এক্সপ্লোর

IND vs ENG 4th Test: নিজের পায়ে ভর দিয়ে হাঁটতেই পারছেন না, ক্রাচে ভর করে এলেন মাঠে, আদৌ ব্যাট করতে পাবেন পন্থ?

Rishabh Pant: ঋষভ পন্থ দলের প্রয়োজনে পঞ্চম দিনে ব্যাটিং করতে নামবেন বলেই জানিয়েছিলেন ভারতীয় দলের ব্য়াটিং কোচ সীতাংশু কোটাক।

ম্যাঞ্চেস্টার: গতকাল ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক টিম ইন্ডিয়ার সমর্থকদের আশ্বস্ত করে জানিয়েছিলেন ম্যাঞ্চেস্টারে পঞ্চম দিনে ঋষভ পন্থ (Rishabh Pant) দলের প্রয়োজনে ব্যাটিং করতে নামবেন। ভারতের তারকা কিপার-ব্যাটার মাঠেও এসেছেন। তবে তাঁর মাঠে প্রবেশের যে ছবি সামনে এসেছে, তাতে পন্থ আদৌ ব্যাটিং করার জন্য প্রস্তুত কি না, সেই নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে।

পন্থের আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, 'ওঁ এখানে চলে এসেছেন'। তবে সেই ছবিতে পন্থকে দেখা যাচ্ছে ক্রাচ হাতে তিনি কোনওক্রমে মাঠে প্রবেশ করছেন। এমন পরিস্থিতিতে তিনি যেখানে নিজের পায়েই দাঁড়াতে পারছেন না, সেখানে পন্থ কীভাবে ব্যাটিং করবেন, সেই প্রশ্ন উঠছে।

 

 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয় দলের হয়ে ক্রিজে রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর উপস্থিত রয়েছেন। ভারতীয় দল লিডও নিয়ে নিয়েছে। তবে দল সামান্য রানেই এগিয়ে। এমন পরিস্থিতিতে পন্থই শেষ বিশেষজ্ঞ ভারতীয় ব্যাটার হিসাবে বেঁচে রয়েছেন। কিন্তু এত চোট নিয়েও তাঁর মাঠে নামাটা আদৌ কতটা সম্ভব বা যুক্তিযুক্ত, তর্কসাপেক্ষই বটে।  

পন্থ রিভার্স স্যুইপ মারতে গিয়ে ব্যাটে বলে সঠিক সংযোগ ঘটাতে না পারায় বল তাঁর পায়ে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই পন্থের পা ফুলে ঢোল হয়ে যায়। তবে বুধবার তিনি অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়লেও, ম্যাচের দ্বিতীয় দিন তিনি ব্যাটিংয়ে নামেন। কার্যত খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনওক্রমে ওল্ড ট্রাফোর্ডের সিঁড়ি দিয়ে ব্যাট হাতে নামেন পন্থ। আগের দিনের ৩৭ রানের ইনিংসের সঙ্গে আরও ১৭ রান যোগ করেন তিনি। এই ১৭ রানটা হয়তো খুব বেশি নয়, তবে এমন পরিস্থিতিতে কার্যত এক পায়ে তাঁর ইনিংসটাই সাহসিকতার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। 

এই অবস্থাতে ব্যাট করেও অবশ্য ভারতের তারকা কিপার-ব্যাটার স্বমহিমায় খেলেন। ইংল্যান্ড দলের দ্রুততম বোলার জোফ্রা আর্চারকে ছক্কা হাঁকান পন্থ। এটি তাঁর টেস্ট কেরিয়ারের ৯০তম ছক্কা। আর কোনও ভারতীয় টেস্টে এতগুলি ছয় মারেননি। বীরেন্দ্র সহবাগের সর্বকালীন রেকর্ডে ভাগ বসান তিনি। চলতি সিরিজ়ে পন্থ ৪৭৯ রানও করেছেন। তাই তিনি যদি শেষ টেস্ট খেলতে নাই পারেন, তা কিন্তু ভারতীয় দলের জন্য বড় ধাক্কা হতে চলেছে  

সেরা শিরোনাম

Bengal vs Kerala Day 1: পিচ ভিজে থাকায় নষ্ট প্রথম সেশন, ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলা, ব্যাটিং নিয়ে খুশি নন লক্ষ্মী
পিচ ভিজে থাকায় নষ্ট প্রথম সেশন, ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলা, ব্যাটিং নিয়ে খুশি নন লক্ষ্মী
Kieron Pollard: মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হওয়ার পরই বড় সিদ্ধান্ত পোলার্ডের, খেলবেন না সুপার কিংসের হয়ে
মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হওয়ার পরই বড় সিদ্ধান্ত পোলার্ডের, খেলবেন না সুপার কিংসের হয়ে
IND A vs NZ A: পাড়িক্কলের রূপকথার লড়াই, ১৯৯ রানে বিতর্কিত সিদ্ধান্তের শিকার, ভারতের দুরন্ত প্রত্যাবর্তন
পাড়িক্কলের রূপকথার লড়াই, ১৯৯ রানে বিতর্কিত সিদ্ধান্তের শিকার, ভারতের দুরন্ত প্রত্যাবর্তন
Ashirwad Sooryavanshi: ৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ
৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ

ভিডিও

Municipal Election: BJP এবং NCPI-এর সম্পর্কের ভবিষ্য়ৎ নিয়ে এখনও চলছে নানা জল্পনা | ABP Ananda
Municipal Election: পুরভোটে কি শেষ অবধি BJP-NCPI জোট হবে? | ABP Ananda
CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP
TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget