এক্সপ্লোর

IND vs WI 2nd T20: ভারতের পরাজয়ের দিনেও গায়ানায় নতুন ইতিহাস গড়লেন তিলক ভার্মা

Tilak Varma: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৫১ রানের ইনিংস খেলেন তিলক।

গায়ানা: নিজের আন্তর্জাতিক অভিষেকেই ধুঁয়াধার ৩৯ রানের ইনিংস খেলেছিলেন তিলক ভার্মা (Tilak Varma)। তাঁর নির্ভীক মনোভাবে ব্যাটিংয়ে অধিনায়ক হার্দিক পাণ্ড্যর প্রশংসায় কুড়িয়ে নিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও (India vs West Indies 2nd T20) ফের জ্বলে উঠলেন তিনি। ৪১ বলে খেললেন ৫১ রানের ইনিংস। এই ইনিংসের সুবাদেই নয়া ইতিহাসও গড়ে ফেললেন তিলক।

তিলকের রেকর্ড

এতদিন পর্যন্ত বর্তমান বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার (আইসিসি ব়্যাঙ্কিংয়ের বিচারে) সূর্যকুমারের দখলেই ভারতীয় হিসাবে নিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে সর্বাধিক রান করার রেকর্ড ছিল। সূর্যকুমার নিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে ৮৯ রান করেছিলেন। তিলক দুই ম্যাচে ৩৯ ও ৫১, মোট ৯০ রান করে সেই রেকর্ড নিজের নামে করে ফেললেন। তবে তাঁর রেকর্ড সত্ত্বেও ভারত কিন্তু ম্যাচ জিততে পারল না।

নির্ধারিত ২০ ওভারে তিলকের ব্যাটে ভর করেই ভারতীয় দল ১৫২/৭ রান স্কোরবোর্ডে তুলেছিল। তবে নিকোলাস পুরানের বিধ্বংসী ৬৭ রানের ইনিংস এবং আকিল হোসেনের পরিপক্ক ১৬ রানের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ় সাত বল বাকি থাকতেই দুই উইকেটে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে নেয়। হার্দিক পাণ্ড্য তিন উইকেট এবং যুজবেন্দ্র চাহাল ১৬তম ওভারে দুই উইকেট নিয়ে ভারতকে ম্যাচে জয় এনে দেওয়ার চেষ্টা করেছিলেন বটে, তবে বিফলে গেল সেই প্রচেষ্টা। পাঁচ ম্য়াচের সিরিজে ২-০ পিছিয়ে পড়ল টিম ইন্ডিয়া।

তিলকের বিশেষ সেলিব্রেশন

এদিন ম্যাচে তিলক অর্ধশতরান করেই এক বিশেষ রকমের নাচের মাধ্যমে তা উদযাপন করেন। ম্যাচ শেষে তিনি জানান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) মেয়ে সামাইরাকে তিনি নিজের প্রথম আন্তর্জাতিক শতরান বা অর্ধশতরান করার পর এইভাবে তা উদযাপন করবেন বলে কথা দিয়েছিলেন। সেইমতোই কথা রাখলেন তিনি। তিলক বলেন, 'আমি আর স্যামি, রোহিত ভাইয়ের মেয়ে, আমদের সম্পর্ক খুবই মিষ্টিমধুর। আমরা সবসময়ই এমন মজার ছলে নাচ করি। ওকে কথা দিয়েছিলাম প্রথম শতরান বা অর্ধশতরানের পর এমনভাবেই তা উদযাপন করব। ওর জন্যই এই সেলিব্রেশনটা করেছি।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: কাজে দিল না হার্দিক, চাহালের লড়াই, আকিলের পরিপক্ক ব্যাটিংয়ে সিরিজে ২-০ এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ়

সেরা শিরোনাম

Arshdeep Singh: 'দারুণ জীবনসঙ্গী পেয়েছি..', বাগদত্তা সমরিনকে নিয়ে আবেগঘন বার্তা অর্শদীপের
'দারুণ জীবনসঙ্গী পেয়েছি..', বাগদত্তা সমরিনকে নিয়ে আবেগঘন বার্তা অর্শদীপের
Virat And Shreyas: 'এত অহংকার কিসের?' বিরাটের সঙ্গে শ্রেয়সের ব্যবহার দেখে ক্ষুব্ধ নেটিজেনরা
'এত অহংকার কিসের?' বিরাটের সঙ্গে শ্রেয়সের ব্যবহার দেখে ক্ষুব্ধ নেটিজেনরা
Mohit Ulva: আদর্শ বিরাট ও কামিন্স, চাপের মুখে নিজের সেরাটা দেওয়াতেই আনন্দ খুঁজে পান মোহিত
আদর্শ বিরাট ও কামিন্স, চাপের মুখে নিজের সেরাটা দেওয়াতেই আনন্দ খুঁজে পান মোহিত
U19 Asia Cup: 'মাসের পর মাস কঠোর পরিশ্রম', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ের নেপথ্যের রহস্য ফাঁস করলেন হেডকোচ
'মাসের পর মাস কঠোর পরিশ্রম', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ের নেপথ্যের রহস্য ফাঁস করলেন হেডকোচ

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget