এক্সপ্লোর

SuryaKumar Yadav: ভারতীয় টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক, নেতা হিসাবে সূর্যকুমারের রেকর্ড কেমন?

SuryaKumar Yadav captaincy record: এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আট ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন সূর্যকুমার যাদব।

কলকাতা: মাত্র কয়েক ঘণ্টা আগেই শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন সাদা বলের সিরিজ়ের জন্য ভারতীয় দলের (Indian Cricket Team) ঘোষণা করা হয়েছে। এই সিরিজ়ের মাধ্যমেই ভারতীয় ক্রিকেটে গৌতম গম্ভীর জমানার সূচনা হচ্ছে। তবে নজর ছিল দল বাছাইয়ের দিকেও। কারণ রোহিত শর্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর গ্রহণের পর কে ভারতীয় দলের বিশ ওভারের অধিনায়ক হবেন, তা এই সিরিজ়েই জানা যাবে। শেষমেশ ব্যাটন ওঠে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) হাতে। অধিনায়ক হিসাবে সূর্যর পরিসংখ্যান কী বলছে?

সূর্যকুমার যাদব এর আগে ভারতের অনূর্ধ্ব ২৩ দল, মুম্বইয়ের রঞ্জি দল, মুম্বই ইন্ডিয়ান্স এবং ভারতীয় সিনিয়র দলের হয়েও অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন। ২০১৩ সালে সূর্যর নেতৃত্বেই ভারতীয় দল এমার্জিং টিমস কাপ জেতে। তিনি ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি, রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফির মতো টুর্নামেন্টে নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। আইপিএলে অবশ্য মাত্র এক ম্যাচেই অধিনায়কত্ব করতে দেখা গিয়েছে সূর্যকুমার যাদবকে। ২০২৩ সালের মরশুমে কেকেআরের বিরুদ্ধে ম্যাচে তাঁর অধিনায়কত্বে পাঁচ উইকেটে জয় পায় মুম্বই ইন্ডিয়ান্স।

গত বছরই ভারতীয় সিনিয়র দলের হয়ে প্রথমবার অধিনায়কত্ব করতে দেখা যায় সূর্যকুমার যাদবকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ে ভারতীয় দলের দায়িত্ব সামলান সূর্য। সেই সিরিজ়ে ভারতীয় দল কিন্তু অস্ট্রেলিয়াকে হেসে খেলে ৪-১-র বিরাট ব্যবধানে পরাজিত করে। তারপরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টিম ইন্ডিয়ার নেতৃত্বে সূর্যকুমারকে দেখা যায়। রামধনুর দেশে তিন ম্যাচের সেই সিরিজ় ১-১ ড্র হয়। অর্থাৎ এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদবের রেকর্ড আট ম্যাচে পাঁচ জয়, দুই হার (একটি অমীমাংসিত ম্যাচ)।

অধিনায়কত্বের দায়িত্ব কিন্তু ব্যাটার সূর্যকুমারের ওপরও বাড়তি কোনও প্রভাব ফেলেনি। আন্তর্জাতিক আঙিনায় নিজের অধিনায়ক হিসাবে অভিষেক ম্যাচেই অজ়িদের বিরুদ্ধে ৪২ বলে ৮০ রানে দুরন্ত ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে। তাঁর রেকর্ড কিন্তু বেশ ঈর্ষণীয়। সাত ইনিংসে অধিনায়ক সূর্য ৪২.৮৫ গড় ও ১৬৪.৮৩ স্ট্রাইক রেটে মোট ৩০০ রান করেছেন। একটি শতরান ও দুইটি অর্ধশতরান ও রয়েছে সেই সময়ে। এবার দেখার পাকাপাকিভাবে অধিনায়ক নির্বাচিত হওয়ার পর সূর্য টিম ইন্ডিয়ার হয়ে কেমন পারফর্ম করেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: জল্পনার অবসান, ভারতের নতুন টি-২০ অধিনায়কের নাম ঘোষণা, দায়িত্ব পেলেন কে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget