এক্সপ্লোর

Ind vs Eng Day 5 Tea Break Update: লর্ডসে অবিশ্বাস্য লড়াই ভারতের, গোটা সেশনে পড়ল মোটে এক উইকেট, চা পানের বিরতির আপডেট

India vs England: সোমবার স্কোরবোর্ডে যেমন লেখা রইল, মধ্যাহ্নভোজের বিরতি থেকে চা পানের বিরতি - ৩০.৩ ওভারে ৫১ রান উঠল। পড়ল একটিমাত্র উইকেট।

লর্ডস: নেভিল কার্ডাস কবেই বলে গিয়েছিলেন, স্কোরবোর্ড একটা আস্ত গাধা ।

সোমবার স্কোরবোর্ডে যেমন লেখা রইল, মধ্যাহ্নভোজের বিরতি থেকে চা পানের বিরতি - ৩০.৩ ওভারে ৫১ রান উঠল । পড়ল একটিমাত্র উইকেট । 

যেটা লেখা থাকবে না, সেটা হল ১৮৩ বলের প্রতিটিতে কী রুদ্ধশ্বাস লড়াই চলল ভারত ও ইংল্যান্ড (India vs England) - দুই দলের ক্রিকেটারদের মধ্যে । দাঁতে দাঁত চেপে কীরকম লড়াই চালালেন ভারতের সেরা ফাস্টবোলার যশপ্রীত বুমরা । ব্রাইডন কার্স কীভাবে অস্বস্তিতে ফেললেন ভারতীয় ব্যাটারদের । কিন্তু সংকল্পে চিড় ধরাতে পারলেন না । বেন স্টোকস কীভাবে সর্বস্ব উজাড় করে দিয়ে বোলিং করলেন । সেশনের একমাত্র উইকেটটি তুললেন ইংরেজ অধিনায়কই ।

আর সব কিছু ছাপিয়ে লড়াই করে গেলেন রবীন্দ্র জাডেজা । হাফসেঞ্চুরি করলেন । পঞ্চম দিন চা পানের বিরতির সময় ভারতের স্কোর ৭০ ওভারে ১৬৩/৯ । ১৬২ বলে ৫৬ রানে অপরাজিত জাডেজা । সঙ্গে ২০ বলে ২ রান করে ক্রিজে রয়েছেন মহম্মদ সিরাজ । লাঞ্চের সময় ভারতের স্কোর যখন ১১২/৮, সকলে ধরেই নিয়েছিলেন, লাঞ্চ ব্রেকের পর ইংল্যান্ডের জয় কার্যত সময়ের অপেক্ষা । যাঁরা সেরকম মনে করেছিলেন, তাঁদের হতবাক করে দিয়ে গোটা সেশন কাটিয়ে দিল ভারত । 

 

ম্যাচ কি এখনও পঞ্চাশ-পঞ্চাশ? হয়তো তা নয় । পাল্লা ভারী এখনও ইংল্যান্ডের । ভারতের প্রয়োজন এখনও ৩০ রান । এই পিচে, এই পরিস্থিতিতে যে রান একশোর সমান । ইংল্যান্ডের সেখানে আর একটি ভাল বলের অপেক্ষা । তবে ভারত যে বিনা যুদ্ধে সূচাগ্র জমিও ছাড়েনি, হাড়ে হাড়ে বুঝেছেন ইংরেজ ক্রিকেটারেরা । 

চা পানের বিরতিতে মাঠ ছাড়ার সময় যে কারণে বেন স্টোকসের চোখেমুখেও খানিকটা অস্বস্তি । ভারতের টেল এন্ডাররা যে এরকম প্রতিরোধ গড়ে তুলবেন, ভাবতে পারেনি ইংরেজ শিবির ।

আর সব মিলিয়ে উপভোগ্য একটা টেস্ট ম্যাচ দেখে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা ।       

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar
Deganga News: সরকারি কলেজের অধ্যাপিকার জমি দখল করে বিজেপির পার্টি অফিস! | ABP Ananda
Suvendu Adhikari: অভয়ার স্মরণসভায় Ratna Debnath এর কথায় চোখে জল মুখ্যমন্ত্রীর | RG Kar Case | ABP
Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget