এক্সপ্লোর

T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপ শুরু হতে দিন দশেক বাকি, কাদের বিরুদ্ধে শেষবেলায় প্রস্তুতি সারবে ভারত?

Indian Cricket Team: এখনও পর্যন্ত যা খবর তাতে বিসিসিআই ইতিমধ্যেই বিশ্বচ্যাম্পিয়ন ভারতের জন্য প্রস্তুতি ম্যাচের জন্য প্রতিপক্ষ নির্ধারণ করে ফেলেছে।

নয়াদিল্লি: আর মাত্র দিন দশেকের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 world cup 2026) মহারণ। মেগা টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি ঝালাই করে নেওয়ার জন্য সব দলই মোটামুটি প্রস্তুতি ম্যাচ খেলে। ভারতীয় দল (Indian Cricket Team) কাদের বিরুদ্ধে নিজেদের প্রস্তুতি ম্যাচ খেলবে?

এখনও পর্যন্ত যা খবর তাতে বিসিসিআই ইতিমধ্যেই বিশ্বচ্যাম্পিয়ন ভারতের জন্য প্রস্তুতি ম্যাচের জন্য প্রতিপক্ষ নির্ধারণ করে ফেলেছে। ৪ ফেব্রুয়ারি গত বারের ফাইনালের পুনরাবৃত্তি ঘটবে। ২০২৪ সালের বিশ্বকাপের রানার্স আপ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল প্রস্তুতি ম্যাচ খেলবে বলেই বিসিসিআইয়ের সূত্র মারফৎ শোনা যাচ্ছে। নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এই প্রস্তুতি ম্যাচ খেলা হবে বলে খবর। 

খবর অনুযায়ী ২ ফেব্রুয়ারি মুম্বইয়ে গোটা ভারতীয় দল একত্রিত হবে। ঘরের মাঠে মেগা টুর্নামেন্টের আগে বোর্ড ভারতীয় দলের প্রস্তুতিতে কোনও ফাঁকফোকর রাখতে চায় না। সেই কারণেই শক্তিশালী প্রোটিয়া দলের বিরুদ্ধে ম্যাচ খেলে শেষবেলার প্রস্তুতি সেরে নেওয়ার পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

তবে শোনা যাচ্ছে শুধু ভারত নয়, ভারতীয় 'এ' দলও প্রস্তুতি ম্যাচগুলির অংশ হতে পারে। শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র ও নামিবিয়ার বিরুদ্ধে যথাক্রমে ২ ফেব্রুয়ারি ও ৬ ফেব্রুয়ারি নভি মুম্বই এবং বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে 'এ' দল দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে। তবে বিশ্বকাপের আগে কিন্তু ভারতীয় দলে চোট আঘাত নিয়ে উদ্বেগ কমছে না।

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে আঙুলে চোট পান ভারতীয় টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক অক্ষর পটেল। তারপর তিনি দুই ম্য়াচ খেলেননি। তাঁর ফিটনেস কেমন সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। সংশয় রয়েছে ওয়াশিংটন সুন্দরের ফিটনেস নিয়েও। তারকা অলরাউন্ডার পেশির চোট সারিয়ে তুলতে যতটা মনে করা হয়েছিল, তার থেকে বেশি সময় নিচ্ছেন। তাই তিনি বিশ্বকাপে খেলতে পারবেন কি না, সেই নিয়ে জল্পনা-কল্পনা অব্যাহত।

শোনা যাচ্ছে ভারতীয় দল প্রস্তুতি ম্যাচে সুন্দরের ব্যাক আপ কে হতে পারেন, সেইটা দেখে নিতে চান। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সকে তাই ব্যাকআপ হিসাবে রিয়ান পরাগকে  তৈরি রাখতে বলেছে। এছাড়া তিলক বর্মার চোট নিয়েও উদ্বেগ রয়েছে। তিনিও চলতি সিরজ়ে মাঠে নামতে পারেননি। তাঁর অস্ত্রোপচার হওয়ার পর থেকে রিহ্যাব সারছেন  তিলক। তাই তাঁর মেগা টুর্নামেন্টে  অংশগ্রহণ নিয়ে এখনও ধন্ধে গোটা দেশ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: মাত্র ৪ বলেই ভারতের শেষ উইকেটের পতন, শুরুতেই শ্রীলঙ্কার ওপেনারকে ফেরালেন সিরাজ, লাইভ আপডেট
মাত্র ৪ বলেই ভারতের শেষ উইকেটের পতন, শুরুতেই শ্রীলঙ্কার ওপেনারকে ফেরালেন সিরাজ, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget