এক্সপ্লোর

Jasprit Bumrah Record: আরও একটা নজির, অ্যাডিলেডে খাওয়াজাকে ফেরাতেই নতুন মাইলস্টােন ছুঁলেন বুমরা

India vs Australia: বল হাতে যদিও দলকে নেতৃত্ব দিচ্ছেন। প্রথমদিনে ভারতীয় ব্যাটারদের খারাপ পারফরম্য়ান্সের মধ্যেও প্রাপ্তি বলতে বুমরার নতুন নজির।

অ্য়াডিলেড: তর্কাতীতভাবে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর পেস বোলার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। পারথ টেস্টে (Perth Test) ম্য়াচের সেরা হয়েছিলেন। একাই দলকে জয় ছিনিয়ে আনতে সাহায্য করেছে সামনে থেকে নেতৃত্ব দিয়ে। এবার অ্য়াডিলেডে তিনি রোহিতের ডেপুটি হিসেবে নেমেছেন। বল হাতে যদিও দলকে নেতৃত্ব দিচ্ছেন। প্রথমদিনে ভারতীয় ব্যাটারদের খারাপ পারফরম্য়ান্সের মধ্যেও প্রাপ্তি বলতে বুমরার নতুন নজির। অজি ওপেনার উসমান খাওয়াজাকে ফেরাতেই নতুন মাইলস্টোন স্পর্শ করলেন ভারতের তারকা পেসার। এমন এক মাইলস্টোন যা এর আগে ভারতের আর মাত্র তিনজন পেসার করতে পেরেছিলেন।

শুক্রবার ভারতীয় দল প্রথম ইনিংসে ১৮০ রানে অল আউট হয়ে গিয়েছিল। রান তাড়া করতে নেমে ওপেনিংয়ে নেমেছিলেন উসমান খাওয়াজা ও নাথান ম্য়াকস্যুইনি। ব্যক্তিগত ১৩ রানের মাথায় আউট হন অজি বাঁহাতি ওপেনার খাওয়াজা। রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। আর এটিই ছিল বুমরার চলতি বছরে টেস্টে ৫০ তম উইকেট। ২০২৪ সালে বিশ্বের প্রথম বোলার হিসেবে টেস্টে ৫০ উইকেট নেওয়ার নজির গড়লেন বুমরা। এর আগে কপিল দেব ও জাহির খান ভারতীয় পেসার হিসেবে এই নজির গড়েছিলেন তাঁদের ক্রিকেট কেরিয়ারে। তারমধ্যে কপিল দেবই একমাত্র ভারতীয়, যিনি দুবার এই নজির গড়েছেন। ১৯৭৯ সালে প্রথমবার এক ক্যালেন্ডার বর্ষে ৭৪টি উইকেট নিয়েছিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক। কিংবদন্তি অলরাউন্ডার ১৯৮৩ সালেও গোটা বছরে টেস্টে ৭৫ উইকেট ঝুলিতে পুরেছিলেন। অন্য়দিকে ২০১১ বিশ্বকাপে ভারতের জয়ের অন্য়তম নায়ক প্রাক্তন পেসার জাহির খান ২০০২ সালে এক ক্যালেন্ডার বর্ষে টেস্টে ৫১ উইকেট নিয়েছিলেন। ২২ বছর পর সেই তালিকায় নাম লেখালেন বুমরা। তবে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেটের ইতিহাসে পেসার ও স্পিনার মিলিয়ে মোট ১৭ জন বােলার রয়েছেন, যাঁরা এই নজির গড়েছেন। বিশ্ব ক্রিকেটে এই তালিকায় শীর্ষে আছেন প্রয়াত অজি কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন। তিনি এক বছরে টেস্টে ৯৬ উইকেট নিয়েছিলেন। 

প্রথম ইনিংসে ভারতীয় দল মাত্র ১৮০ রানে অল আউট হয়ে যাওয়ার পর বোলাররা নতুন বলে মাত্র একটিই সাফল্য পেয়েছে। তাই স্বাভাবিকভাবেই চাপে টিম ইন্ডিয়া। তবে দলের সাজঘরে গিয়ে ক্রিকেটারদের বার্তা দেওয়ার কোনও প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি। এই বিষয়ে দিনশেষে সাংবাদিক সম্মেলনে টেন দুশখাতে বলেন, 'আমার মনে হয় না এই দলের সাজঘরে গিয়ে কোচেদের খেলোয়াড়দের ভাল পারফর্ম করার কথা বলার কোনও প্রয়োজন আছে। এই দলের সকলেরই আত্মমর্যাদা রয়েছে এবং সকলেই নিঃসন্দেহে এখানে ভাল পারফর্ম করতে বদ্ধপরিকর।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget