এক্সপ্লোর

IND vs AFG Test: গিয়েছে সহ-অধিনায়কত্ব, উঠছে প্রশ্ন, পন্থ প্রসঙ্গে মুখ খুললেন কোচ গৌতম গম্ভীর

Indian Cricket Team: আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ঋষভ পন্থের বদলে কেএল রাহুলকে সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়েছে।

মুল্লানপুর: আর কয়েক ঘণ্টা পরেই শুরু হবে আফগানিস্তানের বিরুদ্ধে (IND vs AFG Test) আইপিএল শেষে ভারতের প্রথম ম্য়াচ। সেই ম্যাচ ঘিরে অনেক কৌতূহল, অনেক প্রশ্নই রয়েছে। সেই সব প্রশ্নেরই জবাব দিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে ঋষভ পন্থের (Rishabh Pant) বিষয়ে গৌতম গম্ভীরকে প্রশ্ন করা হয়। খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন পন্থ। আইপিএলেও তাঁর পারফরম্যান্স ছিল হতাশাজনক। উপরন্তু, আফগানিস্তান টেস্টে দলে জায়গা পেলেও, তাঁকে সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় দলে পন্থের খেলা নিয়ে না না প্রশ্ন উঠছে। তবে এই পরিস্থিতিতেও পন্থের পাশেই দাঁড়াচ্ছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর।

তিনি পন্থকে ব্যাক করছেন এবং এও জানাচ্ছেন যে ভারতীয় ম্যানেজমেন্ট চায় না পন্থ নিজের স্বাভাবিক খেলাটা বদলে দিক। তবে গম্ভীর এটাও জানিয়ে দিচ্ছেন যে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাঁর খেলা উচিত। গম্ভীরকে বলতে শোনা যায়, 'আমরা চাই না ঋষভ পন্থ নিজের স্বাভাবিক খেলায় কোনওরকম বদল করুক। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পরিস্থিতিকে সম্মান জানানোটাও প্রয়োজনীয়।'

গম্ভীর অনেকটা একদিন আগে রায়ান টেন দুশখাতের সুরেই সুর মেলান। ভারতের সহকারী কোচ বলেছিলেন, 'ঋষভের দক্ষতা, ও যা করে, সেই সবটা আমরা ওর থেকে ছিনিয়ে নিতে চাই না। তবে মাঝেমধ্যে যদি ও পরিস্থিতি অনুযায়ী আরেকটু ভেবে খেলে, আমার মতে আপনারা দেখবেন ও এই বিষয়টায় নজর দিয়েছে।' আর পন্থের সহঅধিনায়কত্ব যাওয়া নিয়ে টেন দুশখাতে জানিয়েছিলেন, 'আমার মনে হয় না ওকে নেতৃত্ব দিতে হলে খাতায় কলমে ওর কোনও পদ দরকার। আমার মতে ঋষভ নিজেও এই বিষয়টি জানে।' 

আরও পড়ুন:- আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডেতে খেলা নিয়ে সংশয়, চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন কোহলি? 

অপরদিকে, আফগানদের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে তিন নম্বরে ব্যাটিং করতে কে নামবেন, সেই নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। গম্ভীর সেই প্রশ্নেরও জবাব দিয়ে দেন। তিনে সাই সুদর্শনকে নিজেকে প্রমাণ করার বেশ খানিকটা সময় দেওয়া হবে বলে জানিয়ে দেন গম্ভীর।  'সাইকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি। ও ইংল্যান্ডে খেলেছিল। তবে এবার ওকে খানিকটা সময় দেওয়া হবে। আমরা তো ১১জনকেই খেলাতে পারি, আর সত্যি বলতে সাই খারাপ ফর্মেও নেই। আইপিএলে ও ৭০০-র মতো রান করেছে। আমরা যদি চার-পাঁচটে ম্যাচের ভিত্তিতেই সাইকে বিচার করি, তাহলে তো আমরা আর কোনওদিনই কিছু গড়তে পারাব না।' বলেন ভারতীয় কোচ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
Advertisement

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget