এক্সপ্লোর

IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধেই বড় মাইলফলক স্পর্শ করার হাতছানি রোহিত, বিরাটের সামনে

Indian Cricket Team: বিশেষ মাইলফলক স্পর্শ করতে রোহিতের প্রয়োজন ৭৮ রান, বিরাটের দরকার ৯৮ রানের।

কলম্বো: আজ এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারতীয় দল (IND vs PAK)। চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ম্যাচেই ভারতীয় দলের (Indian Cricket Team) দুই মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli) ও অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সামনে বিশেষ মাইলফলক গড়ার হাতছানি।

রোহিত পাকিস্তানের বিরুদ্ধে আর ৭৮ রান করতে পারলেই ওয়ান ডে ফর্ম্যাটে ১০ হাজার রানের গণ্ডি পার করে ফেলবেন রোহিত শর্মা। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহলিই এখনও পর্যন্ত ভারতের জার্সিতে আন্তর্জাতিক ৫০ ওভারের ক্রিকেটে ১০ হাজার রানের গণ্ডি পার করেছেন। ষষ্ঠ ভারতীয় হিসাবে রোহিতের সেই তালিকায় নিজের নাম লেখানোর হাতছানি রয়েছে 'হিটম্যান'র সামনে।

রোহিত এখনও পর্যন্ত ৪৮.৮৭ গড়ে ২৪৬ ওয়ান ডে ম্যাচে ৯৯২২ রান করেছেন। পাকিস্তানের বিরুদ্ধেই এই মাইলফলক স্পর্শ করলে ভারতীয় হিসাবে ষষ্ঠ হলেও, গোটা বিশ্বের ১৫তম ক্রিকেটার হিসাবে ১০ হাজার রান করবেন রোহিত। অপরদিকে, প্রাক্তন ভারতীয় অধিনায়ক কোহলির মাইলফলক স্পর্শ করার জন্য প্রয়োজন আর ৯৮ রান। তাঁর সামনে ওয়ান ডেতে ১৩ হাজার রানের গণ্ডি পার করার সুযোগ রয়েছে।

কোহলি এখনও পর্যন্ত ২৭৭টি ওয়ান ডে খেলে ১২৯০২ রান করেছেন। তিনি পাকিস্তানের বিরুদ্ধে অন্তত ৯৮ রান করতে পারলেই সচিন, কুমরা সাঙ্গাকারা, রিকি পন্টিং এবং সনৎ জয়সূর্যর পর পঞ্চম ক্রিকেটার হিসাবে ১৩ হাজার ওয়ান ডে রান করে ফেলবেন। আর এই ম্যাচেই যদি এই ৯৮ রান করেন কোহলি, তাহলে সচিনকে পিছনে ফেলে দ্রুততম ক্রিকেটার হিসাবে ১৩ হাজার রান করবেন তিনি। অবশ্য কোহলির সামনে সচিনের রেকর্ড ভাঙার অনেক সুযোগ রয়েছে। সচিন ৩০০ ম্যাচ খেলে ১৩ হাজার রান করেছিলেন।

প্রসঙ্গত, পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বিরাট ও রোহিত উভয়েই ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। শাহিন আফ্রিদির বলে আউট হন দুই তারকা ক্রিকেটারই। তবে রোহিত নেপালের বিরুদ্ধে ৫৯ বলে ৭৪ রানের ইনিংস খেলে ফর্মে ফিরেছেন। ম্যাচ সেরাও হয়েছিলেন। এবার কোহলির ফর্মে ফেরার অপেক্ষায়। এই ম্যাচের আগেই আবার কোহলিকে বিশেষ রুপোর ব্যাটও উপহার দিয়েছেন এক শ্রীলঙ্কান নেট বোলার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ভারত-পাক দ্বৈরথের আগেই বিশেষ ব্যাট উপহার পেলেন কোহলি

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget