এক্সপ্লোর

IND vs SA: জাডেজারা অনুশীলন সারলেও, ট্রেনিং করলেন না গিল, শুভমনের দ্বিতীয় টেস্ট খেলা নিয়ে বাড়ল সংশয়

Shubman Gill: ঘাড়ের চোটে কাবু ভারতীয় অধিনায়ক শুভমন গিল ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন বলেই খবর।

কলকাতা: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) প্রথম টেস্ট ম্যাচ সময়ের আগেই মাত্র আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে। তবে শহরেই রয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। মঙ্গলবার গুরু গম্ভীরের নির্দেশে ইডেনে অনুশীলনেও নেমেছিলেন ভারতীয় তারকাদের একাংশ। তবে ভারতীয় অধিনায়ক শুভমন গিলকে (Shubman Gill) ধারেকাছেও দেখা গেল না।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে স্যুইপ মারার পরেই ঘাড়ে টান অনুভব করেন গিল। তারপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথম ইনিংসে তিনি রিটায়ার্ড হার্ট হন, দ্বিতীয় ইনিংসেও গিলকে ব্য়াটিংয়ে নামতে দেখা যায়নি। খবর অনুযায়ী সদ্যই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে ভারতীয় অনুশীলনে তিনি এলেন না।

খবর অনুযায়ী গিল বাকি ভারতীয় দলের সঙ্গে গুয়াহাটিতে সফর করবেন না। তাঁকে দ্বিতীয় টেস্টেও খেলতে দেখা যাবে না বলে বাড়ছে জল্পনা। তিনি যদি গুয়াহাটিতে একেবারেই খেলতে না পারেন, তাহলে ইডেনে দ্বিতীয় ইনিংসের মতোই ফের একবার টেস্ট দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থকে দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে।

এদিন গিল অনুপস্থিত থাকলেও ধ্রুব জুড়েল, সাই সুদর্শন, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, আকাশ দীপদের অনুশীলন করতে দেখা গেল। এক পায়ে প্যাড পরে দীর্ঘক্ষণ ব্যাটিং করলেন রবীন্দ্র জাডেজা, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কলরা। গম্ভীরকে দেখা গেল সুদর্শন ও দেবদত্তের সঙ্গে লম্বা আলোচনা করছেন। দ্বিতীয় টেস্টে শুভমন খেলতে না পারলে তাঁর পরিবর্ত হতে পারেন দুজনের যে কেউ।

আর একটা ছবিও নজর কাড়ল। শুভমনের ঘাড়ে ব্যথার পর সিএবি-র কাছে বিশেষজ্ঞ চিকিৎসক চেয়েও সময়ে পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছিল। যে কারণে মঙ্গলবার ভারতের প্র্যাক্টিসের সময় এক ঝাঁক চিকিৎসককে দেখা গেল। শহরের যে বেসরকারি হাসপাতালের সঙ্গে সিএবি-র চুক্তি রয়েছে, সেখানকার বেশ কয়েকজন চিকিৎসক মাঠে ছিলেন। কেউ কেউ বলাবলি করলেন, ঐচ্ছিক প্র্যাক্টিসে ক্রিকেটারের চেয়ে চিকিৎসকের সংখ্যা বেশি! 

প্রথম টেস্টে ভারতের লজ্জার হারের পর ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। বলা হয়েছিল, ইডেনের বাইশ গজ ভাল ক্রিকেটের উপযুক্ত নয়। সিএবি থেকে পাল্টা বলা হয়, ভারতীয় দল যেরকম চেয়েছে, সেরকম পিচই বানানো হয়েছিল। এ-ও বলা হয় যে, ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে নাকি কাজই করতে দেওয়া হয়নি। সুজন যে তাতে খুশি হয়েছিলেন, এমন অভিযোগ নেই। বরং বেশ মনক্ষুণ্ণই হয়েছিলেন বলে খবর।

তবে মঙ্গলবার যেন উলটপুরাণ দেখা গেল। সুজনকে দেখেই তাঁর দিকে এগিয়ে যাচ্ছেন গম্ভীর। সঙ্গে সহকারী কোচ সীতাংশু কোটাকও। সুজনকে জড়িয়ে ধরেন গম্ভীর। বেশ কিছুক্ষণ গল্প করেন কিউরেটরের সঙ্গে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget