এক্সপ্লোর

ICC Champions Trophy: জোড়া হারের পরও কোন অঙ্কে টুর্নামেন্টের শেষ চার যেতে পারে পাকিস্তান?

Pakistan Cricket Team: তিন দশক পর এবার প্রথম কোনও আইসিসি টুর্নামেন্ট আয়োজন করেছিল পাকিস্তান। কিন্তু চারদিনের মধ্যেই তাঁদের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওযার সম্ভাবনা তৈরি হয়েছে।

দুবাই: ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। উদ্বোধনী ম্য়াচেই কিউয়িদের বিরুদ্ধে হেরে গিয়েছিল পাকিস্তান। আর রবিবার ২৩ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্য়াচে ভারতের বিরুদ্ধেও হারের পর টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার মুখে মহম্মদ রিজওয়ানরা। তিন দশক পর এবার প্রথম কোনও আইসিসি টুর্নামেন্ট আয়োজন করেছিল পাকিস্তান। কিন্তু চারদিনের মধ্যেই তাঁদের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওযার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এখনও খাতায় কলমে কিন্তু পাকিস্তানের সম্ভাবনা রয়েছে টুর্নামেন্টের শেষ চারে ওঠার। কিন্তু সেক্ষেত্রে অন্য দলগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাঁদের।

পাকিস্তান যে গ্রুপে রয়েছে সেই গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, ভারত ও বাংলাদেশ। এরমধ্যে বাংলাদেশ বাদ দিয়ে ভারত দুটো ম্য়াচ জিতে সেমির টিকিট পাকা করেছে। কিউয়িরা প্রথম ম্য়াচে জিতেছে। আজ ২৪ ফেব্রুয়ারি তাঁরা বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছে। এই পরিস্থিতিতে পাকিস্তান শিবির চাইবে কিউয়িরা যাতে তাদের বাকি দুটো ম্য়াচ অর্থাৎ আজকের বাংলাদেশ ও ২ তারিখ ভারতের বিরুদ্ধে ম্যাচে হেরে যায়। তবে তাঁদের ২ পয়েন্ট হবে তিন ম্যাচ থেকে। অন্য়দিকে পাকিস্তানকে তাঁদের গ্রুপের শেষ ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে। সেক্ষেত্রে ভারত বাদে বাকি দলগুলোর মধ্যে রান রেটের তফাৎ দেখা হবে। সেখানেই বাবররা নিউজিল্যান্ড ও বাংলাদেশকে টেক্কা দিয়ে শেষ চারে জায়গা করে নিতে পারে।

আজ ২৪ ফেব্রুয়ারি যদি বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ড জিতে যায়, তবে সেখানেই পাকিস্তানের সম্ভাবনা সেমিতে ওঠার শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে ভারতের সঙ্গে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারের টিকিট পাকা করে নেবে কিউয়ি ব্রিগেড।

টিম ম্য়ানেজমেন্টের সমালোচনায় শোয়েব আখতার

ভারতের বিরুদ্ধে ম্য়াচ হারের পর টিম ম্য়ানেজমেন্টকে কাঠগড়ায় দাঁড় করিয়ে শোয়েব বলেন, ''আমি এখানে একমাত্র এসেছি, কারণ আমাকে টাকা দেওয়া হয়েছে। যদি আমাকে অর্থ না দেওয়া হত তাহলে এই পাকিস্তান দলকে নিয়ে কোনও মন্তব্য করার ইচ্ছেও আমি প্রকাশ করতাম না। আমি এই দলটাকে নিয়ে সত্যিই হতাশ। কিছু বলার নেই। টিম ম্য়ানেজমেন্ট এই দল সাজানোয় নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। আধুনিক ক্রিকেটে যেখানে প্রতিটা দল ষষ্ঠ বোলিং বিকল্প নিয়ে মাঠে নামে। সেখানে পাকিস্তান টিম ম্য়ানেজমেন্ট পাঁচ বোলার খেলিয়েছে। আমার কোনও স্বার্থ নেই এঁদের নিয়ে কথা বলার। নিজের সময় নষ্ট করতে চাই না।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget