এক্সপ্লোর

IND vs WI: ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স সত্ত্বেও ক্যারিবিয়ান সফরে ব্রাত্য সরফরাজ, ক্ষুব্ধ নেটিজেনরা

Sarfaraz Khan: সরফরাজ খানের প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্জ বেশ ঈর্ষণীয়। তিনি ৩৭ ম্যাচে ৫৪টি ইনিংসে ৭৯-র গড়ে মোট ৩৫০৫ রান করেছেন।

মুম্বই: ১২ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের (IND vs WI) তিন ফর্ম্যাটের সিরিজ। সেই সিরিজের জন্য আজ, শুক্রবার (২৩ জুন) টেস্ট এবং ওয়ান ডে সিরিজের জন্য দল ঘোষণা করে দিল বিসিসিআই। রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়ার জল্পনা থাকলেও, দুই সিরিজেই ভারতীয় দলের নেতৃত্ব রোহিত শর্মাই রয়েছেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ২০৯ রানে পরাজয়ের পর সমর্থক থেকে বিশেষজ্ঞদের একাংশ সকলেই ভারতীয় দলে বদলের ডাক দিয়েছিলেন। সেইমতোই আসন্ন টেস্ট সিরিজের ভারতীয় দলে বেশ কিছু রদবদল ঘটানো হয়েছে। খারাপ ফর্মের জেরে শিবসুন্দর দাসের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী চেতেশ্বর পূজারা, উমেশ যাদবদের ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে। দলে সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়ের মতো তরুণরা। তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করেও টেস্ট দলে জায়গা পাননি সরফরাজ খান (Sarfaraz Khan)।

সরফরাজ খানের প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্জ বেশ ঈর্ষণীয়। তিনি ৩৭ ম্যাচে ৫৪টি ইনিংসে ৭৯-র গড়ে মোট ৩৫০৫ রান করেছেন। তারপরেও তাঁর জন্য ভারতীয় দলের দরজা খোলেনি। এরপরেই ভারতীয় নির্বাচকদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। অনেকেই ভারতীয় নির্বাচকদের বিরুদ্ধে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সে গুরুত্ব না দিয়ে আইপিএলের পারফরম্যান্সকেই প্রাধান্য দেওয়ার অভিযোগ তোলেন।

 

 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: প্রতিদিন নিয়মিত মধু সেবনে কী কী উপকার হতে পারে আমাদের স্বাস্থ্যের?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget