এক্সপ্লোর

IND vs SL, 1st ODI: উমরানের আগুনে বোলিং, প্রথম ওয়ান ডে-তে বড় জয় ভারতের

IND vs SL: একাই তুলে নিলেন প্রতিপক্ষের ৩ উইকেট। ৩৭৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা। 

গুয়াহাটি: শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। ব্যাট হাতে বিরাট কোহলির শতরানের পর বল হাতে দলকে নেতৃত্ব দিলেন উমরান মালিক। একাই তুলে নিলেন প্রতিপক্ষের ৩ উইকেট। ৩৭৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৩০৬ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। ৮ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা।

বিশাল রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই আভিষ্কা ফার্নান্দাের উইকেট হারায় শ্রীলঙ্কা। পাথুম নিশানঙ্কা ৭২ রানের ইনিংস খেলেন শ্রীলঙ্কার হয়ে। ৮০ বলের ইনিংসে ১১টি বাউন্ডারি হাঁকান লঙ্কা ওপেনার। চারিথ আসালাঙ্কা ২৩ রানের ইনিংস খেলেন। দাসুন শনাকা ও ধনঞ্জয় ডি সিলভা মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ধনঞ্জয় ৪৭ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন শনাকা লড়ে যাচ্ছিলেন একাই। শেষ পর্যন্ত নিজের শতরান পূরণ করলেও দলকে জেতাতে পারেননি লঙ্কা অধিনায়ক। ১২টি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে ৮৮ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন শনাকা। ভারতীয় বোলারদের মধ্যে উমরান মালিক ৮ ওভারে ৫৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ৭ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন মহম্মদ সিরাজ। 

টি-টােয়েন্টি সিরিজে ঠিক যেখানে শেষ করেছিল, সেখান থেকেই ওয়ান ডে সিরিজে খেলা শুরু করল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। শ্রীলঙ্কার (IND vs SL) বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে রান বোর্ডে ৭ উইকেট হারিয়ে ৩৭৩ রান তুলে নিল রোহিত শর্মার (Rohit Sharma) দল। সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি (Virat Kohli)। রান পেলেন হিটম্যান নিজেও। শুভমন গিলও (Subhman Gill) রান করলেন। 

বিরাটের সেঞ্চুরি, রান পেল টপ অর্ডার

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা (Dasun Shanaka)। ওপেনিংয়ে নেমেছিলেন রোহিত শর্মা ও শুভমন গিল। দলে ফিরেই অর্ধশতরানের ইনিংস খেললেন হিটম্যান। ৯টি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে ৬৭ বলে ৮৩ রানের ইনিংস খেলেন। অন্যদিকে ১১টি বাউন্ডারির সাহায্যে ৬০ বলে ৭০ রানের ইনিংস খেলেন শুভমন গিল। শতরান হাঁকালেন বিরাট কোহলি। ১১৩ রান করলেন তিনি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget