এক্সপ্লোর

IND vs NZ 3rd ODI: দুরন্ত শতরান হাঁকালেও তাঁর ইনিংস দেখে ক্ষুব্ধ হতেন বাবা, দাবি শুভমন গিলের

Shubman Gill: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনদওরে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ১১২ রানের ইনিংস খেলেন শুভমন গিল (Shubman Gill)।

ইনদওর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনদওরে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ১১২ রানের ইনিংস খেলেন শুভমন গিল (Shubman Gill)। কিউয়িদের বিরুদ্ধে সিরিজে এটি তাঁর দ্বিতীয় শতরান। তিন ম্যাচের সিরিজে সর্বকালের সর্বাধিক মোট ৩৬০ রান করেন শুভমন। স্বাভাবিকভাবেই তাঁকেই সিরিজ সেরাও ঘোষণা করা হয়। তবে দুর্দান্ত সিরিজের শেষ ম্যাচ দুর্দান্ত শতরান হাঁকালেও গিলের দাবি তাঁর বাবা না কি তাঁর ইনিংসে একদমই খুশি হবেন না।

শতরানেও খুশি

বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় পোস্ট এক সাক্ষাৎকারে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়কে গিল ম্যাচ শেষে বলেন, 'আমার মনে হয় না ওঁ (গিলের বাবা) আমার এই ম্যাচের পারফরম্যান্সে খুশি হবেন। ওঁ সামনে থাকলে এই সুযোগকে কাজে লাগিয়ে আমায় আরও বড় রানের ইনিংস খেলতে বলত।' পাশাপাশি শুভমন জানান ওয়ান ডে ফর্ম্যাটে পিচ ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পাওয়া যায় বলে এই ফর্ম্যাটটি তাঁর বেশ পছন্দের।

তিনি বলেন, 'এই ফর্ম্যাটে আমি ব্যাট করতে পছন্দ করি। এই ফর্ম্যাটে পিচ এবং পরিবেশ কেমন সেটা পরখ করে তারপর নিজের শট খেলার সুযোগ থাকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে ঈশান কিষাণ থাকায় আমি সুযোগ পাব কি না, সেই বিষয়ে নিশ্চিত ছিলাম না। ও তো গত ম্যাচেই দ্বিশতরান করেছিল। তবে আপনি (রাহুল দ্রাবিড়) ও রোহিত ভাই আমার ওপর যে ভরসাটা দেখিয়েছেন সেটা আমায় অনেক আত্মবিশ্বাস জোগায়।'

প্রথম দশে গিল

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে চোখধাঁধানো ফর্মে ছিলেন শুভমন গিল। তিন ম্যাচের সিরিজে একটি শতরান, একটি দ্বিশতরানসহ মোট ৩৬০ রান করেন ভারতীয় ওপেনার। তিন ম্যাচের সিরিজে বাবর আজমের সঙ্গে যুগ্মভাবে এটি সর্বকালের সর্বোচ্চ রান। এই দুরন্ত ফর্মের সুফল সদ্য প্রকাশিত আইসিসি ব়্য়াঙ্কিংয়েও (ICC ODI Rankings) পেলেন গিল। তিনি ওয়ান ডে ব্যাটারদের তালিকায় এক লাফে ২০ ধাপ এগোলেন।

ওয়ান ডেতে ২১ ম্যাচ খেলে গিল ৭৩.৭৬-র গড়ে ১২৫৪ রান করেছেন। তিনি চারটি শতরানের পাশাপাশি পাঁচটি অর্ধশতরানও হাঁকিয়েছেন। নতুন বছরটা গিল দুরন্ত ফর্মে শুরু করেছেন। এর ফলে আইসিসির বিচারে ওয়ান ডে ব্যাটারদের তালিকায় ভারতীয় ওপেনার প্রথম দশে জায়গা করে নিলেন। ২০ ধাপ এগিয়ে কেরিয়ারের সেরা ছয় নম্বরে উঠে এলেন গিল। ভারতীয় দলের দুই তারকা ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকেও পিছনে ফেলে দিয়েছেন গিল। বর্তমানে গিলের পরেই ব়্যাঙ্কিংয়ে সাত নম্বরে রয়েছেন বিরাট। কিউয়িদের বিরুদ্ধে শেষ ওয়ান ডেতে শতরান হাঁকানো রোহিত শর্মা ও দুই ধাপ এগিয়ে যুগ্মভাবে ওয়ান ডে ব্যাটারদের তালিকায় আট নম্বরে রয়েছেন।

আরও পড়ুন: ইতিবাচক বৈঠক, চলতি বছরেই শুরু হতে পারে সৌরভের বায়োপিকের শ্যুটিং

সেরা শিরোনাম

IND vs ZIM T20: অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget