এক্সপ্লোর

IND vs AFG: আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ

Ishan Kishan: চোট পাওয়ার আগে স্পিনারদের বিরুদ্ধে ঈশান কিষাণ রীতিমতো ব্যাট হাতে শাসন করেন।

নয়াদিল্লি: আর কয়েক ঘণ্টা পরেই ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে (IND vs AFG) প্রথম টি-২০ ম্যাচে খেলতে নামবে। সেই ম্যাচে সম্ভবত সবথেকে ইনফর্ম ব্যাটার হিসাবে মাঠে নামবেন ঈশান কিষাণ (Ishan Kishan)। সদ্যই দলীপ ট্রফির ফাইনালে ডবল সেঞ্চুরি এবং অর্ধশতরান হাঁকিয়ে এই সিরিজ়ে খেলতে নামবেন। তবে সিরিজ় শুরুর আগেই ভারতীয় দলে ঈশানকে নিয়ে উদ্বেগ।

শুক্রবার ভারতীয় দল নয়াদিল্লিতে অনুশীলনে নেমেছিল। সেই অনুশীলনেই ঈশান কিষাণের ব্যাক স্প্রেন হয়। এর জেরে অনুশীলনে ঈশান কিষাণকে বেশ অস্বস্তিতেই দেখায়। কিষাণ নেটে নভদীপ সাইনির বিরুদ্ধে ব্য়াট করছিলেন। তখনই একটি শর্ট লেংথের বল তাঁর বুক ও চোয়ালের মাঝে আসে। বল ডাক করতে গিয়েই ঈশানের পিঠে ব্যথা লাগে। ঈশানকে প্রচণ্ড ব্যথায় দেখায়। দ্রুতই তাঁর চিকিৎসার জন্য ফিজিও কমলেশ জৈন ছুটে আসেন। খানিকটা সময় হাঁটু মুড়ে বসার পর ধীরে ধীরে ঈশান নেট ছাড়েন। 

আরও পড়ুন:- পাকিস্তানের কোচ ভারতের এজেন্ট! মাইক হেসন প্রসঙ্গে অভূতপূর্ব দাবি প্রাক্তন পাক অধিনায়কের 

এই ব্য়থার জেরে ঈশান আর ব্যাটিংয়ে ফেরেননি। তাঁকে পিঠ ধরে থাকতে দেখা যায়। ম্যাচের আগে এই চোট কতটা গুরুতর সেই বিষয়টা খতিয়ে দেখা হবে। তিনি ব্যথা কমানোর জন্য পর্যাপ্ত সময় পান কি না, সেটাই দেখার বিষয়। এই চোটের আগে নেটে কিন্তু ঈশানকে দারুণ ছন্দেই দেখাচ্ছিল। স্পিনারদের বিরুদ্ধে ঈশান রীতিমতো ব্যাট হাতে শাসন করেন। বড় বড় শট হাঁকান ঈশান। তবে তারপরেই চোটের কারণে তাঁকে নেট ছাড়তে হয়।

অপরদিকে, যশপ্রীত বুমরা রাজধানী নয়াদিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের অনুশীলনে যোগ দিয়ে বেশ চনমনে মেজাজেই ছিলেন। আর চোটের ফলে যে তাঁর বোলিংয়ের ধার একটুও কমেনি, তা মাঠে নেমে প্রথম সেশনেই প্রমাণ করে দিলেন বুমরা। তাঁর আগুনে বোলিংয়ের সামনে নড়বড়ে দেখাল বৈভব সূর্যবংশীকে। বুমরার বিরুদ্ধে কখনও গতিতে বিট হন, তো কখনও বল তাঁর ব্যাটের কানায় লাগে, আবার কখনও সে কোনওরকমে বুমরার ইয়র্কার থেকে নিজেকে সামলায়। একটি মাত্র বলই বুমরা একটু ওভারপিচ করায় সেটিতে সজোরে আঘাত করে কভারের দিকে মারে বৈভব।

বুমরা শুধু বৈভব নয়, ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও বিপাকে ফেলেন। বুমরার গতিতে ব্যাটের দুই কানাতেই বিট হন শ্রেয়স। গতি, স্যুইং এবং হাসি, বুমরার আজকের অনুশীলন সেশনে সবটাই চোখে পড়ে। আর বুমরার স্বমহিমায়, ছন্দে অনুশীলনে ফেরায় ভারতীয় ক্রিকেট মহলেও খুশির আবহাওয়া।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Shreyas On Vaibhav: ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
Advertisement

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget