এক্সপ্লোর

IND vs AUS 3rd Test: অ্যাডিলেডের পর ব্রিসবেন, মহম্মদ সিরাজের উদ্দেশে স্ট্যান্ড থেকে ধেয়ে আসল প্রবল টিটকিরি

Mohammed Siraj: অ্যাডিলেডে ট্র্যাভিস হেডকে আউট করে মহম্মদ সিরাজের আগ্রাসীভাবে সাফল্য উদযাপন করার জেরেই ভারতীয় তারকা অজ়ি সমর্থকদের চক্ষশূল হয়ে উঠেন।

ব্রিসবেন: ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও ট্র্যাভিস হেডের কথা কাটাকাটি শিরোনাম কেড়ে নিয়েছিল। অ্যাডিলেড ছাড়িয়ে সেই ঘটনার আঁচ এসে পড়ল ব্রিসবেনেও। তৃতীয় টেস্টেও (IND vs AUS 3rd Test) স্ট্যান্ড থেকে মহম্মদ সিরাজের উদ্দেশে ধেয়ে এল প্রবল টিটকিরি।

অ্যাডিলেডে সেঞ্চুরিয়ন হেডকে আউট করে বেশ আগ্রাসী মেজাজে তাঁর সাফল্য উদযাপন করেন সিরাজ। হেডকে সেন্ড অফ দেওয়ার সময়ই দুই দলের দুই তারকার উত্তপ্ত বাক্য বিনিময়ও ধরা পড়ে ক্যামেরায়। সেই ঘটনার পরেই অজ়ি সমর্থকদের চক্ষশূল হয়ে ওঠেন সিরাজ। গোটা টেস্ট জুড়েই চলে টিটকিরি। অ্যাডিলেডের পর ব্রিসবেনেও সেই একই ছবি দেখা গেল। দর্শকদের কটাক্ষের ফলে সিরাজের মনসংযোগও খানিকটা ভঙ্গ হয়।

নতুন বলে তিনি শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেননি। বেশ কয়েকটা খারাপ বল করেন সিরাজ। তার শাস্তিও পান তিনি। খাওয়াজা তাঁর বলেই জোড়া বাউন্ডারি মারেন। সিরাজের মার খাওয়াটা ব্রিসবেন সমর্থকরা যে বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন, তা তাঁদের প্রতিক্রিয়াই প্রমাণ করে দিচ্ছিল। 

 

এই ঘটনার জন্য অবশ্য সিরাজের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। সিরাজের এই শাস্তির জন্য আট লক্ষ ৯৫ হাজার ৩৪০ টাকা হারাতে হয়েছে। অর্থাৎ তাঁর বেতন থেকে প্রায় নয় লক্ষ টাকা কাটা যাচ্ছে। বেশ বড় আর্থিক ক্ষতি হচ্ছে তাঁর। হেডকে অবশ্য তেমন কোনও শাস্তির সম্মুখীন হতে হয়নি। তাঁকে শুধু সাবধান করে এবং এক ডিমেরিট পয়েন্ট কেটেই ছেড়ে দেওয়া হয়েছে।

অ্যাডিলেড টেস্ট শেষে কিন্তু সিরাজ ও হেডকে এই ঝামেলা মুখে হাত মেলানোর পাশাপাশি কোলাকুলিও করতে দেখা যায়। দুই তারকা মাঠের ঝামেলা মাঠেই সম্ভবত মিটিয়ে নিতে আগ্রহী ছিলেন। তবে ঘটনাটি এখনও সমর্থকরা যে এখনও ভুলে যাননি, তা আজকের ঘটনাই প্রমাণ করে দিল। এই পরিস্থিতি সামাল দিয়ে সিরাজ ম্যাচে কতটা প্রভাব ফেলতে পারেন, সেটা দেখার বিষয় হতে চলেছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বদলে গেল ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট শুরুর সময়, বাকি দিনগুলিতে কখন থেকে চালু হবে খেলা? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget