এক্সপ্লোর

ICC Champions Trophy : মরুশহরে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, মোদি দিলেন এই বার্তা

PM Modi : টিম ইন্ডিযার এই জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।   

 

PM Modi : বিশ্ব ক্রিকেটে ফের নজির গড়ল ভারত। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও এল টিম ইন্ডিয়ার হাতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেল ভারত। দেশবাসীর কাছএ যা এক গৌরবের সময়। টিম ইন্ডিযার এই জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।   

কী বলেছেন প্রধানমন্ত্রী 
টিম ইন্ডিযার জয় নিয়ে এক্স-এ প্রধানমন্ত্রী লিখেছেন,  “একটি ব্যতিক্রমী খেলা এবং একটি ব্যতিক্রমী ফলাফল! আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেশে আনার জন্য আমাদের ক্রিকেট দলের ওপর আমরা গর্বিত। এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে ওরা। সবদিকে চমৎকার প্রদর্শনের জন্য আমাদের দলকে অভিনন্দন।"

দুবাইয়ে রবিবার ভারতের দিন শুরু হয়েছিল টস হারা দিয়ে। টানা ১২ ওয়ান ডে ম্যাচে টস হারলেন রোহিত। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার। ভারতের পেসাররার ব্যর্থ। তবে ভেল্কি দেখালেন স্পিনাররা। বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর পটেল ও রবীন্দ্র জাডেজা - চার স্পিনার মিলে ৩৮ ওভারে খরচ করলেন মাত্র ১৪৪ রান। তুলে নিলেন ৫ উইকেট। টস জিতে প্রথমে ব্যাটিং করে নিউজ়িল্যান্ড তুলেছিল ২৫১/৭। আধুনিক ক্রিকেটে ওয়ান ডে-তে যে রান জলভাত। যদিও দুবাইয়ে ছবিটা আলাদা। বল পড়ে থমকে ব্যাটে আসছে। স্পিনাররা ছড়ি ঘোরাচ্ছেন। এই উইকেটে শট খেলাই কঠিন। ক্রিকেট পণ্ডিতরা বুঝে গিয়েছিলেন, ২৫২ তাড়া করতে নেমে টিম ইন্ডিয়ার লড়াই সহজ হবে না।

জয়ের পথ সুগম হয়নিও। রোহিত শর্মা-শুভমন গিল শুরু করেছিলেন রাজকীয় ভঙ্গিতে। গোটা টুর্নামেন্টে বড় রান পাননি রোহিত। ফাইনালেই জ্বলে উঠলেন। ৪১ বলে হাফসেঞ্চুরি হিটম্যানের। ১৮.৪ ওভারে শুভমন যখন আউট হন, ভারতের স্কোর ১০৫।

কিন্তু পরের ৪৫ বলে মাত্র ১৭ রানে তিন উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় ভারত। কিউয়ি স্পিনাররা প্রত্যাঘাত করেন। আস্কিং রেট ৬ ছাড়িয়ে গিয়েছিল। রোহিতের আগ্রাসী হাফসেঞ্চুরিও যেন ফিকে হয়ে যেত।

যদি না শেষ লগ্নে ব্যাট হাতে রুখে দাঁড়াতেন শ্রেয়স আইয়ার, অক্ষর পটেল, কে এল রাহুল, হার্দিক পাণ্ড্যরা। শ্রেয়স করলেন ৪৮। অক্ষর আউট হন ২৯ রান করে। ১৮ বলে ১৮ রানের কার্যকরী ইনিংস হার্দিকের। আর রাহুল ৩৩ বলে ৩৪ রানে অপরাজিত রইলেন। ৬ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিল ভারত।

পাকিস্তান ছিল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ। পাকিস্তান আয়োজিত টুর্নামেন্টে উড়ল ভারতের তেরঙ্গা। চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স রোহিতরা। ম্যাচের শেষে মাঠে স্টাম্প নিয়েই ডান্ডিয়া নাচলেন রোহিত-বিরাটরা। দিনের সেরা ছবি হয়ে রইল ভারতীয় ক্রিকেটারদের বাঁধভাঙা উচ্ছ্বাস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma: জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?
জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?
Rohit Sharma: চোখে জল, সেঞ্চুরির পর মাঠ থেকেই স্ত্রী রীতিকাকে বার্তা রোহিতের, কী করলেন?
চোখে জল, সেঞ্চুরির পর মাঠ থেকেই স্ত্রী রীতিকাকে বার্তা রোহিতের, কী করলেন?
Rohit Sharma: যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি... ঐতিহাসিক সেঞ্চুরির পর কাদের নিশানা করলেন রোহিত শর্মা?
যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি... ঐতিহাসিক সেঞ্চুরির পর কাদের নিশানা করলেন রোহিত শর্মা?
Rohit Sharma : অবসর-জল্পনার মধ্যেই লর্ডসে দুরন্ত ইনিংস, ম্যাচ শেষ হতেই বিস্ফোরক ইন্টারভিউ রোহিতের
অবসর-জল্পনার মধ্যেই লর্ডসে দুরন্ত ইনিংস, ম্যাচ শেষ হতেই বিস্ফোরক ইন্টারভিউ রোহিতের

ভিডিও

Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda
Madan Mitra:
Mahua Moitra:
Delhi News: পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ | CJP Protest
TMC 21st July Report: ২১ জুলাইয়ের ঠিক আগের দিন প্রকাশ্যে '২১ জুলাই' রিপোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget