এক্সপ্লোর

ODI World Cup: "সবাই এই ট্রফিটা মাথায় তুলে নিতে চায়", বিশ্বকাপে পা রাখা প্রসঙ্গে মার্শের সমালোচনায় শামি

IND vs AUS, ODI World Cup: কাপ নিয়ে নিজেদের ড্রেসিংরুমে গিয়ে সেলিব্রেশনে মেতে উঠেছিলেন অজি তারকারা। তখনই ট্রফির ওপর পা রেখে ছবি তুলতে দেখা গিয়েছিল মার্শকে। 

নয়াদিল্লি: ষষ্ঠবারের মত ওয়ান ডে বিশ্বকাপ জিতে নিয়েছে অজিরা। ব্যাটে, বলে, ফিল্ডিংয়ে প্রতিটি বিভাগে ভারতীয় দলকে তাঁদের ঘরের মাঠে টেক্কা দিয়েছিল প্যাট কামিন্সের দল। কিন্তু ট্রফি জয়ের পর থেকে একটি বিষয় টানা সমালোচিত হতে হচ্ছে অজি দলের তারকা অলরাউন্ডার মিচেল মার্শকে। কাপ নিয়ে নিজেদের ড্রেসিংরুমে গিয়ে সেলিব্রেশনে মেতে উঠেছিলেন অজি তারকারা। তখনই ট্রফির ওপর পা রেখে ছবি তুলতে দেখা গিয়েছিল মার্শকে। 

এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই বারবার সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে মিচেল মার্শকে।  অনেকেই বলছেন এভাবে বিশ্বকাপ ট্রফির অপমান করছেন অজি তারকা। আবার অনেকে বলছেন, অস্ট্রেলিয়ার সংস্কৃতির সঙ্গে ভারতীয় সংস্কৃতি গুলিয়ে ফেললে চলবে না। তবে এবার মার্শের কড়া সমালোচনা করলেন  মহম্মদ শামি।

গত বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন শামি। ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারি তিনিই। এক সাক্ষাৎকারে শামি বলেন, "এই ট্রফিটা জেতার জন্য প্রত্যেকের লড়াই করে এই ট্রফিটা জিতে তা মাথায় তুলে রাখতে চায় সবাই।  ট্রফির উপর পা রেখে মার্শ ট্রফিটার অপমান করেছে যা কোনোভাবেই কাম্য নয়।"

এদিকে, মিচেল মার্শের বিরুদ্ধে এফআইআর দায়ের হল নয়াদিল্লিতে। এমনকী, তাঁকে আর যেন কোনওদিন ভারতের মাটিতে খেলতে না দেওয়া হয়, সেই আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছেও চিঠি পাঠানো হয়েছে।

পণ্ডিত কেশব নামে আলিগড়ের একজন আরটিআই অ্যাক্টিভিস্ট মিচেল মার্শের বিরুদ্ধে দিল্লি গেট থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাঁর দাবি, ওই ক্রিকেটার বিশ্বকাপ ট্রফি পায়ের নীচে রেখে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভারতীয়দের আবেগে আঘাত করেছেন। কেশবের মতে, ওই ট্রফির অপমান মানে ১৪০ কোটি ভারতীয়র মর্যাদার অপমান। অভিযোগকারী তাঁর অভিযোগপত্রটির কপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের দফতরেও পাঠিয়েছেন। যাতে মিচেল মার্শকে ভারতে এবং অন্য কোথাও ভারতের বিরুদ্ধে খেলার জন্য আর কোনওদিন অনুমতি না দেওয়া হয়, সেই আবেদন জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ফাইনালে প্রথমে ব্যাটিং করে ২৪০ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। অর্ধশতরান করেছিলেন রাহুল, বিরাট। জবাবে রান তাড়া করতে নেমে ৪৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় প্যাট কামিন্সের দল। দুরন্ত শতরান হাঁকিয়ে ম্যাচের সেরা হন ট্রাভিস হেড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget