এক্সপ্লোর

IND vs NZ: হায়দরাবাদে নিউজিল্যান্ডকে হারিয়েও শাস্তি পেলেন রোহিতরা

IND vs NZ 1st ODI: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১২ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে লিড নিয়ে নিয়েছে ভারতীয় দল (Team India)।

দুবাই: হায়দরাবাদে প্রথম ওয়ান ডেতে (IND vs NZ 1st ODI) হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১২ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে লিড নিয়ে নিয়েছে ভারতীয় দল (Team India)। তবে দুরন্ত জয় সত্ত্বেও আইসিসির শাস্তির মুখে পড়তে হল টিম ইন্ডিয়াকে। কাটা গেল রোহিতদের ৬০ শতাংশ ম্যাচ ফি। কিন্তু কেন?

কাটা গেল রোহিতদের বেতন

বুধবার হায়দরাবাদে রোহিতরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে নির্ধারিত সময়ে নিজেদের ৫০ ওভার বল করতে পারেননি। নির্ধারিত সময়ে ৪৭ ওভার বল করে টিম ইন্ডিয়া। উইকেট পতন, জলপানের বিরতি সবসময় মিলিয়েও রোহিতরা নির্ধারিত সময়ের পরেই শেষ তিন ওভার বল করে। এই কারণেই ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ ভারতীয় দলের তারকাদের ৬০ শতাংশ ম্যাচ ফি কাটার সিদ্ধান্ত নিলেন। আইসিসির ২.২২ আর্টিকেল অনুযায়ী প্রতিটি ওভার কম করার জন্য উক্ত দলের খেলোয়াড়দের ২০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়। ভারতীয় দল যেহেতু তিন ওভার কম বল করেছে, তাই রোহিতদের ৬০ শতাংশ বেতন কাটা গেল।

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা নিজেদের ভুল স্বীকার করে নেওয়ায় আর কোনওরকম কোনও শুনানির প্রয়োজন পড়েনি। এরপরে সিরিজের দ্বিতীয় ম্যাচে শনিবার, ২১ জানুয়ারি রায়পুরের নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া।

বাংলার জয়

হরিয়ানার বিরুদ্ধে তৃতীয় দিনের খেলা শেষে ম্যাচ জয়ের আশা দেখছিল বাংলা দল (Bengal Ranji Team)। চতুর্থ দিনে মধ্যাহ্নভোজের আগেই নিজেদের লক্ষ্যে সফল হল মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন বাংলা দল। এক ইনিংস ও ৫০ রানের বিরাট ব্যবধানে জয় পেল বাংলা। ইনিংসে ম্যাচ জিতে বোনাস পয়েন্টও পেয়ে গেল বাংলা। দলের হয়ে পাঁচ পাঁচটি উইকেট নিলেন ফাস্ট বোলার আকাশ দীপ (Akash Deep)। প্রথম ইনিংসে হরিয়ানাকে ১৬৩ রানে অল আউট করার পর, দ্বিতীয় ইনিংসে ২০৬ রানে হরিয়ানাকে থামিয়ে দিল বাংলা।

চলতি রঞ্জি মরসুমে বাংলা দল দুরন্ত ফর্মে রয়েছে। এই ম্যাচের আগে ইতিমধ্যেই একটি বোনাস পয়েন্টসহ মোট তিনটি ম্যাচ জিতেছিল বাংলা। যদিও এখনও গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি রয়েছে, তবে মরসুমের ষষ্ঠ ম্যাচে চতুর্থ জয়ের সুবাদে ৩২ পয়েন্ট নিয়ে রঞ্জির শেষ আটে পৌঁছে গেলেন মনোজরা। ম্যাচের দুই ইনিংসেই পাঁচটি করে উইকেট নেওয়ায় বাংলার ফাস্ট বোলার আকাশ দীপ ম্যাচ সেরা ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ৯ গোলের রোমহর্ষক ম্যাচে জয় পেল মেসির পিএসজি, ম্যাচ সেরা রোনাল্ডো

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget