এক্সপ্লোর

IND vs ENG 4th Test: ম্যাঞ্চেস্টার টেস্টের আগেই আকাশে সিঁদুরে মেঘ, ঝমঝমিয়ে নামল বৃষ্টি, ম্যাচেও ঘটবে বিঘ্ন?

England vs India Test Series: লন্ডনের থেকে ম্যাঞ্চেস্টারে তাপমাত্রাও বেশ অনেকটা কম থাকার পূর্বাভাস ফলে সেটাও টিম ইন্ডিয়ার জন্য একটা চ্যালেঞ্জ তৈরি করবে।

ম্যাঞ্চেস্টার: আর কয়েক ঘণ্টা পরেই ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শুরু হয়ে যাবে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট (IND vs ENG 4th Test)। সেই ম্যাচের আগেই অশনি সংকেত। ম্যাচের আগের দিন ম্যাঞ্চেস্টারে একেবারে ঝমঝমিয়ে নামল বৃষ্টি, ঢাকা পড়ল পিচ।

 ম্যাঞ্চেস্টারে ম্যাচের আগে বৃষ্টির না না ছবি ইতিমধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়েছে। বাধ্য হয়ে টিম ইন্ডিয়া এবং ইংল্যান্ড, উভয় দলই কিন্তু ইন্ডোরে নিজেদের অনুশীলন সারে। এরপরেই সমর্থকদের মনে আশঙ্কা তৈরি হয়েছে, তাহলে কি ম্যাচের সময়ও বৃষ্টি হবে? বিঘ্ন হবে খেলা? পূর্বাভাস কিন্তু খুব একটা ইতিবাচক নয়। ম্যাচের প্রথম দুই দিনই ম্যাঞ্চেস্টারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

AccuWeather-র রিপোর্ট অনুযায়ী ম্যাঞ্চেস্টারে ম্যাচের প্রথম দিন ৬৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ১৪ থেকে ১৯ ডিগ্রির মধ্যে থাকবে। দ্বিতীয় দিন তো বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। বৃহস্পতিবার, ম্যাঞ্চেস্টারে বৃষ্টির সম্ভাবনা ৮৫ শতাংশ। তাপমাত্রা ১২ থেকে ২১ ডিগ্রির মধ্যে থাকার পূর্বাভাস। বৃষ্টি তো বটেই এই তাপমাত্রাও ভারতের জন্য খানিকটা চ্যালেঞ্জিং হতে চলেছে। আগের ম্যাচে লন্ডনের ৩০ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ও সম্ভাব্য লুর পরেই বেশ ঠান্ডা স্যাঁতস্যাঁতে পরিবেশে শুভমন গিলদের মানিয়ে নিতে হবে।     

ম্যাচের তৃতীয় বা চতুর্থ দিনে অবশ্য পরিবেশ উন্নত হওয়ার সম্ভাবনা। মাত্র সাত থেকে ১০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। পঞ্চম দিনে আবার ৪০ শতাংশ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ম্যাচে এই পরিমাণ বৃষ্টির ফলে যদি ওভার কমে, তা স্বাভাবিকভাবেই ম্যাচে ফলাফল বের হওয়ার আশাও কমবে। আপাতত যেহেতু ভারত ১-২ সিরিজ়ে পিছিয়ে রয়েছে তাই ম্যাচে ইতিবাচক ফলাফল না হলে গিলদেরই চাপটা যে বাড়বে, তা বলাই বাহুল্য। তাঁদের সিরিজ় জয়ের আশাও শেষ হয়ে যাবে।   

এই ম্যাচের আগেরদিনই সাংবাদিক বৈঠকে এসে ভারতীয় অধিনায়ক শুভমন গিল একদিকে যেমন আকাশ দীপের চতুর্থ টেস্ট থেকে ছিটকে যাওয়ার খবর জানান, তেমনই অংশুল কম্বোজের অভিষেকের পূর্বাভাসও দিয়ে গেলেন। 'আমরা যথেষ্ট পরিমাণে অংশুলের খেলা দেখেছে। ওর যে দক্ষতাটা রয়েছে, আমরা ঠিক সেটাই চাইছি। আমরা বিশ্বাস করি ও আমাদের ম্যাচ জেতাতে পারে। একাদশে খেলা যে কেউ আমাদের ম্যাচ উইনার হয়ে উঠতে পারে বলে আমার বিশ্বাস। অংশুল কম্বোজ কিন্তু নিজের অভিষেক ঘটানোর খুব কাছে। আমরা কাল সকালে ভেবেচিন্তে অংশুল ও প্রসিদ্ধের মধ্যে কাকে খেলানো হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।' জানান গিল।

সেরা শিরোনাম

India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget