এক্সপ্লোর

IND vs NZ: ব্যাট হাতে বিশাখাপত্তনমে দুবে-ঝড়, নিজের সাফল্যের কারণ ব্যাখা করে কী জানালেন শিবম?

Shivam Dube: ভারতীয় দল বিশাখাপত্তনমে ম্যাচ না জিতলেও শিবম দুবে ৬৫ রানের ইনিংসে সকলকে নিজের দক্ষতা প্রমাণ করে দেন।

বিশাখাপত্তনম: বুধবার, ২৮ জানুয়ারি তিনি যখন ব্যাটে নামেন তখন ভারতীয় দল চার উইকেট হারিয়ে ধুঁকছিল। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে (IND vs NZ 4th T20I) কাঙ্খিত ২১৬ রানের লক্ষ্যের ধারেকাছেও ছিল না ভারত। কিন্তু  তিনি লড়াই চলাতে থাকেন। মাত্র ১৫  বলৈ ব্যক্তিগত অর্ধশতরান পূরণ করেন শিবম দুবে। দুর্ভাগ্যবশত রান আউট হয়ে তাঁকে সাজঘরে ফিরতে হয়। ততক্ষণে তাঁর নামের পাশে লেখা ২৩ বলে ৬৫ রান।

ভারতীয় দল বিশাখাপত্তনমে ম্যাচ না জিতলেও শিবম দুবে সকলকে নিজের দক্ষতা প্রমাণ করে দেন। এই সাফল্যের জন্য মানসিকতায় বদল এবং নিজের কঠোর পরিশ্রমকেই মূল কারণ হিসাবে জানান দুবে। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে দুবে জানান, 'আমি প্রচুর খাটা খাটনি করেছি এবং তারই ফল পাচ্ছি। এই ধরনের পরিস্থিতিতে আমি বর্তমানে অনেক ম্যাচই খেলছি, তাই মানসিকভাবেও আরও উন্নত হচ্ছি। বোলাররা এমন পরিস্থিতিতে কী করতে পারে, আমার বিরুদ্ধে কেমন বোলিং করবে, সেই বিষয়ে আমার যথেষ্ট ধারণা রয়েছে।'     

তিনি কিউয়িদের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে মোট সাতটি ছক্কা হাঁকান। এর মধ্যে ইশ সোধির এক ওভারেই তিনটি ছক্কাসহ মোট ২৯ রান সংগ্রহ করেন দুবে। সেই বিষয়ে তাঁর মত, 'স্পিনারকে মারা কঠিন হবে আমি জানতাম এবং ও ভাল বোলিংও করছিল। তবে আমি জানতাম ও খানিকটা ভয় পেলেই কয়েকটা খারাপ বল করতেই পারে। আমি তৈরি ছিলাম। ওই সময়টায় আমি দাপট দেখাতে চেয়েছিলাম এবং সেটা করতে পেরেছি।'

 

হালে শুধু ব্যাটিং নয়, ২০২৪ সালের পর থেকে কিন্তু দুবে বল হাতেও ভারতের হয়ে বেশ ভাল বিকল্প হয়ে উঠেছেন। তিনি ১৬টি ম্যাচে ১৮টি উইকেট নিয়েছেন, ১৮.৭২ গড়ে। নিজের বোলিং নিয়ে দুবের মত, 'আমি গৌতি ভাই এবং সূর্যের সৌজন্যে বেশি বেশি করে বোলিং করছি। ওরাই আমায় বোলিং করার সুযোগ করে দিয়েছেন। বোলিং করলে খানিকটা চতুরতারও প্রয়োজন। সেটার দিকেও আমি নজর দিচ্ছি। বল হাতে আমি আরও দক্ষ হওয়ার চেষ্টা করছি।'           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ZIM Live: ৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
IND vs ZIM: কাজে দিল না বার্লের অর্ধশতরানের লড়াকু ইনিংস, ফাস্ট বোলারদের আগুনে গতি ও বৈভবের ব্যাটে জয় ভারতের
IND vs ZIM: কাজে দিল না বার্লের অর্ধশতরানের লড়াকু ইনিংস, ফাস্ট বোলারদের আগুনে গতি ও বৈভবের ব্যাটে জয় ভারতের
Pamela Serena: ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
IPL: হার্দিককে দলে পেতে ১০ কোটি টাকার সঙ্গে আরও দুই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিতে চাইছে সিএসকে
হার্দিককে দলে পেতে ১০ কোটি টাকার সঙ্গে আরও দুই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিতে চাইছে সিএসকে

ভিডিও

BJP Government in West Bengal: কল্যাণীর পর কৃষ্ণনগর, ফের আচমকা হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
Sebaashray: শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল 'অ্যান্টিচেম্বার'-এর সঙ্গে অ্যাটাচড্ বাথরুম, কার জন্য এই স্পেশাল সুবিধা?
Suvendu Adhikari: 'এই কেলেঙ্কারি যারা করেছে ভাইপো-সহ কাউকে ছাড়ার প্রশ্ন নেই', সেবাশ্রয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু
BJP News: বারাসাতে প্রাক্তন পুর চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ডিম, বিক্ষোভ বিজেপির
BJP News: 'নরেন্দ্র মোদির জিরো টলারেন্স নীতি, আন্দোলনকারীরা তাঁর ওপর আস্থা রেখেছেন', বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget