এক্সপ্লোর

Match Fixing: ফের ক্রিকেটে গড়াপেটার ছায়া, নির্বাসিত হলেন প্রাক্তন কেকেআর ক্রিকেটার

ICC News: বিশ্বকাপ শেষ হওয়ার সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বিরাট সিদ্ধান্ত নিল ক্রিকেটের সর্বোচ্চ ক্রিকেট সংস্থা।

আবু ধাবি: সপ্তাহান্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে। বিশ্বকাপ শেষ হওয়ার সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বিরাট সিদ্ধান্ত নিল ক্রিকেটের সর্বোচ্চ ক্রিকেট সংস্থা। আইসিসির তরফে ওয়েস্ট ইন্ডিজ়ের তারকা ক্রিকেটারকে প্রাথমিকভাবে নির্বাসিত করল। কে সেই ক্রিকেটার? তিনি জাভন সির্লস (Javon Searles)। তার পাশাপাশি দুই আধিকারিককেও নির্বাসিত করা হল।

কিন্তু কেন তাঁদের নির্বাসিত করা হল? সির্লস এবং ওই আধিকদ্বয়ের বিরুদ্ধে দুর্নীতিদমন আইন ভঙ্গ করার জন্য তাঁদের বিরুদ্ধে এই কড়া ব্যবস্থা নেওয়া হল। প্রাক্তন কেকেআর ক্রিকেটার সির্লস ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়ের তরফে বার্বাডোজ়ে আয়োজিত এক টি ১০ টুর্নামেন্টে অন্তত চার দফায় ম্যাচ গড়াপেটা বা ম্যাচের ফলাফল প্রভাবিত করার প্রচেষ্টায় অভিযুক্ত। টাইটান্স ফ্র্যাঞ্চাইজ়ির মালিক চিত্তরঞ্জন রাঠৌর এবং টিম আধিকারিক ট্রেভন গ্রিফিথকেও নির্বাসিত করা হয়েছে। 

ম্যাচ গড়াপেটা ঘিরে বড়সড় তদন্ত চলছে। সেই তদন্তকালীনই যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপ খেলা অ্যারন জোনসকে নির্বাসিত করা হয়েছিল। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ় এবং আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ছোট ছোট টুর্নামেন্টে নিয়মশৃঙ্খলা ভঙ্গ এবং গড়াপেটার বিষয়গুলি তারা শক্তভাবে দমন করতে চায়। এ বছরের ১১ মার্চ থেকেই তারা নির্বাসিত হয়েছেন। 

অভিযুক্ত এই ত্রয়ীকে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেওয়ার জন্য ১৪ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। যতক্ষণ না তাঁদের বিরুদ্ধে এই তদন্ত শেষ হচ্ছে, ততক্ষণ এই ত্রয়ী কোনও ধরনের পেশাদার ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে কলকাতায় আটকে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা। টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরের দিন ক্যারিবিয়ান দলের কোচ ড্যারেন স্যামি বাড়ির উদ্দেশে রওনা হয়ে যাচ্ছেন বলেই খবর। তবে শাই হোপ, শিমরন হেটমায়াররা কলকাতাতেই আটকে রয়েছেন। অন্যদিকে, বুধবার নিউজ়িল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে যাওয়ার পরেও গত পাঁচদিন ধরে কলকাতা ছেড়ে বেরতেই পারেননি এইডেন মারক্রাম, ডেভিড মিলাররা।

অবশেষে ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফেরার সম্ভাবনা তৈরি হল। সব কিছু ঠিকঠাক চললে মঙ্গলবার দুপুর দুটোর সময় বিশেষ চার্টার্ড ফ্লাইটে করে কলকাতা ছাড়বেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারেরা। সেই বিমানেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলেরও জোহানেসবার্গ উড়ে যাওয়ার কথা।

৯ মার্চও কয়েকজন শহর ছেড়েছেন। এ আই ২৪১০ ও ১ এবং এস কিউ ৫১৭ ফ্লাইটে করে ওয়েস্ট ইন্ডিজ়ের তিনজন ক্রিকেটার ও একজন সাপোর্ট স্টাফ - সব মিলিয়ে চারজন কলকাতা থেকে রওনা হয়েছেন। তারপরেও কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ়ের ১২ জন ক্রিকেটার ও ১০ জন সাপোর্ট স্টাফ ছিলেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ১২ জন ক্রিকেটার ও ২ জন সাপোর্ট স্টাফ কলকাতায় ছিলেন। তবে তাঁরা এবার অবশেষে ভারত ছাড়ছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget