এক্সপ্লোর

Border-Gavaskar Trophy: বদলে গেল ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট শুরুর সময়, বাকি দিনগুলিতে কখন থেকে চালু হবে খেলা?

IND vs AUS 3rd Test: ব্রিসবেনের বৃষ্টিতে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের প্রথম দিনে কেবল ১৩.২ ওভারই বল গড়ায়।

ব্রিসবেন: সমতায় সিরিজ়। এক ম্যাচে জয় বা হার শুধু সিরিজ়ের ভাগ্যই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিনয়শিপ ফাইনালে পৌঁছনোর দৌড়েও বড় বদল ঘটে যেতে পারে। তাই ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের (IND vs AUS 3rd Test) দিকে ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে ছিলেন। কিন্তু হতাশই হতে হল সকলকে।

ব্রিসবেনে ব্যাট, বলের টান টান লড়াই দেখার আশায় ছিলেন সকল ক্রিকেটপ্রেমী। কত ভারতীয় ক্রিকেটপ্রেমী শীতের সক্কাল সক্কাল ঘুম থেকে পড়েছিলেন। কিন্তু তাঁদের হতাশ হয়েই দিনের শুরুটা করতে হল। মাত্র ৮০ বল খেলা হওয়ার পরই বাতিল হয়ে গেল প্রথম দিনের খেলা। প্রবল বৃষ্টিই ২২ গজের লড়াইয়ে বিঘ্ন ঘটাল।

প্রথম দিনের খেলা বাতিল হওয়ায় যে পরিমাণ ওভার নষ্ট হয়েছে, সেটা যতটা সম্ভব উদ্ধার করার জন্য বাকি চারদিন সব ঠিকঠাক থাকলে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগেই ম্যাচ শুরুর কথা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী বাকি চার দিন ভোর ৫.২০ থেকে শুরু হবে ম্যাচ। নির্ধারিত ৯০ ওভারের পরিবর্তে এই দিনগুলিতে সর্বাধিক ৯৮ ওভার করে বল করা হতে পারে। 

 

 

আজকের খেলা অবশ্য নির্ধারিত সময়েই শুরু হয়েছিল। ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। একাদশে দুই বদল করে মাঠে নেমেছিল ভারত। আকাশ দীপ ও রবীন্দ্র জাডেজাকে যথাক্রমে হর্ষিত রানা ও আর অশ্বিনের বদলে দলে নেওয়া হয়। আকাশ দীপ, মহম্মদ সিরাজরা বল হাতে শুরুটা ভালই করেন। একাধিকবার দুই অজ়ি ওপেনার উসমান খাওয়াজা ও ন্যাথান ম্যাকস্যুইনির ব্যাটের কিণারা দিয়ে একাধিক বল বের হয়। কিন্তু উইকেট আসেনি। ন্যাথান ম্যাকস্যুইনি চার ও উসমান খাওয়াজা আপাতত ১৯ রানে অপরাজিত রয়েছেন। দ্বিতীয় দিনে যেন বৃষ্টি আর বিঘ্ন না ঘটায়, ক্রিকেটপ্রেমীরা সেই আশাতেই কিন্তু থাকবেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: দুই দিনে দ্বিতীয়জন, ইমাদের পর আরও এক পাকিস্তানি ক্রিকেটারের অবসর ঘোষণা 

সেরা শিরোনাম

India Vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
MS Dhoni in IPL 2027: আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ

ভিডিও

Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Durga Puja 2026: ৯১ তে পা, থিম 'বন্দে মাতরম', দেশাত্মবোধে সেরার শিরোপা জিতে নিল সন্তোষ মিত্র স্কোয়ার
Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget