এক্সপ্লোর

IND vs BAN 1st Test: 'এ' দলের হয়ে অনবদ্য পারফরম্যান্সের সুবাদে ভারতীয় টেস্ট দলে ডাক পাচ্ছেন বাংলার ঈশ্বরণ?

Abhimanyu Easwaran: ভারতীয় 'এ' দলের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে দুই ইনিংসে ব্য়াট করার সুযোগ পেয়ে ঈশ্বরণ দুইটি শতরান হাঁকান। প্রথম ম্যাচে তিনি ১৪১ রান করার পর, দ্বিতীয় ম্যাচে ১৫৭ রান করেন।

চট্টগ্রাম: বাংলাদেশের বিরুদ্ধে ১৪ ডিসেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ (IND vs BAN Test) খেলতে নামছে ভারতীয় দল (Team India)। সেই সিরিজের আগে চোট সমস্যায় জর্জরিত টিম ইন্ডিয়া। মহম্মদ শামি, রবীন্দ্র জাডেজাদের চোট সারেনি। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma) চোটের কবলে। এমন পরিস্থিতিতে খবর অনুযায়ী ভারতীয় দলে ডাক পেতে চলেছেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। 

ছন্দে ঈশ্বরণ

ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হারলেও, ভারতের 'এ' দল কিন্তু বাংলাদেশ 'এ' দলকে দুই ম্য়াচের লাল বলের সিরিজে পরাজিত করেছে। সেই দলকে অভিমন্যু নেতৃত্ব তো দিয়েছেনই, পাশাপাশি ব্যাট হাতে নিজেও তিনি অনবদ্য ফর্মে ছিলেন। দুই ইনিংসে ব্য়াট করার সুযোগ পেয়ে ঈশ্বরণ দুইটি শতরান হাঁকান। প্রথম ম্যাচে তিনি ১৪১ রান করার পর, দ্বিতীয় ম্যাচে ১৫৭ রান করেন। তাঁর শতরানের ইনিংসে ভর করেই ভারতীয় 'এ' দল এক ইনিংস ও ১২৩ রানে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জিতে নেয়। ম্যাচ সেরা হন ঈশ্বরণই। এই পারফরম্যান্সের সুবাদেই সম্ভত বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে জাতীয় দলে ফিরতে চলেছেন তিনি।

রোহিতের চোট

অবশ্য এই প্রথম নয়, এর আগেও জাতীয় দলে ডাক পেয়েছিলেন ঈশ্বরণ। তিনি ভারতের ইংল্যান্ড সফরে দলে ছিলেন। তবে তাঁর জাতীয় দলের জার্সি গায়ে এখনও পর্যন্ত অভিষেক ঘটানো হয়নি। অধিনায়ক তথা ওপেনার রোহিত শর্মা চোটের পর তড়িঘড়ি ভারতে ফিরে এক বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছেন। শোনা যাচ্ছে প্রথম টেস্টে রোহিত খেলতে পারবেন না। তবে ভারতীয় ম্যানেজমেন্ট মনে করছে দ্বিতীয় টেস্টের আগে রোহিত সুস্থ হয়ে উঠবেন। তাই রোহিতের অনুপস্থিতিতে ঈশ্বরণের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছেই। অবশ্য প্রথম টেস্টে রোহিত না খেললে রাহুল ও শুভমন গিলের ওপেন করার সম্ভাবনা বেশি।

প্রসঙ্গত, বাংলাদেশ বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে খেলার পূর্ব অভিজ্ঞতা রয়েছে ঈশ্বরণের। তিনি সিলেটে বর্তমানে 'এ' দলের হয়ে বেশ কিছুদিন ধরেই খেলছেনও। তাই ওপার বাংলার পরিবেশে তাঁর মানিয়ে নিতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এবার কী তাহলে শেষমেশ জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক ঘটাবে বাংলা তারকার, তা সময়ই বলবে।

আরও পড়ুন: ২৪ বছরের রেকর্ড ভেঙে ব্যাট হাতে নতুন কীর্তি সুদীপ-অভিমন্যুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget