এক্সপ্লোর

IND vs WI: ক্যারিবিয়ান সফরে ভারতীয় দল থেকে বাদ পড়ার পর কী প্রতিক্রিয়া দিলেন পূজারা?

Cheteshwar Pujara: আসন্ন ক্যারিবিয়ান সফরে ভারতীয় দলে সুযোগ পাননি পূজারা। তাঁর বদলে তাঁকে দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের হয়ে খেলতে দেখা যাবে।

নয়াদিল্লি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পরাজয়ের পর আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় টেস্ট দলে (Indian Cricket Team) বেশ কিছু বদল ঘটেছে। ক্যারিবিয়ান সফরে ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। শতাধিক টেস্ট খেলা পূজারা হালে একেবারেই আশানুরূপ পারফর্ম করতে পারেননি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দুই ইনিংস মিলিয়ে মাত্র ৪১ রান করেছিলেন তিনি। খারাপ ফর্মের জেরেই তাঁকে শিবসুন্দর দাসের নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচক কমিটি দল থেকে বাদ দিয়েছেন।

পূজারার দল থেকে বাদ পড়াটা অনেক বিশেষজ্ঞই মেনে নিতে পারেননি। সুনীল গাওস্করের মতো প্রাক্তনীরা তো সরাসরি দাবি করেছেন গোটা ব্যাটিং লাইনআপই ব্যর্থ হলেও, কেবলমাত্র পূজারাকেই কাঠগড়ায় তোলা হচ্ছে। পূজারা কোনদিনই খুব বেশি কথা বলেন না। তিনি ভারতীয় দল থেকে বাদ পড়ার পরেও শব্দ খরচ করেননি। বরং সোশ্য়াল মিডিয়ায় নিজের অনুশীলন করার একটি ভিডিও পোস্ট করেন তিনি। কোনও কিছু লেখার বদলে ব্যাট বল ও লাল হৃদয়ের একটি ইমোজি দিয়েই ভিডিওটি শেয়ার করেন তিনি।

 

পূজারার বাদ পড়া নিয়ে ক্ষুব্ধ সুনীল গাওস্কর বলেন, 'ওকে কেন দল থেকে বাদ দেওয়া হল? কেন দলগত ব্যর্থতায় কেবল ওকেই কাঠগড়ার দাঁড় করানো হচ্ছে? ও দীর্ঘদিন ধরে ভারতীয় দলের হয়ে নিঃস্বার্থভাবেকাজ করে গিয়েছে। ওর সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি সমর্থক নেই, যারা ওর হয়ে গলা ফাটাবে, সেই কারণেই কি ওকে বাদ দেওয়া হল? আমি তো বুঝেই উঠতে পারছি না। কীসের ভিত্তিতে ওকে দল থেকে বাদ দেওয়া হল এবং বাকিরা যারা ব্যর্থ হয়েছে তাদের রেখে দেওয়া হল? আজকাল তো নির্বাচক কমিটির প্রধান মিডিয়ার সামনে কিছু বলেনও না। আমি কিছুই বুঝতে পারছি না।'

তিনি আরও যোগ করেন, 'ও দীর্ঘদিন ধরে কাউন্টি ক্রিকেট খেলছে। তাই ও কিন্তু যথেষ্ট লাল বলের ক্রিকেট খেলেছে এবং ও গোটা বিষয়ের সঙ্গে অবগত। আজকাল তো লোকজন ৩৯-৪০ বছর বয়স পর্যন্ত খেলে যায়। যতদিন পর্যন্ত কেউ রান করছে, ততদিন তো বয়স নিয়ে মাথাব্যথার কোনও কারণ নেই। রাহানে বাদে (টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে) গোটা ব্যাটিং লাইন আপই ব্যর্থ হয়েছে। পূজারাকেই তাহলে কেন দল থেকে বাদ দেওয়া হল, নির্বাচকদের এর জবাব দিতে হবে।'

আরও পড়ুন: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget