ভারতের দল দেখে অনেকে প্রশ্ন করা শুরু করে দেন। বলাবলি শুরু হয়, তাহলে কি দুই ক্রিকেটারের কোনও চোট রয়েছে?

পরে কারণ ব্যাখ্যা করে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ডই। জানানো হয় যে, পারিবারিক কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলতে পারবেন না বলে আগে থেকেই জানিয়ে রেখেছিলেন রাহুল ও অক্ষর। সে জন্যই তাঁদের দলে রাখা হয়নি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে, টি-টোয়েন্টি সিরিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা (Team India) করা হল। ওয়ান ডে দলের নেতৃত্বে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। দলে বাংলা থেকে সুযোগ পেয়েছেন শাহবাজ আমেদ ও মহম্মদ শামি।    

 

 

সেরা শিরোনাম

ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
ZIM vs BAN ODI: লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
Vaibhav Sooryavanshi: সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
ENG vs IND: ফের ব্যর্থ বৈভব, অভিষেকরা, একা লড়ে দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করলেন অধিনায়ক শ্রেয়স
ফের ব্যর্থ বৈভব, অভিষেকরা, একা লড়ে দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করলেন অধিনায়ক শ্রেয়স

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget