এক্সপ্লোর

Nail Care Tips: ভঙ্গুর নখের সমস্যা দূর করতে ভরসা থাকুক 'ন্যাচারাল অয়েলস'-এ, কোন কোন তেল দিয়ে নখে মালিশ করতে পারেন?

Natural Oils: এইসব ন্যাচারাল অয়েল আমাদের কিউটিকলসের খেয়াল রাখে। অনেকেই শখ করে নখ বড় করেন। সেক্ষেত্রে আরও বেশি করে যত্ন প্রয়োজন। 

Nail Care Tips: অনেকের ক্ষেত্রেই দেখা যায় নখ খুব সহজে ভেঙে যাচ্ছে। একেবারেই লম্বায় বাড়তে চায় না নখ। এই ভঙ্গুর নখের এবং বৃদ্ধি না পাওয়ার অন্যতম কারণ হতে পারে ক্যালসিয়ামের ঘাটতি (Calcium Deficiency)। যদি দেখেন নখ ভেঙে যাওয়া কিংবা নখ বৃদ্ধি না পাওয়ার সমস্যা ক্রমশ বাড়ছে তাহলে সময় থাকতেই সতর্ক হোন এবং অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। এর পাশাপাশি নখের গঠন সুদৃঢ় করতে এবং পরিচর্যার জন্য ব্যবহার করতে পারেন বেশ কিছু ন্যাচারাল অয়েল (Natural Oils)। এইসব ন্যাচারাল অয়েল দিয়ে নখ ম্যাসাজ বা মালিশ করলে উপকার পাবেন আপনি। কয়েকদিন এই সমস্ত ন্যাচারাল অয়েল ব্যবহার করলে হাতেনাতে ফল পাবেন। মূলত এইসব ন্যাচারাল অয়েল আমাদের কিউটিকলসের খেয়াল রাখে। অনেকেই শখ করে নখ বড় করেন। সেক্ষেত্রে আরও বেশি করে যত্ন প্রয়োজন। 

নখের পরিচর্যায় কোন কোন ন্যাচারাল অয়েল গুরুত্বপূর্ণ

নারকেল তেল- নখের সঠিক ভাবে পরিচর্যা করার জন্য প্রয়োজনীয় নারকেল তেল। এই তেলের মধ্যে রয়েছে অনেক গুণ। নখ আর্দ্র রাখতে এবং গঠন সুদৃঢ় করতে কাজে লাগে নারকেল তেল। নখে পুষ্টির জোগান দিতে এবং বৃদ্ধিতে সাহায্য করে নারকেল তেল। এর মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড। এছাড়াও রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপকরণ। এর ফলে নখে সংক্রমণ রোধ করা সম্ভব হয়। নখের গঠন সুদৃঢ় হয়।

জোজোবা অয়েল- এই বিশেষ ধরনের তেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস। এই দুই উপকরণের সাহায্যে নখে আর্দ্রতা বজায় থাকে, নখ নরম হয়, সঠিকভাবে বৃদ্ধি পায় এবং গঠন ঠিক থাকে। নখ নরম রাখতেও সাহায্য করে জোজোবা অয়েল।

টি ট্রি অয়েল- নখের যতের ক্ষেত্রে খুবই ভালভাবে কাজে লাগে টি ট্রি অয়েল। মূলত কিউটিকলস ভাল রাখতে এই টি ট্রি অয়েল সাহায্য করে। অনেকের নখের চারপাশের অংশ থেকে চামড়া ওঠার সমস্যা লক্ষ্য করা যায়। টি ট্রি অয়েলের সাহায্যে এই সমস্যা দূর হয়। টি ট্রি অয়েলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপকরণ রয়েছে। এর ফলে নখে সংক্রমণ হয় না। কিউটিকলসের গঠন সুদৃঢ় হয়।

অলিভ অয়েল- অলিভ অয়েলের সাহায্যে নখে মালিশ করলে গঠন সুদৃঢ় হয়, দ্রুত নখ বৃদ্ধি পায়, কিউটিকলস আর্দ্র অর্থাৎ হাইড্রেটেড এবং ময়শ্চারাইজড থাকে। 

আমন্ড অয়েল- নখে আমন্ড অয়েল দিয়ে মালিশ করতে পারেন। এই তেলে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এবং মিনারেলস যা নখের গঠন সুদৃঢ় করে, ক্ষয় রোধ করে, নখ ভেঙে যাওয়ার সমস্যা কমায়, নখ শক্ত করে এবং বৃদ্ধিতেও সাহায্য করে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন- প্রতিদিনের রান্নায় ব্যবহৃত এই মশলাগুলির সাহায্যে কমাতে পারবেন অতিরিক্ত ওজন, রইল তালিকা

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget