এক্সপ্লোর

INDW vs AUSW: সেমিতে জায়গা পাকা করতে জয় ছাড়া আজ রাস্তা নেই, কখন, কোথায় দেখবেন ম্য়াচ?

Womens T20 World Cup 2024: প্রথম ম্য়াচে কিউয়িদের বিরুদ্ধে হারের পর পরের দুটো ম্য়াচেই দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল হরমনপ্রীত বাহিনী। পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে ভারত।

দুবাই: মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (Womens T20 World Cup 2024) আজ নিজেদের গ্রুপে শেষ ম্য়াচে ভারত খেলতে নামছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২ দলের কাছেই এই ম্য়াচটি ভীষণ গুরুত্বপূর্ণ। যে দল জিতবে তাঁরাই সেমির টিকিট প্রায় পাকা করে ফেলবে। প্রথম ম্য়াচে কিউয়িদের বিরুদ্ধে হারের পর পরের দুটো ম্য়াচেই দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল হরমনপ্রীত বাহিনী।

কারা মুখোমুখি হবে?

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারত বনাম অস্ট্রেলিয়া মুখোমুখি হবে

কোথায় ম্যাচ?

ম্য়াচটি হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে 

কখন শুরু?

ম্যাচ শুরু হবে শনিবার ১৩ অক্টোবর, সন্ধে ৭.৩০ থেকে

কোথায় দেখবেন ম্যাচ?

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত বনাম অস্ট্রেলিয়া ম্য়াচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে

অনলাইনে কীভাবে দেখবেন ম্য়াচ?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। ডিজনি প্লাস হটস্টারে খেলা দেখা যাবে 

এই ম্য়াচটি জিতলে ভারত ৬ পয়েন্টে থেকে গ্রুপ পর্বের খেলা শেষ করবে। অন্যদিকে অস্ট্রেলিয়াও শেষ ম্য়াচে জিতলে ৬ পয়েন্টে থেকে শেষ করবে। শারজায় যে মাঠে খেলা, সেই পিচে বড় রান বোর্ডে ওঠে না খুব একটা। হাই স্কোরিং ভেনু একেবারেই না এটি। স্পিনাররা সবসময়ই ড্রাইভিং সিটে থাকেন এই মাঠে। এছাড়া পেসাররাও সুবিধে পান। 

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্য়াচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর নিজেদের রান রেটে অনেকটা পিছিয়ে গিয়েছিল ভারত। তাঁদের রান রেট দাঁড়িয়েছিল -২.৯০। কিন্তু এরপরের দুটো ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮২ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে কিছুটা রান রেট ভাল জায়গায় নিয়ে এসেছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের। 

ভারত যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যায়, তবে অজিরা সেমির পথে অনেকটাই এগিয়ে যাবে। সেক্ষেত্রে ভারত তখন তাকিয়ে থাকবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের দিকে। হরমনপ্রীতরা চাইবেন যে পাকিস্তান ও নিউজিল্যান্ড তাদের বাকি দুটো ম্য়াচের মধ্যে যে কোনও একটি ম্য়াচে যেন হেরে যায়। 

দুটো শিবিরেই চোট আঘাতর তেমন কোনও সমস্যা নেই। আগের ম্য়াচে হরমনপ্রীত ও স্মৃতি দুজনেই অর্ধশতরান হাঁকিয়েছেন। রান পেয়েছেন শেফালি ভার্মাও। ওপেনিং পার্টনারশিপে বড় রান বোর্ডে উঠেছিল। যা কিছুটা প্লাস পয়েন্ট ভারতের জন্য। বোলিং ডিপার্টমেন্টেও অরূন্ধতী, রেনুকারা ধীরে ধীরে ছন্দে ফিরেছেন। তবে অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে যে চ্যালেঞ্জের মুখে পড়তেই হবে, তা নিশ্চিত।

সেরা শিরোনাম

Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
IND vs SL: প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget