এক্সপ্লোর

ICC Ranking Update: সিলসদের বিরুদ্ধে পরপর ব্যর্থ বাবর, ম্যাচ না খেলেই পাক তারকাকে ব়্যাঙ্কিংয়ে পিছনে ফেললেন রোহিত

ICC ODI Ranking: আইসিসির ওয়ান ডে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে প্রথম চারজনের মধ্যে তিনজনই ভারতীয়। রোহিত দুইয়ে থাকার পাশাপাশি একে শুভমন গিল এবং চারে বিরাট কোহলি রয়েছেন।

দুবাই: বছরের শুরুর দিকে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিজয়। তারপর থেকে আর ভারতের হয়ে কোনওরকম আন্তর্জাতিক ম্যাচ খেলেননি রোহিত শর্মা (Rohit Sharma)। বর্তমানে তো তাঁর আর বিরাট কোহলির ওয়ান ডে ভবিষ্যৎ নিয়ে অনেক জল্পনা-কল্পনা শোনা যাচ্ছে। তবে এই সব জল্পনার মাঝেই আইসিসির ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে (ICC ODI Rankings) উন্নতি হল রোহিতের। বাবর আজমকে (Babar Azam) পিছনে ফেলে এগিয়ে এলেন 'হিটম্যান'। বিরাট কোহলিও (Virat Kohli) কিন্তু খুব একটা পিছিয়ে নেই। 

সদ্যই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পাকিস্তানের তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ় শেষ হয়েছে। অতীতে এই ফর্ম্যাটে উইন্ডিজ়দের বিরুদ্ধে প্রায় ৭৩-র গড়ে রান করলেও, এই তিন ম্যাচে বাবর আজমের মোট সংগ্রহ ছিল ৫৬ রান। এমন হতাশাজনক পারফম্যান্সের পরেই বাবর ওয়ান ডে ব্যাটারদের তালিকায় পিছিয়ে গেলেন। দুই থেকে তিনি নেমে গেলেন পাক তারকা। তাঁর সংগ্রহে ৭৫১ রেটিং পয়েন্ট রয়েছে। অপরদিকে, ৭৫৬ পয়েন্ট নিয়ে তিন থেকে দুইয়ে উঠে এলেন রোহিত। বিরাট কোহলি ৭৩৬ পয়েন্ট নিয়ে আপাতত চার নম্বরে রয়েছেন।

ওয়ান ডে ব্যাটারদের তালিকায় এক নম্বরে কিন্তু নিজের দৌড় অব্যাহত রেখেছেন শুভমন গিল। ৭৮৪ পয়েন্ট নিয়ে তিনি একেই রয়েছেন। অর্থাৎ ওয়ান ডে ব্যাটারদের প্রথম চারজনের মধ্যে তিনজনেই ভারতীয়। ৫০ ওভারের ফর্ম্যাটের মতো বিশ ওভারের ফর্ম্যাটেও কিন্তু প্রথম দুই স্থানে দুই ভারতীয়। গিলের বাল্যকালের বন্ধু অভিষেক শর্মা আইসিসি ব়্যাঙ্কিংয়ের নিরিখে এই ফর্ম্যাটের এক নম্বর ব্যাটার। রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স সতীর্থ তিলক বর্মা সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে তিন থেকে দুইয়ে উঠে এলেন।

তবে একদিকে যেখানে পুরুষদের ক্রিকেটে সীমিত ওভারের দুই ফর্ম্যাটেই ভারতীয় ব্য়াটারদের জয়জয়কার, সেখানে মহিলাদের ক্রিকেটে সেই স্থান খোয়ালেন স্মৃতি মান্ধানা। ভারতের তারকা ওপেনার মহিলাদের ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান থেকে এক ধাপ নেমে দুইয়ে রয়েছেন। টি-টোয়েন্টি তাঁর অবস্থান তিন নম্বরে। তাঁর ওপেনিং পার্টনার শেফালি বর্মা এই ফর্ম্যাটের ব়্যাঙ্কিংয়ে নয় নম্বরে রয়েছেন।

প্রসঙ্গত, অক্টোবরে অস্ট্রেলিয়া সফরের আগে রোহিতের জাতীয় দলের হয়ে মাঠে নামার কোনও সম্ভাবনা নেই। আইপিএলের পর থেকে দীর্ঘ সময় তিনি মাঠের বাইরেই রয়েছেন। এতদিন ছুটি কাটাচ্ছিলেন ভারতের ওয়ান ডে অধিনায়ক। তবে সেই ছুটির পরে আসন্ন সিরিজ়ের কথা মাথায় রেখে ইতিমধ্যেই প্রাক্তন ভারতীয় কোচ অভিষেক নায়ারের সঙ্গে ফিট হতে ঘাম ঝরাতে শুরু করে দিলেন রোহিত। সোশ্যাল মিডিয়ায় নায়ারের সঙ্গে জিম সেশনের ছবিও শেয়ার করেন রোহিত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget