এক্সপ্লোর

IND vs AUS Final: ফাইনালে অর্ধশতরান হাতছাড়া করেও জোড়া বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা

Rohit Sharma: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে ৩১ বলে ৪৭ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা।

আমদাবাদ: গোটা বিশ্বকাপ জুড়েই নিজের ব্যাটিংয়ে সকলকে মুগ্ধ করেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। নিজের আগ্রাসী এবং নিঃস্বার্থ ব্যাটিংয়েই সকলকে মুগ্ধ করেছেন ভারতীয় অধিনায়ক। বিশ্বকাপ ফাইনালেও (ODI World Cup 2023 Final) সেই ধারা অব্যাহত রইল। ফাইনালের চাপ, প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের দুরন্ত বোলিং আক্রমণ, কোনওকিছুই রোহিতকে নিজের স্বাভাবিক খেলা খেলার থেকে রুখতে পারেনি। ৪৭ রানের ইনিংস খেলেন রোহিত। অর্ধশতরান হাতছাড়া করলেও, বিশ্বরেকর্ড গড়ে ফেললেন তিনি।

চার বছর আগে আয়োজিত গত বিশ্বকাপে রোহিত শর্মা রেকর্ড পাঁচটি শতরানসহ মোট ৬৪৮ রান করেছিলেন। এই বিশ্বকাপে আগেই ৫০০ রানের গণ্ডি পার করে ইতিহাস গড়েছিলেন রোহিত। প্রথম ব্যাটার হিসাবে নাগাড়ে দুই বিশ্বকাপে ৫০০-র অধিক রান করার কৃতিত্ব নিজের নামে করেন তিনি। ফাইনাল ম্যাচে ৪৭ রান করে মোট ৫৯৭ রান করে ব্যাটার হিসাবে টুর্নামেন্ট শেষ করলেন 'হিটম্যান'। এক বিশ্বকাপে কোনও অধিনায়কের এটি সর্বকালের সর্বোচ্চ রান। কেন উইলিয়ামসনকে পিছনে ফেললেন রোহিত। গত বিশ্বকাপে ৫৭৮ রান করেছিলেন কিউয়ি অধিনায়ক।  

এটাই নয় রোহিত এই ম্যাচে আরও একটি বিশ্বরেকর্ডও গড়েন। বিশ্বকাপের মঞ্চে ক্রিস গেলকে পিছনে ফেলে আগেই সর্বাধিক ছক্কা হাঁকানোর মালিক হয়েছেন রোহিত। এবার গেলকে পিছনে এক প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বাধিক ওয়ান ডে ছক্কা হাঁকানোর কৃতিত্বও নিজের নামে করে ফেললেন রোহিত। এতদিন পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে গেলের ৮৫টি ছক্কাই ওয়ান ডেতে কোনও ক্রিকেটারের এক দলের বিরুদ্ধে হাঁকানো সর্বাধিক ছয় ছিল। সেই রেকর্ড ভাঙেন রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ছক্কা হাঁকান রোহিত। অজ়িদের বিরুদ্ধে ওয়ান ডেতে তাঁর ছয়ের সংখ্যা গিয়ে দাঁড়াল ৮৬।

এই ম্যাচেই রেকর্ড গড়লেন আরেক ভারতীয় মহাতারকা বিরাট কোহলিও। সেমিফাইনালে শতরান হাঁকিয়েছিলেন। এদিন অর্ধশতরান হাঁকালেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তবে ৫৪ রানের মাথায় প্যাট কামিন্সের বলে দুর্ভাগ্যজনক ভাবে বোল্ড হয়ে যেতে হয় কোহলিকে। তবে এরই মধ্যে নতুন নজির গড়লেন কিং কোহলি। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনাল ও ফাইনালে পঞ্চাশ বা তার বেশি সংখ্য়ক রান করলেন প্রাক্তন ভারত অধিনায়ক।     

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: শুভমনের ফ্রেন্ড, ফিলোজফার, গাইড কে? জানালেন গর্বিত বাবা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget