এক্সপ্লোর

Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত! মরুদেশে বসবে টুর্নামেন্টের আসর?

Indian Cricket Team: ভারতীয় বোর্ড দলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং সেই কারণেই বিসিসিআই চায় কিছু ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহির দুবাইতে আয়োজিত হোক।

নয়াদিল্লি: পরের বছরেই চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) আসর বসার কথা। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু হিসাবে পাকিস্তানকে বেছে নেওয়া হয়েছিল। তবে রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় দল (Indian Cricket Team) আদৌ পড়শি দেশে খেলতে যাবে কি না, সেই নিয়ে প্রথম থেকেই সংশয় ছিল। রিপোর্ট অনুযায়ী ভারতীয় বোর্ডের (BCCI) তরফে নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এবং টুর্নামেন্টের সমস্ত স্টেকহোল্ডারদের ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে তাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফির ম্য়াচ খেলতে পাকিস্তানে যাবে না।

ভারতীয় বোর্ড দলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং সেই কারণেই বিসিসিআই চায় কিছু ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহির দুবাইতে আয়োজিত হোক। এই বিষয়ে অবগত এক সূত্র জানান, 'হ্যাঁ, পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলা নিয়ে নিজেদের উদ্বেগের কথা বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। ওরা নিরপেক্ষ কোনও স্থানে ম্যাচ আয়োজনের পক্ষে এবং দুবাই ভারতীয় দলের ম্যাচগুলি আয়োজনের জন্য জোরাল দাবিদার।'

আইসিসির তরফে ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি তৈরি হয়ে গিয়েছে। খবর অনুযায়ী সেই সূচির মতে ভারতীয় দলের লাহৌরে নিজেদের ম্যাচগুলি খেলার কথা ছিল। কিন্তু এই সূচি নিয়ে কোনওরকম আলোচনা এর আগে হয়নি। শোনা যাচ্ছিল, আসন্ন সোমবার, আইসিসির তরফে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশিত হবে। তবে বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পর নতুন করে আবার গোটা প্রক্রিয়াটি করা হবে এবং তারপরেই সর্বসমক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রীড়াসূচিটি আয়োজিত হবে। 

দুবাই কিন্তু এই টুর্নামেন্ট আয়োজনের জন্য ভাল বিকল্প। কারণ সাম্প্রতিককালে সেখানে একাধিক বড় টুর্নামেন্ট তথা ম্যাচ আয়োজন করেছে বিশ্ব ক্রিকেট সংস্থা। সদ্যই বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার জেরে সেখান থেকে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে যাওয়ার পরেও, তা মরুদেশেই সফলভাবে আয়োজিত হয়েছিল। এই বিষয়ে উক্ত সূত্র জানান, 'দুবাইয়ে ম্যাচ আয়োজন করা নিয়ে কোনও সমস্যা নেই। হোটেল বা যাতায়াত, খাওয়া, দাওয়া কোনওকিছু আয়োজনেই কোনও সমস্যা নেই ওখানে। সহজেই সবটা করা যাবে। দুবাইয়ে ম্যাচ আয়োজিত হলে সবটাই আইসিসির নিয়ন্ত্রণে থাকবে।' 

১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কথা। ৯ মার্চ টুর্নামেন্টের ফাইনাল আয়োজিত হবে।    

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: মুখোমুখি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট, ফের জিতবে ভারত, না ফাইনাল হারের বদলা নেবে দক্ষিণ আফ্রিকা? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CAB News: যোগ্য-অযোগ্য বাছাই ঘিরে অগ্নিগর্ভ সিএবি-র বৈঠক, উত্তপ্ত বাদানুবাদ, ফয়সালা সেপ্টেম্বরে?
যোগ্য-অযোগ্য বাছাই ঘিরে অগ্নিগর্ভ সিএবি-র বৈঠক, উত্তপ্ত বাদানুবাদ, ফয়সালা সেপ্টেম্বরে?
ODI World Cup 2027: ওয়ান ডে বিশ্বকাপের ফর্ম্যাট আমূল বদলে ফেলা হচ্ছে, সুপার সিরিজ, সুপার সেভেন! কী জানাল ICC?
ওয়ান ডে বিশ্বকাপের ফর্ম্যাট আমূল বদলে ফেলা হচ্ছে, সুপার সিরিজ, সুপার সেভেন! কী জানাল ICC?
Bengal Cricket: ইলেক্টোরাল অফিসারের চিঠি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম CAB, আজ জরুরি বৈঠকে ঝড় উঠবে?
ইলেক্টোরাল অফিসারের চিঠি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম CAB, আজ জরুরি বৈঠকে ঝড় উঠবে?
IND vs ENG: অনুশীলনে অস্বস্তিকর পরিবেশ, নেট সেশনে কথাই বলছেন না গম্ভীর-বিরাট
অনুশীলনে অস্বস্তিকর পরিবেশ, নেট সেশনে কথাই বলছেন না গম্ভীর-বিরাট

ভিডিও

Mamata Banerjee | 'বেইমানদের জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি', মন্তব্য মমতার
CM Suvendu Adhikari: তৃণমূল জামানায় সরকারি বইমেলাতেও কয়েক কোটির দুর্নীতির অভিযোগ | ABP Ananda Live
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
Madan Mitra|'হিটলারি কায়দায় ট্রেন থেকে নেমে ৪ তারিখ দেখে নেব,এসব করে হবে না', অভিষেককে নিশানা মদনের
Flood News: আচমকা পাহাড়ি নদীতে হড়পা বান, ভয়াবহ পরিস্থিতি আলিপুরদুয়ারে | Alipurduar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget