এক্সপ্লোর

IND vs WI 2nd Test: শতরান হাতছাড়া রোহিতের, দ্বিতীয় সেশনে ৪ উইকেট নিয়ে দুরন্তভাবে ম্যাচে ফিরল ওয়েস্ট ইন্ডিজ

IND vs WI: দ্বিতীয় সেশনে মাত্র ৬১ রানের বিনিময়ে চার উইকেট হারায় ভারতীয় দল।

পোর্ট অফ স্পেন: ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের (IND vs WI 2nd Test) প্রথম সেশনে ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা (Rohit Sharma) দুরন্তভাবে ইনিংসের শুরুটা করেছিলেন। বিনা উইকেটেই ১২১ রান তুলেছিল ভারত। তবে দ্বিতীয় সেশনে দুরন্তভাবে ম্যাচে ফিরে আসল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় সেশনে মাত্র ৬১ রানের বিনিময়ে চার উইকেট হারায় ভারতীয় দল। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা দুরন্ত ব্যাটিং করলেও, শতরান হাতছাড়া করেন। তিনি ৮০ রানে আউট হন। 

প্রথম টেস্টে রোহিত ও যশস্বী, উভয়েই শতরান হাঁকিয়েছিলেন। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় সেশনে সেই লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন দুইজনে। তবে দুইজনের কেউই শতরান হাঁকাতে পারলেন না। ওয়েস্ট ইন্ডিজকে প্রথম সাফল্য এনে দেন দলের প্রাক্তন অধিনায়ক তথা অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডার। তিনি যশস্বীকে ৫৭ রানে সাজঘরে ফেরান। কাট মারতে গিয়ে অভিষেককারী কার্ক ম্যাকেঞ্জির হাতে ধরা দেন যশস্বী। তিনে নামা শুভমন গিলের সামনে সুযোগ ছিল ওপেনারদের দেওয়া প্ল্যাটফর্মে বড় রান করার। তবে তিনি ব্যাট হাতে ফের ব্যর্থ হন।

চার মেরে ভারতকে ১৫০ রানের গণ্ডি পার করানোর পরেই কিমার রোচের বলে উইকেটকিপারের হাতে ধরা দেন গিল। ব্যক্তিগত ১০ রানে সাজঘরে ফেরেন ভারতের তরুণ তুর্কি। অধিনায়ক রোহিতও কার্যত নিশ্চিত দেখানো শতরান মাঠে ফেলে দিয়ে আসেন। জমেল ওয়ারিকানের একটি বলের লাইন সম্পূর্ণভাবে মিস করেন রোহিত। ৮০ রানে বোল্ড হন তিনি। তবে এই শতরান হাতছাড়া করলেও, এই ইনিংসের সুবাদে তিনি প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে পিছনে ফেলে প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই হাজার রান করে ফেলেন। গোটা বিশ্বে অবশ্য তিনি নবম ব্যাটার হিসাবে এই কৃতিত্ব গড়েন।

রোহিতের আউট হয়ে যাওয়ার পর দলের সহ-অধিনায়ক রাহানেও বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হননি। তিনি আট রান করে শ্যানন গ্যাব্রিয়েলের বলে বোল্ড হন। রাহানে আউট হতেই আম্পায়াররা চায়ের বিরতির ঘোষণা করে দেন। হতাশাজনক প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনে দুরন্তভাবে ফিরে এল ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে বিরাট কোহলি ১৮ রানে ক্রিজে অপরাজিত রয়েছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ভঙ্গুর নখের সমস্যা দূর করতে ভরসা থাকুক 'ন্যাচারাল অয়েলস'-এ, কোন কোন তেল দিয়ে নখে মালিশ করতে পারেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget