এক্সপ্লোর

IND vs ZIM: মুকেশের ৪ উইকেট, শেষ টি-টোয়েন্টিতেও জিম্বাবোয়েকে হারিয়ে দিল ভারত

IND vs ZIM, 5th T20: একাই ৪ উইকেট নিলেন মুকেশ কুমার। বোলিং ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিলেন তিনিই। ১৬৭ রান তাড়া করতে নেমে ১২৫ রানে অল আউট হয়ে গেল জিম্বাবোয়ে শিবির। 

হারারে: নিয়মরক্ষার শেষ টি-টোয়েন্টি ম্যাচেও জয় ছিনিয়ে নিল ভারত। হারারে স্পোর্টস কমপ্লেক্সে এদিন জিম্বাবোয়েকে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে ৪২ রানে হারিয়ে দিল শুভমন গিলের দল। ম্য়াচে ব্যাট হাতে অর্ধশতরান হাঁকালেন স্যামসন। অন্যদিকে বল হাতে একাই ৪ উইকেট নিলেন মুকেশ কুমার। বোলিং ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিলেন তিনিই। ১৬৭ রান তাড়া করতে নেমে ১২৫ রানে অল আউট হয়ে গেল জিম্বাবোয়ে শিবির। 

১৬৮ রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় জিম্বাবোয়ে। খাতা খোলার আগেই মুকেশ কুমারের বলে বোল্ড হয়ে ফিরে যান ওয়েসলি। অন্য়দিকে ব্রায়ান বেনেটকে সঙ্গে নিয়ে এরপর ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন মারুমানি। কিন্তু আরও একবার মুকেশ কুমার বাধা হয়ে ওঠেন। এবার তিনি ফিরিয়ে দেন বেনেটকে। মারুমানি ও মায়ের্স মিলে এরপর পার্টনাশিপ গড়ে তোলেন। দু জনে মিলে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন জিম্বাবোয়ের স্কোরবোর্ড। মারুমানি ২৪ বলে ২৭ রানের ইনিংস খেলেন। পাঁচটি বাউন্ডারি হাঁকান তিনি। কিন্তু সুন্দরের বলে লেগবিফোর হয়ে ফিরে যান শেষ পর্যন্ত। ডিওন মায়ের্স ৩৪ রানের ইনিংস খেলেন। ৪টি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান তিনি। যদিও তাঁকে ফিরিয়ে দেন শিবম দুবে। অধিনায়ক সিকান্দার রাজা ৮ রান করে আউট হন। এরপর একের পর এক উইকেট নাগাড়ে হারাতেই থাক জিম্বাবোয়ে। ভারতীয় ক্রিকেটাররা দারুণ ফিল্ডিংয়ের দুরন্ত নিদর্শন রাখেন। লোয়ার অর্ডারে আক্রম কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি যোগ্য সঙ্গ পাননি। ১৩ বলে ২৭ রান করেন তিনি। দুটো বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকান। তবে ম্য়াচ জিম্বাবোয়ের ভাগ্য ফেরাতে পারেননি। মুকেশ ছাড়া ভারতীয় বোলারদের মধ্যে শিবম দুবে ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন তুষার, ওয়াশিংটন ও অভিষেক।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দার রাজা। একাদশে ছাতারা এদিনের ম্য়াচে খেলেননি। ভারতীয় একাদশেও দুটো পরিবর্তন করা হয়। দলে আসেন মুকেশ কুমার ও রিয়ান পরাগ। তবে গিল ও জয়সওয়াল কেউই ভাল খেলতে পারেননি। প্রথমজন ১৩ ও দ্বিতীয়জন ১২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। দলের হাল ধরেন সঞ্জু স্য়ামসন। রিয়ান পরাগকে সঙ্গে নিয়ে দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে থাকেন। স্যামসন একটু চালিয়ে খেললেও রিয়ান পরাগ ছিলেন কিছুটা স্লথ। রাজস্থান রয়্যালস অধিনায়ক আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে একটি মাত্র অর্ধশতরান হাঁকিয়েছিলেন। আজ দ্বিতীয় অর্ধতরান হাঁকিয় ফেললেন তিনি।  ৪৫ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Soorynavanshi: ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget