এক্সপ্লোর

IND vs NZ: বেঙ্গালুরু টেস্টের আগেই ভারতীয় দলের পরিকল্পনা ফাঁস করলেন অধিনায়ক রোহিত!

Rohit Sharma: রোহিত শর্মা নিশ্চিত করে দেন যে বেঙ্গালুরুতে অন্তত দুইটি স্পিনার নিয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া।

বেঙ্গালুরু: বুধবার, ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজ়িল্যান্ডের (India vs New Zealand) তিন ম্যাচের টেস্ট সিরিজ়। বেঙ্গালুরুতে ম্যাচ দিয়ে সিরিজ় শুরু হওয়ার কথা। সেই ম্যাচের প্রাক্কালেই দেশের 'গার্ডেন সিটি'-তে অঝোরে বৃষ্টি। বাতিল করতে হয়েছে ভারতীয় অনুশলীন। ঘটনাক্রমে এই বৃষ্টির ওপরেই ভারতীয় একাদশ নির্ভরশীল।

রোহিত শর্মাকে (Rohit Sharma) দলের একাদশ প্রসঙ্গে প্রশ্ন করা হলে, পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রোহিত। তবে ভারতীয় অধিনায়ক নিশ্চিত করে দেন যে বেঙ্গালুরুতে অন্তত দুইজন ভারতীয় স্পিনার খেলবেনই। তিনি প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বলেন, 'ভারতীয় একাদশ কেমন হবে, তা পরিবেশ এবং পিচের ওপর নির্ভর করবে। আজকে তো বৃষ্টি হয়েছে। পিচ তো ঢাকা রয়েছে। আমারা দুই না তিন, কতজন ফাস্ট বোলার নিয়ে নামব, নিজেদের সেরা একাদশ কী হবে, তা নিয়ে কাল সিদ্ধান্ত নেব। আমরা নিজেদের বিকল্প খোলা রেখেছি।'

বাংলাদেশের বিরুদ্ধে কানপুর ম্যাচের উদাহরণ টেনে রোহিত আরও যোগ করেন, 'আজকের দিনটা কেমন কাটে দেখা যাক। তারপর আমরা সিদ্ধান্ত নেব। কানপুরে তো আমরা (বৃষ্টির জন্য) দুইদিনও খেলতে পারিননি। তা সত্ত্বেও ম্যাচ জিতেছিলাম। এখানে কী হবে জানি না। আমাদের সামনে যেমন পরিস্থিতি আসবে সেই অনুযায়ীই সিদ্ধান্ত নেব। আমরা ম্যাচ জেতারই চেষ্টা করব সবসময়।'

ভারতীয় দল বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার শীর্ষে রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে আর আটটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়ের পর বছর শেষেই অজ়িভূমে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় রয়েছে ভারতীয় দলের। কিউয়িদের বিরুদ্ধে সিরিজ় জয়, টেস্টের বেস্ট হওয়ার খেতাবি ম্যাচে ভারতের মাঠে নামার সম্ভাবনা আরও অনেকটাই উজ্জ্বল করবে। কিউয়িদের ভারতীয় উপমহাদেশে রেকর্ড ভাল নয়। আর অপরদিকে, ভারত ঘরের মাঠে কার্যত অপ্রতিরোধ্য। 

২০১২-১৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১-২ স্কোরলাইনে সিরিজ় হারের পর ভারতীয় দল আর ঘরের মাঠে পরাজিত হয়নি। নাগাড়ে ১৮টি সিরিজ় জিতেছে টিম ইন্ডিয়া। সেই দাপট অব্যাহত রাখারই চ্যালেঞ্জ রোহিতদের সামনে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ভারত-নিউজ়িল্যান্ড সিরিজ়ে কোহলি, গিল থেকে কুলদীপ, একাধিক তারকাদের রেকর্ড গড়ার হাতছানি 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget