এক্সপ্লোর

IND vs NZ 2nd T20: খারাপ পিচের পরিণামে চাকরি হারালেন লখনউয়ের পিচ প্রস্তুতকারক?

IND vs NZ: দ্বিতীয় টি-টোয়েন্টি নিউজিল্যান্ড মাত্র ৯৯ রান করে। জবাবে ভারতীয় দল মাত্র এক বল বাকি থাকতে ম্যাচ জেতে।

নয়াদিল্লি: টি-টোয়েন্টি ম্যাচ মানেই চার-ছক্কার ফুলঝুরি। এক ওভারে পরপর কয়েকটি ছক্কায় ঘুরে যায় ম্যাচের মোড়। অথচ লখনউয়ে ভারত-নিউজিল্যান্ড (Ind vs NZ 2nd T20) টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘটে গেল অভিনব এক কাণ্ড। গোটা ম্যাচে দুই দলের কেউই কোনও ওভার বাউন্ডারি মারেননি। ছক্কা-হীন ম্যাচের সাক্ষী থাকল লখনউয়ের স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা।

বিরল নজির

ভারতের মাটিতে টি-২০ ম্যাচ মানেই চার-ছক্কার ঝড় উঠবে, বিশেষ করে এখানকার পিচে ব্যাটাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন বলে এটাই মনে করা হয়। যদিও রানের ফুলঝুরি দেখার আশায় যাঁরা মাঠে যান অথবা টেলিভিশনের পর্দায় চোখ রাখেন, লখনউয়ে ভারত-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ নিতান্ত হতাশ করবে তাঁদের। কারণ, এক অতি বিরল নজির গড়ে বসেছে লখনউয়ের আন্তর্জাতিক টি-২০ ম্যাচটি। সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে দুই দলের কোনও ব্যাটসম্যান একটিও ছক্কা মারেননি। ভারতের মাটিতে পুরুষদের কোনও আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এমনটা এর আগে কখনও হয়নি। ভারতে আয়োজিত পুরুষদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ম্যাচে একটিও ছক্কা মারেননি কেউ, এমন ঘটনা নজিরবিহীন।

বরখাস্ত পিচ প্রস্তুতকারক

ম্যাচের পর ভারতীয় অধিনায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) পিচের তীব্র সমালোচনা করে বলেছিলেন, 'সত্যি বলে এই পিচটা ভয়াবহ ছিল। আমাদের বিগত দুই ম্যাচের উইকেটই খারাপ ছিল। কঠিন উইকেট হলে আমার কোনও সমস্য়া নেই, তবে এই পিচগুলিতে টি-টোয়েন্টি ক্রিকেট খেলার যোগ্য নয়। যে মাঠে আমরা খেলবে, সেইসব মাঠের পিচগুলি আগে থেকেই প্রস্তুত করা উচিত।' হার্দিকের এই অভিযোগের পরেই একাধিক রিপোর্ট অনুযায়ী, লখনউয়ের পিচ প্রস্তুতকারককে বরখাস্ত করা হয়েছে। 

লখনউতে স্পিন সহায়ক পিচে রান করাটাই কঠিন ছিল। নিউজিল্যান্ড ব্যাটাররা প্রথমে ব্যাট করে ৯৯ রানের বেশি করতে পারেনি। জবাবে ভারতীয় দলও মাত্র এক বল বাকি থাকতে ম্যাচ জেতে। অবশ্য পিচ নিয়ে অভিযোগ জানালেও, কানাঘুষো শোনা যায় যে ভারতীয় দলের অনুরোধেই নাকি শেষ মুহূর্তে পিচ বদলাতে হয়ে প্রস্তুতকারককে। আসন্ন আইপিএলে লখনউ সুপার জায়ান্টসফ্রাঞ্চাইজি এই মাঠেই নিজেদের ম্যাচগুলি খেলবে। শোনা যাচ্ছে আইপিএলের সেই ম্যাচগুলির কথা ভেবেই পিচ প্রস্তুতকারককে বরখাস্ত করা হয়েছে। তাঁর বদলে গ্বালিয়রের সঞ্জীব আগরওয়ালকে নতুন পিচ প্রস্তুতকারকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর। 

আরও পড়ুন: বিশ্বজয়ী শেফালিদের সংবর্ধনা জানাবেন সচিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget