এক্সপ্লোর

PSG vs Saudi All-Star XI: ৯ গোলের রোমহর্ষক ম্যাচে জয় পেল মেসির পিএসজি, ম্যাচ সেরা রোনাল্ডো

Cristiano Ronaldo: প্রথমার্ধে জোড়া গোল করে সৌদি আরবে নিজের অভিষেকেই ম্যাচ সেরা হন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

রিয়াধ: সৌদি আরবে বৃহস্পতিবার প্যারিস স জরমের বিরুদ্ধে সৌদি অল স্টার একাদশ (PSG vs Saudi All-Star XI) মুখোমুখি হলেও, ম্যাচটিকে কিন্তু আদপে লিওনেল মেসি (Lionel Messi) বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) লড়াই হিসাবেই দেখা যাচ্ছিল। অনেকেই মনে করছেন এটাই ক্লাব ফুটবলের মঞ্চ সম্ভবত শেষ মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথ। সেই ম্যাচ নিয়ে তাই স্বাভাবিকভাবেই উত্তেজনার পারদ ছিল চরমে। মাঠে নামা ফুটবলাররা একেবারেই সমর্থকদের হতাশ করলেন না। দর্শকদের উপহার দিলেন নয় গোলের এক রোমহর্ষক ম্যাচ। গোল পেলেন মেসি, রোনাল্ডো উভয়েই। 

ঘটনাবহুল প্রথমার্ধ

ম্যাচের একেবারেই শুরুতেই, তিন মিনিটের মাথায় মেসি পিএসজির হয়ে গোল করে দলকে এগিয়ে দেন। নেমার (Neymar Jr) ও কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) মধ্যে দুরন্ত পাসিং ফুটবলের পর মেসি পায়ে বল পেয়ে যান এবং সেখান থেকে গোল করতে তিনি কোনও ভুল করেননি। ম্যাচের ৩২তম মিনিটে কেইলর নাভাস রোনাল্ডোকে কনুই দিয়ে আঘাত করায় পেনাল্টি পায় রোনাল্ডো অল স্টার দল। রোনাল্ডো পেনাল্টি থেকে গোল করায় কোনও ভুল করেননি। নাভাস হলুদ কার্ড দেখার পরপরই জুয়ান বার্নাত লাল কার্ড দেখায় পিএসজি ১০ জনে নেমে যায়। 

তবে একজন কমে গেলেও কর্নার থেকে ৪৩ মিনিটে ফ্রান্সের ক্লাবকে এগিয়ে দেন দলের অধিনায়ক মার্কুইনস। ঘটনাবহুল প্রথমার্ধের শেষটাও ভীষণও ঘটনাবহুল ছিল। প্রথমার্ধ শেষ হওয়ার আগে এমবাপে ম্যাচে নিজের প্রথম বড় সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন। নেমার পেনাল্টি পেয়েও দলকে ৩-১ এগিয়ে দিতে পারেননি। প্রায় সঙ্গে সঙ্গেই এর খেসারত দিতে হয় পিএসজিকে। রোনাল্ডোকে এক হেডার বারে লেগে ফিরে আসলেও, সার্জিও রামোস সেই বল ক্লিয়ার করতে ব্যর্থ হন। তৎপর রোনাল্ডো ফিরতি বল থেকে গোল করে ম্যাচে অল স্টার দলকে সমতায় ফেরান।

দ্বিতীয়ার্ধে গোলের বন্যা

দ্বিতীয়ার্ধের নয় মিনিটের মাথায় এমবাপের এক দুরন্ত পাস থেকে রামোস পিএসজির হয়ে অবশেষে তৃতীয় গোলটি করেন। তবে লড়াকু অল স্টার আবারও ম্যাচে ফিরে আসেন। রামোসের গোল করার মিনিট দু'য়েক পরেই অল স্টারকে সমতায় ফেরান জ্যাং হুন-সু। ম্যাচের ঘণ্টাখানেকের মাথায় মেসি ও রোনাল্ডো, উভয়কেই তুলে নেন দলের কোচেরা। মহাতারকারা উঠে গেলেও গোল কিন্তু থামেনি। ওই একই সময়ে এমবাপেও গোল করায় ফের একবার পিএসজি এগিয়ে যায়। ম্যাচের ৭৮ মিনিটে হুগো একিটিকে পিএসজিকে ৫-৩ এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে অ্যান্ডারসন টালিসকা অল স্টারের হয়ে এক গোল শোধ করলেও, তা ম্যাচে সমতায় ফেরার জন্য যথেষ্ট ছিল না। ৫-৪ ম্যাচ জেতে পিএসজি। দুই গোল করে ম্যাচ সেরা হন রোনাল্ডো

আরও পড়ুন: হকি বিশ্বকাপে রুদ্ধশ্বাস ম্যাচে ওয়েলশকে ৪-২ গোলে হারাল ভারত

সেরা শিরোনাম

EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget