এক্সপ্লোর

IND vs AUS: পিঠের চোট, বর্ডার-গাওস্কর ট্রফি থেকে পাকাপাকিভাবে ছিটকে গেলেন গ্রিন

Cameron Green: আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে বর্ডার-গাওস্কর ট্রফি। ক্যামেরন গ্রিন আগের বর্ডার-গাওস্কর ট্রফিতে অজি শিবিরের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

সিডনি: এমন সম্ভাবনা ছিলই। কিছুদিন আগেই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফে আভাস দেওয়া হয়েছিল যে আসন্ন বর্ডার-গাওস্কর ট্রফিতে হয়ত পাওয়া যাবে না ক্যামেরন গ্রিনকে। এবার তা পাকাপাকিভাবে জানিয়ে দেওয়া হল। বিশ্বজয়ী অজি অলরাউন্ডারকে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে কোনও ম্য়াচেই পাওয়া যাবে না। পিঠের চোটের জন্য ছিটকে গেলেন তিনি। গ্রিনের অস্ত্রোপচার হবে। 

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানা গিয়েছে গ্রিনের পিঠের চোটের পরিস্থিতি খুবই জটিল। গত মাসে ইংল্যান্ড সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া দল। সেখানেই পিঠের ব্যথা বেশি করে অনুভব করেন তারকা অলরাউন্ডার। এরপরই স্ক্যান করা হয়। তখন স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ে। তাঁর অস্ত্রোপচার করা হবে। আর সেই জন্য শুধু ভারত সফর নয়। আগামী ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অনিশ্চিত এই দীর্ঘকায় ক্রিকেটার।

প্রথমে শোনা যাচ্ছিল যে আসন্ন বর্ডার গাওস্কর ট্রফিতে শুধুমাত্র ব্যাটার হিসেবেই খেলতে নামবেন ডানহাতি এই দীর্ঘকায় অজি তারকা। কিন্তু এবার শোনা যাচ্ছে অপারেশন হতে পারে গ্রিনের। সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর আগ ক্রিকেট অস্ট্রেলিয়ার চিকিৎসক পিটার ব্রুকনার জানিয়েছিলেন যে পিঠের চোট এমন ধরণের গ্রিনের যে ওঁর পক্ষে বল করা রীতিমত কঠিন। আর সম্পূর্ণ ফিট হয়ে ওঠার আগে পর্যন্ত মাঠে নামা কোনওভাবেই সম্ভব নয় গ্রিনের। 

অস্ট্রেলিয়া টেস্ট দলের মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ক্যামেরন গ্রিন। এবার গ্রিন না থাকায় তাঁর পরিবর্তে নির্ভরযোগ্য অলরাউন্ডারকে খুঁজে বের করতে হবে অজি ক্রিকেট শিবিরকে। এর আগের দুটো বর্ডার-গাওস্কর ট্রফিতেই জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ২০১৮-১৯ ও ২০২০-২১ মরশুমেও বর্ডার-গাওস্কর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। প্রথম সিরিজে বিরাট কোহলির নেতৃত্বে ও পরে অজিঙ্ক রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জেতে ভারত।

এবার বর্ডার গাওস্কর ট্রফি নিয়ে টিকিটের চাহিদাও নাকি তুঙ্গে। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতি অনুযায়ী ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টের প্রথম দিনের টিকিট বিক্রির পরিমাণ ২০১৮-১৯ সালের (শেষবার অজ়িভূমে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়) তুলনায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় থেকে চতুর্থ দিনের টিকিট বিক্রির পরিমাণ তো আরও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। সেই বৃদ্ধির পরিমাণ গত বারের তুলনায় ৫.৫ গুণ। উল্লেখযোগ্যভাবে, ভারত থেকে এই বক্সিং ডে ম্যাচের জন্য টিকিট বুক করার পরিমাণও অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। বছর ছয়েক আগে ভারতীয়রা যেখানে ০.৭ শতাংশ টিকিট কিনেছিল, সেখানে এবার সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩.৯ শতাংশ।

সেরা শিরোনাম

IND vs NZ: ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন ঈশান কিষাণ, এবার কি সুযোগ পাবে বৈভব সূর্যবংশী?
ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন ঈশান কিষাণ, এবার কি সুযোগ পাবে বৈভব সূর্যবংশী?
Sri Lanka vs England: ওয়ান ডে ক্রিকেটে ইতিহাস শ্রীলঙ্কার, রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড
ওয়ান ডে ক্রিকেটে ইতিহাস শ্রীলঙ্কার, রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড
IND vs NZ: কাজে আসেনি তাঁর দুরন্ত ইনিংস, স্যামসনদের দরাজ সার্টিফিকেট ফিলিপসের
কাজে আসেনি তাঁর দুরন্ত ইনিংস, স্যামসনদের দরাজ সার্টিফিকেট ফিলিপসের
WTC Points Table: অজি বধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই জমিয়ে দিল প্রোটিয়ারা, কোথায় দাঁড়িয়ে ভারত?
অজি বধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই জমিয়ে দিল প্রোটিয়ারা, কোথায় দাঁড়িয়ে ভারত?

ভিডিও

Weather News: আগামী সপ্তাহে অন্ধ্র উপকূলে ঢুকতে পারে নিম্নচাপ, প্রভাব কাটলেই রাজ্যে কমবে তাপমাত্রা
Birbhum News: বীরভূমের মাড়গ্রামে দুর্গাপুজোর বিসর্জন ঘিরে সংঘর্ষ, আহত ৭ | Durga Puja | ABP Ananda
Amit Shah: ভোটচুরি নিয়ে বিরোধীদের অভিযোগের পাল্টা আক্রমণ অমিত শাহের | Gyanesh Kumar | Rahul Gandhi
BJP News: নভেম্বরে কলকাতা, হাওড়ায় পুরভোটের সম্ভাবনা, আজ ও কাল প্রার্থী নিয়ে বৈঠক।Municipal Election
Jalpaiguri News: ধূপগুড়িতে CPM-র পার্টি অফিসে হামলার অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget