এক্সপ্লোর

Ranji Trophy 2025-26: রঞ্জিতে করুণ নায়ারের দুরন্ত শতরান, মাত্র ৯০ ওভারেই শেষ হল রিয়ান পরাগদের ঐতিহাসিক ম্যাচ

Karun Nair: চাপে পড়া কর্ণাটক দলের হয়ে কার্যত একাই লড়াই করলেন করুণ নায়ার। খেললেন অপরাজিত ১৭৪ রানের ইনিংস।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • করুণ নায়ার রঞ্জি ট্রফিতে কর্ণাটকের হয়ে ১৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।
  • শতরান হাঁকিয়ে নির্বাচকদের বার্তা দিলেন করুণ নায়ার।
  • দুই দিনেই শেষ সার্ভিসেস বনাম অসমের রঞ্জি ট্রফি ম্যাচ।
  • নতুন ইতিহাস, প্রথমবার রঞ্জি ম্যাচে দুই বোলারের হ্যাটট্রিক।

নয়াদিল্লি: ইংল্যান্ড সফরে জাতীয় দলে বহুকাঙ্খিত প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন। তবে সেই কামব্যাক মনের মতো হয়নি। আট ইনিংসে মাত্র একটি অর্ধশতরান হাঁকিয়েছিলেন করুণ নায়ার (Karjun Nair)। তারপরেই জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। তবে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2025-26) নিজের ঘরে ফিরে ফের একবার স্বমেজাজে করুণ নায়ার। রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচেই দুরন্ত শতরান হাঁকালেন তিনি। অপরদিকে, মাত্র দুই দিনেই শেষ হয়ে গেল সার্ভিসেস বনাম অসমের (Assam vs Services) এক ইতিহাস সৃষ্টিকারী রঞ্জি ম্যাচ।

'বনবাস' কাটিয়ে বিদর্ভ থেকে ফের একবার কর্ণাটক দলে ফিরেছেন করুণ নায়ার। দল বদলালেও ঘরোয় ক্রিকেটে করুণের দাপট কমল না। গোয়ার বিরুদ্ধে প্রথম দিনশেষে শতরানের দোরগোড়ায় ৮৬ রানে অপরাজিত ছিলেন করুণ। দ্বিতীয় দিনে তাঁর ব্যাট থেকে এল চোখধাঁধানো শতরান। অর্জুন তেন্ডুলকর ও বাসুকী কৌশিকের দুরন্ত বোলিংয়ে যেখানে শ্রেয়স গোপাল বাদে আর কোনও কর্ণাটক ব্যাটার তেমন দাঁতই ফোটাতে পারলেন না, সেখানে নিজের জাত চেনালেন করুণ।

অপরপক্ষ থেকে যদি আরেকটু সাহায্য পেতেন, তাহলে কিন্তু দ্বিশতরান পূরণ করে ফেলতেই পারতেন করুণ। তবে তেমনটা হয়নি। ম্যাচের দ্বিতীয় দিন কার্যত একাই লড়াই চালান করুণ। ১৭৪ রানে অপরাজিত থাকেন তিনি। অর্জুনরা তিনটি করে উইকেট নিয়ে কর্ণাটককে ৩৭১ রানে অল আউট করে দেন। জবাবে দিনশেষে গোয়ার স্কোর এক উইকেটের বিনিময়ে ২৮ রান। এই ইনিংসের মাধ্যমে কি নির্বাচকদের বার্তাই দিলেন করুণ? আবারও প্রমাণ করলেন তিনি ফুরিয়ে যাননি? অনেকেই মনে করছেন উত্তরটা হ্যাঁ। 

অপরদিকে, রিয়ান পরাগদের অসমকে দুই দিনেই দুরমুশ করল সার্ভিসেস দল। গোটা ম্যাচে মাত্র ৯০ ওভার (৫৪০ বল) খেলা হল। বলের নিরিখে এর আগে এত কম বলে কোনও রঞ্জি ট্রফি ম্যাচ শেষ হয়নি। নতুন ইতিহাস সৃষ্টি হল। ইতিহাসের কিন্তু এখানেই শেষ নয়। এই ম্যাচের প্রথম দিনই দুই বোলার হ্যাটট্রিক করেন। অসমের মোহিত জাঙরা এবং সার্ভিসেসের অর্জুন শর্মা, উভয়েই ম্যাচের প্রথম দিন হ্যাটট্রিক করেন। এই প্রথম কোনও রঞ্জি ট্রফির ম্যাচে দুই ভিন্ন বোলার হ্যাটট্রিক নিলেন। শর্মা প্রথম ইনিংসে পাঁচটি উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও চারটি সাফল্য পান। মোট নয় উইকেট নেওয়ায় তাঁকেই ম্যাচ সেরা ঘোষণা করা হয়। এই জয়ের সুবাদে দুই ম্যাচে মোট ১৩ পয়েন্ট পেয়ে গেল সার্ভিসেস। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget