এক্সপ্লোর

IND vs NZ 3rd T20I: বিঘ্ন ঘটালেন বরুণদেব, টাই হল তৃতীয় ম্যাচ

IND vs NZ: ভারতের ব্যাটিং ইনিংসের নয় ওভার পরে আর খেলা সম্ভব হয়নি। ডাকওয়ার্থ লুইস নিয়মে ম্যাচ টাই হয়ে যায়।

নেপিয়ার: বৃষ্টিতে এমনিতেই নির্ধারিত সময়ের পরে শুরু হয়েছিল ভারত ও নিউজিল্যান্ডের তৃতীয় টি-টোয়েন্টি (IND vs NZ 3rd T20I) ম্যাচ। বৃষ্টি থামলে নিউজিল্যান্ড ২০ ওভার ব্যাট করলেও, ভারতীয় দল ৯ ওভারের বেশি ব্যাট করতে পারল না। পুনরায় বৃষ্টি বিঘ্ন ঘটানোয় মাঠ ভিজে থাকায় বাধ্যই হয়েই বাকি খেলা বাতিল করতে হল। ডাকওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী ম্যাচ টাই হয়ে যায়।

দুরন্ত সাউদি

নিউজিল্যান্ডের দেওয়া ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় দল শুরুটা একেবারেই ভাল করেনি। ১০ রানে সাজঘরে ফেরেন ঈশান কিষাণ। আরেক ওপেনার ঋষভ পন্থও দুই চার মারার পরে টিম সাউদির (Tim Southee) বলে আউট হন। পরের বলেই তাঁর কলকাতা নাইট রাইডার্স সতীর্থ শ্রেয়স আইয়ারকেও ফেরান সাউদি। ২১ রানে তিন উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল ভারতীয় দল। এই অবস্থায় সূর্যকুমার যাদবকে সঙ্গ দিতে মাঠে নামেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। দুইজনে মিলে ৩৯ রান যোগ করেন। গত ম্যাচে শতরান করলেও, অবশ্য সূর্য এই ম্যাচে ১৩ রানের বেশি করতে পারননি।

হার্দিক অবশ্য ১৮ বলে ৩০ রান করেন। ৯ ওভারে ভারতীয় দলের স্কোর ছিল ৭৫ রান চার উইকেটের বিনিময়ে। এমন সময়েই বৃষ্টি নামে। আর খেলা সম্ভব হয়নি। ডাকওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী এই অবস্থায় দুই দলই সমান সমান থাকায় ম্যাচ টাই হয়। বৃষ্টির জন্য ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুপার ওভারও হয়নি। প্রথম ম্যাচ ভেস্তে গেলেও সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৬৫ রানে পরাজিত করায় তিন ম্যাচের সিরিজ ১-০ স্কোরলাইনে জিতে নিল হার্দিক পাণ্ড্যর নেতৃত্বাধীন ভারতীয় দল।

প্রথম ইনিংস

গ্লেন ফিলিপ্স, ডেভন কনওয়ের (Devon Conway) অনবদ্য অর্ধশতরান সত্ত্বেও, স্লগ ওভারে ভারতীয় বোলারদের দাপটে তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১৬০ রানেই থেমে গেল নিউজিল্যান্ডের ইনিংস। বল হাতে দুরন্ত পারফর্ম করলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। দুই ভারতীয় তারকাই চারটি করে উইকেট নেন। কনওয়ে ৫৯ ও ফিলিপ্স ৫৪ রান করেন। ৩০ রানে নিজেদের শেষ আট উইকেট হারায় নিউজিল্যান্ড। সিরাজ মাত্র ১৭ রানের বিনিময়ে চার উইকেট নেন, অর্শদীপ খরচ করেন ৩৭ রান।

আরও পড়ুন: ২৪ বছরের রেকর্ড ভেঙে ব্যাট হাতে নতুন কীর্তি সুদীপ-অভিমন্যুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget