এক্সপ্লোর

INDW vs BANW: হরমনদের পথে বাঁধা হয়ে দাঁড়াল বৃষ্টি, বাংলাদেশের বিরুদ্ধে কার্যত জেতা ম্য়াচ ভেস্তে গেল বৃষ্টিতে

ICC Women's World Cup 2025: ভারতীয় দলের শেষ চারে পৌঁছনো আগেই নিশ্চিত ছিল। বাংলাদেশও আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল। তাই আপাত অর্থে নিয়মরক্ষার ম্যাচেই মুখোমুখি হয়েছিল দুই দল।

মুম্বই: মেগা টুর্নামেন্টের (ICC Women's World Cup 2025) শেষ চারে কোন কোন দল যাবে, তা বহু আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়টা নিঃসন্দেহেই আত্মবিশ্বাস বাড়াত। সেই পথে অনেকটা এগিয়েও গিয়েছিল। কিন্তু জয় অধরাই রয়ে গেল। বৃষ্টিতে ভেস্তে গেল ভারত বনাম বাংলাদেশ ম্যাচ (INDW vs BANW)।

রবিবার গ্রুপ পর্বের শেষ ম্য়াচে দুই পড়শি দেশ একে অপরের মুখোমুখি হয়েছিল। বাংলাদেশ বহু আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল। ভারতীয় দলের বিশ্বকাপের শেষ চারে স্থানও গত ম্যাচের পরেই পাকা হয়েছিল। আপাত অর্থে নিয়মরক্ষার ম্যাচে নেমেছিল দুই দল। তবে ম্যাচের শুরু থেকেই বারংবার বৃষ্টি বাঁধা হয়ে দাঁড়াচ্ছিল। ম্যাচ ৫০ ওভারের বদলে কমে দাঁড়ায় ২৭ ওভারের। বাংলাদেশ ২৭ ওভারে নয় উইকেটের বিনিময়ে কোনওরকমে ১১৯ রান তোলে। ডাকওয়ার্থ লুইস মেথডে ভারতীয় দলের লক্ষ্য দাঁড়ায় ১২৬ রান। তবে স্মৃতি মান্ধানারা ৮.৪ ওভার ব্যাট করার পরেই আবারও ঝেঁপে বৃষ্টি নামে। তারপর আর ম্যাচ শুরু হয়নি। বৃষ্টির জন্য খেলাই বাতিল হয়ে যায়।   

ম্যাচ ২৭ ওভারে নেমে আসলেও এদিন ধারে ও ভারে বাংলাদেশের থেকে ভারত অনেকটাই এগিয়ে, তা নিজেদের বোলিংয়ের মাধ্যমে বুঝিয়ে দিল ভারত। ম্যাচের প্রথম ওভারেই সুমাইয়ে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন রেণুকা সিংহ। শারমিন ও রুবাইয়া খানিকটা লড়াই করার চেষ্টা করেন। তবে টুর্নামেন্টে ভারতের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক দীপ্তি শর্মা রুবাইয়াকে ১৩ রানে ফেরান। এরপরেই বৃষ্টি নামে। খেলা শুরু হওয়ার পরেও বাংলাদেশ নিরন্তর ব্যবধান উইকেট হারাতে থাকে। শারমিনই বাংলাদেশের হয়ে সর্বাধিক ৩৬ রানের ইনিংস খেলেন। শ্রী চরণী ও রাধা যাদব যথাক্রমে দুই ও তিনটি করে উইকেট নেন। 

এদিন বোলিং ইনিংসের সময়ই বিরাট ধাক্কা খায় ভারত। বৃষ্টিভেজা মাঠে ডিপ মিড উইকেটে ফিল্ডিং করছিলেন প্রতীকা রাওয়াল। বাউন্ডারি বাঁচাতে তিনি ঝাঁপ দিলে বৃষ্টির সময় উন্মুক্ত থাকা আউটফিল্ডে তাঁর পা আটকে গিয়ে ডান গোড়ালি ঘুরে যায়। কোনওক্রমে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। এমনকী তিনি ওপেন করতেও নামতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে স্মৃতি মান্ধানার সঙ্গে অমনজ্যোৎ কৌর ওপেনে নামেন। নির্ধারিত ১২৬ রানের লক্ষ্যেও তড়তড়িয়ে এগিয়ে যাচ্ছিল ভারত। দুইজনে ওপেনিংয়ে অর্ধশতরানের পার্টনারশিপও গড়ে ফেলেন। স্মৃতিকে দুরন্ত ফর্মে দেখাচ্ছিল। তিনি শতাধিক স্ট্রাইক রেটে ৩৪ রানে ব্যাট করছিলেন। এই সময়ই বৃষ্টি নামায় ম্যাচ বন্ধ হয়ে যায়। আর খেলা শুরু হয়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget