এক্সপ্লোর

T20 World Cup 2024: সুপার এইটে ভারতের লক্ষ্য কী? আফগানিস্তান ম্যাচের আগেই মুখ জানালেন অধিনায়ক রোহিত

Indian Cricket Team: আফগানিস্তানের বিরুদ্ধে ২০ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল।

বার্বাডোজ: গ্রুপ পর্বের লড়াই শেষ। ১৯ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটের লড়াই। বৃহস্পতিবার, ২০ জুন ভারতীয় দল (Indian Cricket Team) সুপার এইটের সফর শুরু করবে আফগানিস্তানের বিরুদ্ধে (IND vs AFG) ম্যাচ দিয়ে। এই পর্বে ভারতীয় দলের লক্ষ্য কী হবে? স্পষ্ট জানিয়ে দিলেন দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

ভারতীয় অধিনায়ক সম্প্রতি বিসিসিআইয়ের আপলোড করা এক ভিডিওতে বলেন, 'আমরা নিজেদের দক্ষতা এবং দলগতভাবে আমরা কী করতে পারি, সেই বিষয়ে নজর দিতে আগ্রহী। আমরা তো এখানে প্রচুর ম্যাচ খেলেছি। সকলেই নিজের নিজের ভূমিকা সম্পর্কে অবগত। সকলেই তাই মাঠে নামতে এবং নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছে।' 

সেই ১২ জুন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। ভারত-কানাডার ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এক সপ্তাহ কোনওরকম ম্যাচ খেলেননি রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তবে তা নিয়ে বিশেষ চিন্তিত নন ভারতীয় অধিনায়ক। বরং তাঁর বিশ্বাস টিম ইন্ডিয়ার তারকা সকলেই মাঠে নেমে দলের হয়ে পার্থক্য গড়ে দেওয়ার জন্য উৎসুক।

 

রোহিত বলেন, 'গোটা দলের মধ্যেই মাঠে নেমে বিশেষ কিছু করার তাগিদ রয়েছে। সকলেই দলের হয়ে পার্থক্য গড়ে দিতে মুখিয়ে রয়েছে এবং আমরা কিন্তু আমাদের প্রতিটি অনুশীলন সেশনকেই দারুণ গুরুত্ব দিই। প্রতিটি অনুশীলন সেশন থেকেই তো কিছু না কিছু প্রাপ্তি হয়। অনেকদিন পর আমরা প্রথম ম্যাচে খেলব বটে। কিন্তু তারপরের দুই ম্যাচের মধ্যে ব্যবধান মাত্র তিন-চার দিনের। হ্যাঁ, একটু চাপ হবে বটে, তবে আমরা তো এইসব বিষয়ে অভ্যস্ত। আমরা গোটা বছর জুড়েই এমনভাবে খেলে আসি। তাই এই সংক্রান্ত কোনও অজুহাত দেওয়া চলবে না।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ফিটনেসে সমস্যা! দল হিসাবে খেলেন না পাকিস্তানি তারকারা! বিশ্বকাপে ভরাডুবির পরে বিস্ফোরক কার্স্টেন? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget