এক্সপ্লোর

T20 WC 2024: যুক্তরাষ্ট্রের কোথায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর? জানাল আইসিসি

ICC: ওয়াশিংটনের জর্জ মেসন ইউনিভার্সিটিতে প্রাক টুর্নামেন্ট ম্যাচগুলি আয়োজন করার অন্যতম ভেন্যু।

দুবাই: ২০২১ সালেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সঙ্গে যুগ্মভাবে ২০২৪ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (Men's T20 World Cup 2024) আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রকে (United States)। এবার মার্কিন মুলুকের কোন কোন শহরে বিশ্বকাপের আসর বসবে, সেকথাও জানিয়ে দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। আগামী বছর ড্যালাস, মায়ামি ও নিউ ইয়র্কেই বসতে চলেছে বিশ ওভারের বিশ্বকাপের আসর।

নিউ ইয়র্কে মডিউলার স্টেডিয়াম সলিউশনের মাধ্যমে সব স্টেডিয়ামগুলিরই পরিষেবা আরও উন্নত করা হবে। ড্যালাস ও মায়ামির স্টেডিয়ামগুলিকে এই প্রক্রিয়ার মাধ্যমেই বড় করে দর্শকাসন বাড়ানোর পাশাপাশি মিডিয়া ও ভিআইপিদের জন্য বাকি বক্স তৈরি হবে। অপরদিকে, নিউ ইয়র্কে ৩৪ হাজার দর্শকাসন সম্পন্ন একটি স্টেডিয়াম তৈরির কথা রয়েছে। 

আইসিসি আধিকারিক জিওফ অ্যালেডাইস (Geoff Allardice) চরম উচ্ছ্বাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেন্যুগুলি ঘোষণা করে বলেন, 'আমরা বিশ্বকাপের ম্যাচ আয়োজনকারী যুক্তরাষ্ট্রের তিনটি শহরের নাম অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি। এটি এখনও পর্যন্ত সবথেকে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে যেখানে খেতাবের জন্য ২০ দল লড়াই করবে। যুক্তরাষ্ট্র আমাদের ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান এবং বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মার্কেটে এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা নিজেদের আগমন জানান দিতে চাই।'

এরপরেই যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান ক্রিকেটভক্তদের প্রসঙ্গে টেনে নিজের আনন্দ ব্যক্ত করেন অ্যালেডাইস। 'আমরা এই দেশে প্রচুর বিকল্পের মধ্যে থেকে এই তিন ভেন্যু বেছে নিয়েছি এবং এই টুর্নামেন্ট আয়োজন করা ঘিরে যা উৎসাহ দেখেছি, তা ভীষণই সন্তোষজনক। এখানে যে দিন দিন ক্রিকেটপ্রেমীদের সংখ্যা বাড়ছে, এটা তারই পরিচয়বাহক।' বলেন তিনি। টুর্নামেন্ট আয়োজনের জন্য এই তিন ভেন্যু বাছাইয়ের পাশাপাশি টুর্নামেন্টের আগে প্রস্তুতিমূলক ম্যাচের জন্য বেশ কয়েকটি জায়াগা বাছাই করে রাখা হয়েছ, যার মধ্যে ওয়াশিংটনের জর্জ মেসন ইউনিভার্সিটি অন্যতম। 

টিম ইন্ডিয়ার জার্সি প্রকাশ

আইসিসি বিশ্বকাপের (ICC World Cup 2023) আর মাত্র কিছুদিন বাকি। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। তার আগে একই দিনে থিম সং ও ভারতীয় দলের (Indian Cricket Team) নতুন জার্সি প্রকাশ্যে এল। ভারতীয় ক্রিকেট দলের জার্সি প্রস্তুতকারক সংস্থা ‘অ্যাডিডাস’ এই নতুন জার্সি তৈরি করেছে। বিশ্বকাপের জন্য নতুন জার্সিতে কিছু সামান্য বদল এসেছে দলের অন্য়ান্য ম্য়াচ খেলার সময় যে জার্সি থাকে, তার থেকে। ওয়ান ডে বিশ্বকাপে এখনও পর্যন্ত ২ বার জয় পেয়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে একবার জিতেছে ভারত। তাই বিরাটদের জার্সিতে সাধারণত তিনটি স্টার থাকে। তবে বিশ্বকাপের নতুন জার্সিতে ২টো স্টার রাখা হয়েছে। অর্থাৎ ওয়ান ডে বিশ্বকাপে ২ বার জয় পাওয়ায় দুটো স্টার রয়েছে। এছাড়াও বিশ্বকাপের জার্সিতে জাতীয় পতাকার তিনটি রংয়ের ছোঁয়া রাখা হয়েছে। উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওয়ান ডে বিশ্বকাপ।

আরও পড়ুন: আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলের তুরুপের তাস হতে পারেন তারকা স্পিনার, দাবি আগরকরের

সেরা শিরোনাম

Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget