এক্সপ্লোর

IND vs NZ: ফের বিঘ্ন ঘটালেন বরুণদেব, ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ

Shubman Gill: দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ভারতের হয়ে শুভমন গিলকে দারুণ ছন্দে দেখায়। অপরাজিত ৪৫ রান করেন তিনি।

হ্যামিলটন: আজ হ্যামিলটনে দ্বিতীয় ওয়ান ডেতে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড (IND vs NZ 2nd ODI)। ম্যাচে বিঘ্ন ঘটালেন বরুণদেব। বৃষ্টিতে ভেস্তে গেল দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ। বুধবার (৩০ নভেম্বর) ভারত-নিউজিল্যান্ড ওয়ান ডে সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্যাচে ক্রাইস্টচার্চের হেজলি ওভালে একে অপরের মুখোমুখি হয়। 

ম্যাচে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আহ্বান জানান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে মাত্র ৪.৫ ওভার পরেই বৃষ্টির জন্য প্রথমবার ম্যাচ থামাতে হয়। সেই সময় ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ২২ রান। দীর্ঘক্ষণ বৃষ্টিক জন্য ম্যাচ থেমে থাকে। শেষমেশ নির্ধারিত হয় প্রতিটি দল ২৯ ওভার করে ব্যাট করার সুযোগ পাবে। সেইমতোই ম্যাচ শুরু হয়। বৃষ্টির পর খেলা শুরু হওয়ার দুই বল পরেই ভারত অধিনায়ক শিখর ধবনকে মাত্র তিন রানে সাজঘরে ফেরত পাঠান ম্যাট হেনরি। ২৩ রানে প্রথম উইকেট হারায় ভারত।

সূর্য-শুভমনের পার্টনারশিপ

এরপর ক্রিজে শুভমন গিলকে (Shubman Gill) সঙ্গ দিতে মাঠে নামেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তাঁরা ভারতীয় ইনিংসকে দারুণভাবে এগিয়েও নিয়ে যাচ্ছিলেন। শুভমন ও সূর্য মিলে দ্বিতীয় উইকেটে ৬৬ রান যোগ করেন। তবে ফের বিঘ্ন ঘটায় বৃষ্টি। ১২.৫ ওভারে থামে ম্যাচ। ততক্ষণে ভারত এক উইকেটের বিনিময়ে ৮৯ রান তুলে ফেলেছে। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ভারতের হয়ে শুভমন গিলকে দারুণ ছন্দে দেখায়। ৪২ বলে অপরাজিত ৪৫ রান করেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল চারটি চার ও একটি ছক্কায়। সূর্যকুমারও ২৫ বলে ৩৪ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তিনি দুইটি চার ও তিনটি ছক্কা হাঁকান। 

পিছিয়ে ভারত

ম্যাচের ফলফলের জন্য উভয় দলের অন্তত ২০ ওভার খেলার প্রয়োজন ছিল। তবে বৃষ্টির প্রকোপ বাড়ায় তা আর সম্ভব হয়নি। ফলে বাধ্য হয়েই ম্যাচ বাতিল করতে হয়। তিন ম্যাচের সিরিজে উইলিয়ামসন ও টম ল্যাথামের ২২১ রানের পার্টনারশিপে ভর করে সাত উইকেটে ম্যাচ হারে ভারত। তাই দ্বিতীয় ম্যাচ ভেস্তে যাওয়ার টিম ইন্ডিয়ার সিরিজ জয়ের আশা আর নেই। তবে অন্তত শেষ ম্যাচ জিতে সিরিজ ড্র করতে বদ্ধপরিকর হবে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: পারফরম্যান্সের পরও একাদশে সুযোগ মিলবে? কী বলছেন শ্রেয়স?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget