এক্সপ্লোর

IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে ভাল ক্রিকেট উপহার দিতে চান ওয়াশিংটন সুন্দর

IND vs BAN ODI: নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা, কুলদীপ সেন ও দীপক চাহার।

চট্টগ্রাম: বাংলাদেশের বিরুদ্ধে যথাক্রমে এক উইকেট ও পাঁচ রানে প্রথম দুই ওয়ান ডে ম্যাচ হেরে, তিন ম্যাচের সিরিজ ইতিমধ্যেই খুইয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। আজ নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে ফের মুখোমুখি হচ্ছে দুই দল। আপাত অর্থে এই ম্য়াচের তেমন বিশেষ কোনও তাৎপর্য না থাকলেও, ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) মতামত কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এখন থেকেই বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রতিটি সুযোগ কাজে লাগানোর লক্ষ্যে ভারতীয় অলরাউন্ডার।

এক নজর বিশ্বকাপে

তৃতীয় ওয়ান ডে ম্য়াচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে সুন্দর বলেন, 'প্রতিটি ম্যাচই একটা নতুন সুযোগ। আমরা পরের ১০ মাসে  খুব বেশি ম্য়াচ খেলব না। তাই প্রত্যেকটা ম্যাচকেই আমাদের কাজে লাগাতে হবে। যে কোনও পরিবেশ ও পরিস্থিতিতে ভাল ক্রিকেট খেলাটাই আমাদের প্রথম লক্ষ্য, সে ম্য়াচ যাদের বিরুদ্ধেই হোক না কেন। প্রতিটি ম্য়াচেই আমরা একটু একটু করে নিজেদের ভুলত্রুটিগুলি শুধরে নিয়ে নিজেদের উন্নতি করার লক্ষ্যেই মাঠে নামব।'

চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি ওয়াশিংটন। পরের বছরই ভারতেই বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। এখন থেকেই সেই বিশ্বকাপের দিকে এক নজর রেখেই এগোচ্ছেন ওয়াশিংটন। ২৩ বছর বয়সি ভারতীয় তারকা বলেন, 'গত ম্যাচে আমি দারুণ একটা সুযোগ পেয়েছিলাম। পরের বছরই বিশ্বকাপ আসছে। যে কোনও পরিবেশ, পরিস্থিতিতে দলের প্রয়োজনে ভাল খেলে, এমন একজন খেলোয়াড় হওয়াই আমার লক্ষ্য। যখনই সুযোগ পাব, দলকে যেন ম্যাচ জেতাতে পারি। দলের প্রয়োজনে নিজের সবটা দিতে আগ্রহী। চাই প্রতিটি ম্যাচে যেন আরও ভাল পারফর্ম করি এবং দিন দিন যেন আমার খেলা আরও উন্নত হয়।'

শেষ ম্যাচে লক্ষ্য

তবে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ তো হাতছাড়া হয়েই গিয়েছে। নিয়মরক্ষার শেষ ম্যাচে তাঁর বা দলের লক্ষ্য কী? 'আমরা শেষ ম্যাচে নিজেদের সেরা ক্রিকেটটা খেলে ম্যাচটা জিততে চাই। নির্দিষ্ট জিনিসপত্রগুলি মেনে ম্যাচ জিতে সিরিজটা ভালভাবে শেষ করতে চাই। বাংলাদেশ খুবই ভাল একটি দল। পরিসংখ্যানই ওদের হয়ে সবটা বলে দেয়। ওঁরা ঘরের মাঠে শুধু ইংল্যান্ডের বিরুদ্ধেই পরাজিত হয়েছিল। ভারতীয় উপমহাদেশে ওঁরা সবসময়ই ভাল শক্তিশালী একটি দল। বিশ্বকাপে ওঁরাও নিশ্চয়ই ভাল পারফর্ম করতে বদ্ধপরিকর হবে।' বলেন ওয়াশিংটন।

আরও পড়ুন: 'এ' দলের হয়ে অনবদ্য পারফরম্যান্সের সুবাদে ভারতীয় টেস্ট দলে ডাক পাচ্ছেন বাংলার ঈশ্বরণ?

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget