এক্সপ্লোর

IND vs ENG: চোটে নাজেহাল টিম ইন্ডিয়া, ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিচ্ছেন ইনিংসে ১০ উইকেট নেওয়া সিএসকে বোলার?

Indian Cricket Team: খবর অনুযায়ী আকাশ দীপ, অর্শদীপ সিংহের মতো একাধিক ভারতীয় ফাস্ট বোলার ম্যাঞ্চেস্টার টেস্টের আগে চোটে জর্জরিত।

ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের আগে ভারতীয় শিবির চোট আঘাতে একেবারে জর্জরিত। দলের একাধিক তারকা ফাস্ট বোলারের চোট। এমন পরিস্থিতিতে দলে ব্যাক আপ হিসাবে ডেকে আনা হচ্ছে রঞ্জিতে ইনিংসে দশ উইকেট নেওয়া ফাস্ট বোলারকে। একাধিক রিপোর্ট অনুযায়ী হরিয়ানার ২৪ বছর বয়সি বোলিং অলরাউন্ডার অংশুল কম্বোজ (Anshul Kamboj) ভারতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন।

কম্বোজ দিনকয়েক আগেই ভারতীয় 'এ' দলের সঙ্গে ইংল্যান্ডে সফর করেছিলেন। সেখানে দুই ম্য়াচে তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ২৪টি ম্যাচে ৭৯টি উইকেট নিয়েছেন। তবে টিম ইন্ডিয়ার তরফে কম্বোজের দলের সঙ্গে সরকারিভাবে যোগ দেওয়ার কোনও খবর এখনও সরকারিভাবে জানানো হয়নি।

যশপ্রীত বুমরার পরপর দুই টেস্ট খেলা নিয়ে সংশয় তো আছেই। গোদের ওপর বিষফোঁড়ার মতো ভারতীয় দলের বার্মিংহামে জয়ের নায়ক আকাশ দীপের পরের ম্যাচ খেলা নিয়েও এবার তৈরি হয়েছে সংশয়। এখানেই শেষ নয়। যা শোনা যাচ্ছে তাতে অর্শদীপ সিংহের জাতীয় দলের সঙ্গে প্রথম টেস্ট সফর কোনও ম্যাচ খেলার আগেই সম্ভবত চোটের কারণে শেষ হচ্ছে।

এই সপ্তাহের শুরুর দিকে অর্শদীপ নেটে অনুশীলনের সময় সাই সুদর্শনের এক শট আটকাতে নিজের বোলিং হাত, বাঁ-হাতেই চোট পান। অর্শদীপের হাতে সেলাইও পড়ে। ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে সাংবাদিক বৈঠকে জানান, 'অর্শদীপ নেটে বোলিং করেছিল। সেই সময় একটি বল ধরার সময় হঠাৎ করেই ওর আঙুলে লাগে। এর ফলে কিছুটা ক্ষত তৈরি হয়েছে। এই মুহূর্তে অর্শদীপ বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের তত্বাবধানে রয়েছে। ওর হাতে সেলাই করতে হবে কি না, সেই বুঝেই আমরা আগামী দিনে নিজেদের পরিকল্পনাটা করব। যত দ্রুত ও সুস্থ হয়ে উঠবে, ততই ভাল। সেটাই আমাদের প্রথম লক্ষ্য থাকবে।'

এর আগে সহকারী কোচ রায়ান টেন দুশখাতে পূর্বাভাস দিয়েছিলেন ম্যাঞ্চেস্টারে বাঁ-হাতি ফাস্ট বোলার জাতীয় দলের হয়ে নিজের টেস্ট অভিষেক ঘটাতে পারেন। তারপরেই এই চোট। অন্যদিকে আরেক ফাস্ট বোলার আকাশ দীপের আবার কুঁচকিতে চোট রয়েছে। সেই কারণে তিনি শেষ নেট সেশনে বোলিংও করেননি। অর্থাৎ সব মিলিয়ে ভারতীয় শিবির যে দুই টেস্ট বাকি থাকতে চোট আঘাতে একেবারে নাজেহাল। এমন পরিস্থিতিতেই অংশুলকে ভারতীয় দলে ডেকে পাঠানো হচ্ছে বলে খবর।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget