IND vs SL Live: কাজে দিল না সুথার, জাডেজাদের ভেল্কি, সোনালের অভূতপূর্ব শতরানে কলম্বো টেস্ট ড্র করল শ্রীলঙ্কা
India vs Sri Lanka: পঞ্চম দিনের শুরুতে শ্রীলঙ্কার বর্তমান স্কোর ছয় উইকেটে ২২৯ রান। আপাতত সোনাল দিনুশা সাত ও কেশারা তিন রানে ব্য়াটিং করছেন।
LIVE

Background
কলম্বো: দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে আচমকা বৃষ্টিতে খেলা আগেভাগে শেষ হয়। ফলো অনের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৬ রানে এগিয়ে শ্রীলঙ্কা, হাতে তাদের ৪ উইকেট। শ্রীলঙ্কার বর্তমান স্কোর ছয় উইকেটে ২২৯ রান। আপাতত সোনাল দিনুশা সাত ও কেশারা তিন রানে ব্য়াটিং করছেন।
IND vs SL Live Score: ম্যাচ ড্র
শেষমেশ সোনাল দিনুশার লড়াইয়ে জয়ের আশা ছেড়ে দিল ভারত। ওভার বাকি থাকলেও জয় অসম্ভব বুঝে হাত মিলিয়ে ম্যাচ শেষ করে দিল দুই দল। দিনুশা ১৩৩ রানে অপরাজিত রইলেন। নয় উইকেটে ৪২৯ রান করল শ্রীলঙ্কা।
IND vs SL Live Updates: জয়ের আশা ছেড়ে দিয়েছে ভারত?
আর কোনও ফ্রান্টলাইন বোলার নয়, শুভমন গিল, যশস্বী জয়সওয়ালের মতো অফটাইমাররা বর্তমানে ভারতের হয়ে বোলিং সারছেন। দেখে অন্তত মনে হচ্ছে ভারত জয়ের আশা ছেড়েই দিয়েছে।



















